Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নবীনদের ভিড়ে উৎসবমুখর জাবি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
নবীনদের ভিড়ে উৎসবমুখর জাবি ক্যাম্পাস
Share on FacebookShare on Twitter

নবীনদের পদচারণায় এক অন্যরকম প্রাণচাঞ্চল্যতা ফিরে পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে নতুন বর্ষের শিক্ষার্থীদের ক্লাস। আর এ উপলক্ষে আজ শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ভিড় জমেছে শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের হল বরাদ্দ ঘোষণা করে। আর সেই ঘোষণার পর থেকেই নবীন শিক্ষার্থীরা তাদের লাগেজ, বইপত্র, আর স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। আজ সকাল থেকে মূল ফটক (ডেইরি গেট) দিয়ে প্রবেশ করা প্রতিটি গাড়ি, রিকশা, কিংবা ভ্যান ভর্তি নতুন মুখ দেখে চেনা যাচ্ছে, তারা এসেছে নিজেদের জীবনের আরেক অধ্যায় শুরু করতে।

নবীনদের জন্য এটি শুধু বিশ্ববিদ্যালয় জীবনের শুরু নয় বরং নিজের দায়িত্ব নিজেই সামলানোর এক নতুন অভিজ্ঞতার শুরু।

লক্ষীপুর থেকে আসা পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের নতুন শিক্ষার্থী নাঈম হাসান বলেন, এতদিন পরিবারের সঙ্গে ছিলাম। আজ প্রথমবারের মতো হলের রুমে উঠব। ভয়, আনন্দ সবকিছু কেমন যেনো মিশে যাচ্ছে। জানি না কেমন হবে, তবে স্বপ্ন অনেক।

তার পাশে দাঁড়ানো নাঈমের বাবা বলেন, ছেলেকে একা ছেড়ে দেওয়া সহজ না। তবু জানি, এখান থেকে সে বড় কিছু শিখে যাবে। এজন্যই তো এত কষ্ট করে তাকে এখানে আনলাম।

শুধু শিক্ষার্থী আর অভিভাবকরাই নন, ক্যাম্পাসে জমে উঠেছে এক অস্থায়ী বাজারও। বিভিন্ন হলের পাশে বসে গেছে সাময়িক দোকান। সেখানে বিক্রি হচ্ছে নতুনদের আবাসিক জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন: তোষক, বালিশ, মশারি, বালতি, পানির মগ, এমনকি লক-চাবি পর্যন্ত।

বিক্রেতা মো. রাকিবুল ইসলাম জানান, শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতেই মূলত এই উদ্যোগ নেওয়া। এখানে তোষক আর ট্রাংকের চাহিদাই বেশি।

নতুন শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাসে তৈরি হয়েছে এক অন্যরকম আমেজ। বিভিন্ন হল নবীনদের বরণ করে নিতে প্রস্তুতি গ্রহণ করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, ২১টি আবাসিক হলে প্রায় দুই হাজার নতুন শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, নবীনদের সুবিধার্থে প্রশাসন থেকে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল ইসলাম বলেন, “নতুন শিক্ষার্থীদের জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিকশা ভাড়া মনিটর করা হচ্ছে, সিনিয়র কতৃক জুনিয়র শিক্ষার্থীদের হেনস্থার ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে হলগুলোতে নোটিশ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা যেনো নিরাপদে ক্যাম্পাসে পৌঁছাতে পারে সে ব্যাপারে নিরাপত্তারক্ষীদের সতর্ক থাকতে বলা হয়েছে।”

আগামীকাল থেকে তাদের ক্লাস শুরু হবে। ডিপার্টমেন্টগুলোতেও নতুনদের বরণ করে নেওয়ার প্রস্তুতি শেষ।

আজকের এই ভিড়, ব্যস্ততা, আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে অসংখ্য নতুন স্বপ্নের যাত্রা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শান্ত, সবুজ ক্যাম্পাস আজ যেন এক বিশাল ক্যানভাস, যেখানে আঁকা হচ্ছে স্বপ্ন, সম্ভাবনা আর ভবিষ্যতের রঙিন ছবি। আগামীকাল থেকে ক্লাস শুরু হলেও, সেই উত্তেজনার ছাপ আজ থেকেই পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তুলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পূর্বাচলে মাঠ দখল করল কানাডিয়ান ইউনিভার্সিটি
শিক্ষা ও ক্যাম্পাস

পূর্বাচলে মাঠ দখল করল কানাডিয়ান ইউনিভার্সিটি

এআইয়ের উপর ঘরে বসে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রয়েল বেঙ্গল এআই
প্রযুক্তি সংবাদ

এআইয়ের উপর ঘরে বসে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রয়েল বেঙ্গল এআই

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ ছাত্রীকে বের করে দিলেন শিক্ষিকা
শিক্ষা ও ক্যাম্পাস

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ ছাত্রীকে বের করে দিলেন শিক্ষিকা

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি
প্রযুক্তি সংবাদ

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ শিবিরের
শিক্ষা ও ক্যাম্পাস

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ শিবিরের

স্কুলে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে
নির্বাচিত

স্কুলে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা
বিবিধ

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

আইফোন ১৭ বনাম স্যামসাং গ্যালাক্সি এস২৬: কোন ফ্ল্যাগশিপটি আপনার জন্য সেরা?
ফিচার

আইফোন ১৭ বনাম স্যামসাং গ্যালাক্সি এস২৬: কোন ফ্ল্যাগশিপটি আপনার জন্য সেরা?

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ সেপ্টেম্বর ২০২৫

নবীনদের ভিড়ে উৎসবমুখর জাবি ক্যাম্পাস

Techzoom.TV |
TechzoomTV