Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিডিরেনের সিএফও ফারুকের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: নিয়োগ জালিয়াতি থেকে অর্থপাচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 24 September 2025
বিডিরেনের সিএফও ফারুকের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: নিয়োগ জালিয়াতি থেকে অর্থপাচার
Share on FacebookShare on Twitter

সরকারি নিয়ন্ত্রিত আইসিটি প্রতিষ্ঠান বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) ট্রাস্টের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ফারুক আলি তরফদারের বিরুদ্ধে অভিজ্ঞতা সনদ জাল করে চাকরি নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ১৫ বছরের অভিজ্ঞতার পরিবর্তে মাত্র ছয় বছরের অভিজ্ঞতাকে জালিয়াতির মাধ্যমে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে তিনি চাকরিটি বাগিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এই নিয়োগে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী প্রতিমন্ত্রী মির্জা আজমের প্রত্যক্ষ সহায়তা ছিল বলেও জানা গেছে।

চাকরিতে যোগদানের পর থেকেই ফারুক আলি তরফদারের বিরুদ্ধে ২৫ লাখ টাকার ব্যাটারি বিনা টেন্ডারে বিক্রি, ৩৫ কোটি টাকায় অফিসের ফ্লোর কেনা এবং প্রতিষ্ঠানের তহবিল থেকে সুদবিহীন ঋণ নিয়ে ব্যক্তিগত গাড়ি কেনাসহ একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে।

সনদ জালিয়াতির অভিযোগ
বিডিরেন ২০১৮ সালের শেষে সিএফও সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সিএফও পদের জন্য ন্যূনতম ১৫ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা চাওয়া হলেও, ফারুক আলি তরফদারের প্রকৃত অভিজ্ঞতা ছিল মাত্র ছয় বছরের।

তার কর্মজীবনের বিবরণে দেখা যায়, তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে ১০-১২ বছর কর্মরত থাকলেও, অভিজ্ঞতা সনদে সেই সময়কালকে ‘অ্যাকাউন্টস কো-অর্ডিনেটর’ হিসেবে দেখানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা জানান, ফারুক আলী সেখানে দুই মেয়াদে মাত্র চার বছর অ্যাকাউন্টস কো-অর্ডিনেটর পদে ছিলেন। বাকি অভিজ্ঞতা অন্যান্য প্রতিষ্ঠান থেকে দেখানো হয়েছে। অভিযোগ, এই সব অভিজ্ঞতাকে ফুলিয়ে-ফাঁপিয়ে এবং জালিয়াতির মাধ্যমে তিনি চাকরিটি পান।

নিয়োগের পর একের পর এক দুর্নীতি
আর্থিক অনিয়ম ও অডিট ফাঁকি: অভিযোগ রয়েছে, বিডিরেনের কোটি কোটি টাকার আর্থিক লেনদেনে কোনো স্বচ্ছতা নেই এবং বিগত কয়েক বছর ধরে কোনো সরকারি অডিট করানো হয়নি। অনিয়ম ধামাচাপা দিতে ফারুক আলী নিজের পরিচিত অডিট ফার্ম দিয়ে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করিয়েছেন। তবে তার দাবি, দীর্ঘসূত্রতার কারণে সরকারি অডিট হয়নি।

অফিস কেনায় দুর্নীতি: রাজধানীর তেজগাঁওয়ের নাভানা এইচআর টাওয়ারে ৩৫ কোটি টাকায় একটি ফ্লোর কেনা হয়, যেখানে একই ভবনের অন্য ফ্লোরের মূল্য সর্বোচ্চ ২২ কোটি টাকা। অভিযোগ, একটি শক্তিশালী সিন্ডিকেট এই ফ্লোর ক্রয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে ভাগবাটোয়ারা করেছে। এ বিষয়ে ফারুক আলী দাবি করেন, “সবকিছু ব্যাংকের মাধ্যমে করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।”

তহবিলের অপব্যবহার: প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য গঠিত এন্ডোমেন্ট ফান্ড থেকে ৮০ কোটি টাকা সুদবিহীন ঋণ নিয়ে ফারুক আলিসহ চার কর্মকর্তা ব্যক্তিগত গাড়ি কিনেছেন। শুধু তাই নয়, সেই গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ অফিস থেকে তারা প্রত্যেকে মাসে ৩৫ হাজার টাকা করে নিচ্ছেন।

অবৈধ পদোন্নতি: অর্গানোগ্রাম অনুমোদন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে কর্মকর্তাদের পদোন্নতি ও বোনাস বিতরণ করা হয়েছে, যা প্রতিষ্ঠানের ভেতরে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।

গড়ে তুলেছেন বিপুল সম্পদ
বিভিন্ন সূত্র জানায়, দুর্নীতির মাধ্যমে ফারুক আলি তরফদার ঢাকায় একাধিক ফ্ল্যাট, জমি এবং বিলাসবহুল গাড়িসহ বিপুল সম্পদ গড়ে তুলেছেন। এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

এই (একাধিক) অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন সদস্য বলেন, “বিডিরেনের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে, যা ইউজিসির সদস্যদের কাছেও এসেছে।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। ইউজিসির চেয়ারম্যানের সাথেও এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিডিরেন ট্রাস্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪১ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা ইউজিসির
শিক্ষা ও ক্যাম্পাস

আট বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির নিষেধাজ্ঞা

রিয়েলমি ৭ প্রো বনাম রেডমি নোট ৯ প্রো ম্যাক্সঃ কোনটি সেরা দেখে নিন
নির্বাচিত

রিয়েলমি ৭ প্রো বনাম রেডমি নোট ৯ প্রো ম্যাক্সঃ কোনটি সেরা দেখে নিন

স্মার্টফোন দিয়ে শর্ট ফিল্ম বানিয়ে পুরস্কার জিতুন
নির্বাচিত

স্মার্টফোন দিয়ে শর্ট ফিল্ম বানিয়ে পুরস্কার জিতুন

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…

শিশুদের মনে কুপ্রভাব, নেপালে বন্ধ পাবজি গেম
গেম

শিশুদের মনে কুপ্রভাব, নেপালে বন্ধ পাবজি গেম

স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করবে অ্যাপল
নির্বাচিত

স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করবে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2025

বিডিরেনের সিএফও ফারুকের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: নিয়োগ জালিয়াতি থেকে অর্থপাচার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix