Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিগগিরই ট্রাইফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 September 2025
শিগগিরই ট্রাইফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

স্যামসাং চলতি মাসের শেষে দুটি বড় নতুন পণ্য বাজারে আনতে যাচ্ছে। কোম্পানিটি ২৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড ফোন ও তাদের প্রথম এআই স্মার্ট চশমা উন্মোচন করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কোরিয়ার সংবাদমাধ্যম। স্যামসাংয়ের ২০২৫ সালের তৃতীয় ‘আনপ্যাকড’ অনুষ্ঠানে এসব ডিভাইস উন্মোচন হবে। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি প্রজেক্ট মুহান মিক্সড-রিয়েলিটি হেডসেটও প্রদর্শন করতে পারে। খবর সিনেট।

শিল্প পর্যবেক্ষকরা মনে করছেন, দক্ষিণ কোরিয়ার পর স্যামসাং যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক বাজারেও নতুন পণ্য আনতে পারে। যদি গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড সত্যিই বাজারে আসে, এটি হবে বিশ্বের দ্বিতীয় ট্রিপল-স্ক্রিন ফোন। গত বছর হুয়াওয়ে চীনে তাদের মেট এক্সটি চালু করেছিল, তবে সেটি যুক্তরাষ্ট্রে পাওয়া যায়নি।

গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডে ১০ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে এবং তিনটি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। কোরিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এতে থাকবে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। ফোনটির দাম প্রায় ৩ হাজার ডলার হতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এ নতুন ফোন স্যামসাংকে ফোল্ডেবল ফোনের বাজারে আরো শক্ত অবস্থান এনে দিতে পারে। তবে উচ্চমূল্য ও সীমিত উৎপাদনের কারণে এটি নিতান্তই কিছু ব্যবহারকারীর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। টেক রিভিউয়ার অস্টিন ইভানস সিএনইটকে বলেছেন, খুব কম সংখ্যক প্রযুক্তিপ্রেমী এ ফোন কিনবেন, বাকিরা কম দামের অন্য স্যামসাং মডেলই বেছে নেবেন।

বিশ্লেষকদের মতে, অনেকেই উদ্ভাবনটি ‘ট্রাইফোল্ড’ ফোন বললেও এটি আসলে দুটি ভাঁজ হয়, কিন্তু খোলা অবস্থায় তিনটি স্ক্রিন ব্যবহার করা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অ্যানিমেশন থেকে বোঝা যায় ফোনটির মূল ডিসপ্লে দুই পাশে ভাঁজ হয় এবং বন্ধ অবস্থায় বাইরের একটি আলাদা ডিসপ্লে থাকে।

নতুন ফোনের পাশাপাশি স্যামসাং তাদের এআই স্মার্ট চশমাও উন্মোচন করতে পারে। জানা গেছে, এ চশমা হবে অডিও-নির্ভর এবং কোয়ালকমের এআর১ চিপে পরিচালিত হবে। এতে অ্যান্ড্রয়েড এক্সআর প্লাটফর্ম ব্যবহার করা হতে পারে। এটি সরাসরি মেটার রে-বেন স্মার্ট চশমার সঙ্গে প্রতিযোগিতা করবে। বিশ্লেষকরা মনে করছেন, মেটার আধিপত্য ভাঙা কঠিন হলেও ওয়্যারেবল প্রযুক্তিতে নিজেদের অবস্থান শক্ত করতে স্যামসাংয়ের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৩ হাজারের বেশি ছবি, গ্র্যান্ড ফিনালে ঘিরে অপোর ফটোগ্রাফি প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

২৩ হাজারের বেশি ছবি, গ্র্যান্ড ফিনালে ঘিরে অপোর ফটোগ্রাফি প্রতিযোগিতা

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
কিভাবে করবেন

ফেসবুকে বন্ধু বাড়ানোর উপায়

নজরকাড়া ফিচারসহ এবার রিয়েলমি ৬
টেকজুম প্রযুক্তি আড্ডা

এই মাসে আসছে যে স্মার্টফোনগুলি

১১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন
প্রযুক্তি সংবাদ

১১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন

লাখ টাকার আইফোন তৈরির খরচ কত জানেন?
প্রযুক্তি সংবাদ

লাখ টাকার আইফোন তৈরির খরচ কত জানেন?

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2025

শিগগিরই ট্রাইফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV