Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিসিএলের ১০ কোটি টাকার জমিতে রাতারাতি টিনের ঘেরাও-দেয়াল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
বিটিসিএলের ১০ কোটি টাকার জমিতে রাতারাতি টিনের ঘেরাও-দেয়াল
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা কলেজ বাজার এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মালিকানাধীন প্রায় ১০ কোটি টাকার সরকারি জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী মহলের ভূমিকা নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

বিটিসিএলের ১০ কোটি টাকার জমিতে রাতারাতি টিনের ঘেরাও-দেয়াল 1

৩০ বছর আগে জমি অধিগ্রহণ
সরকারি নথি অনুযায়ী, শিকলবাহা চরফরিদ মৌজার মোট ১.৮২ একর জমির মধ্যে ৫৭ শতক ১৯৯৬-৯৭ অর্থবছরে অধিগ্রহণ করা হয় তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বর্তমান বিটিসিএল) জন্য।

জমিটি অধিগ্রহণের পর সরকারি গেজেট প্রকাশিত হয়, নামজারি সম্পন্ন হয় এবং নিয়মিত ভূমি উন্নয়ন করও পরিশোধ করা হচ্ছে। ওই জমির উপরই টেলিফোন এক্সচেঞ্জ ও টেলিযোগাযোগ ভবন নির্মাণ করা হবে শিগগিরই।

রাতারাতি টিনের ঘেরাও-দেয়াল
সম্প্রতি বিটিসিএল কর্তৃপক্ষ জেলা প্রশাসককে লিখিতভাবে জানায়, স্থানীয় দুই ব্যক্তি—মো. জাবেদ ও কোরবান আলী, জমিটিতে রাতারাতি টিনের ঘেরা ও ইটের দেয়াল তুলে দখলের চেষ্টা করছেন এবং নিজেদের নামে সাইনবোর্ড টাঙিয়েছেন। বিটিসিএলের অভিযোগ—এটি দণ্ডবিধির ৪৪১ (অবৈধ অনুপ্রবেশ) ও ৪২৭ (ক্ষতি সাধন) ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে ঢাকা বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম আগ্রাবাদের মুখ্য মহাব্যবস্থাপক, স্থানীয় পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে।

জমি কিনেছেন বলে দাবি
তবে অভিযুক্ত মো. জাবেদ দাবি করেছেন, তারা স্থানীয় ওয়ারিশদের কাছ থেকে জমি ক্রয় করেছেন। তার ভাষায়, ১৮২ শতক জমির মধ্যে বিটিসিএল ৫৭ শতক কিনেছে। আমরাও ওয়ারিশদের কাছ থেকে জমি কিনেছি। এখন বিটিসিএল আমাদের জমিকেই তাদের বলে দাবি করছে।

আদালতের পূর্ববর্তী রায়
২০১০ সালে জমি নিয়ে ফরিদ আহাম্মদ গং বিটিসিএলের বিরুদ্ধে পটিয়া আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ২০১১ সালের আদেশে ‘ভূমির আকার-আকৃতি পরিবর্তন না করা এবং নতুন কোনো নির্মাণ না করার’ নির্দেশ দেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, এরপরও একাধিকবার জমি দখলের চেষ্টা হয়।

যা বলছে বিটিসিএল
চট্টগ্রাম নন্দনকানন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এ. কে. এম বজলুর রশিদ বলেন, এটি সরকারি সম্পত্তি। অধিগ্রহণ করে নামজারি সম্পন্ন হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বিটিসিএলের মুখ্য মহাব্যবস্থাপক মুহাম্মদ মনজুর মোর্শেদ সরকার বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। ইতোমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণের পর এলাকায় জমির দাম কয়েকগুণ বেড়ে গেছে। এতে সরকারি ও প্রাতিষ্ঠানিক জমির ওপর একাধিক প্রভাবশালী গোষ্ঠীর নজর পড়েছে। বিটিসিএলের জমিও তার ব্যতিক্রম নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিসিএল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ড্রোন বানাবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ড্রোন বানাবে অ্যাপল

রোববার ১ হাজার কোটি টাকা দেবে গ্রামীণফোন
টেলিকম

রোববার ১ হাজার কোটি টাকা দেবে গ্রামীণফোন

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর
টেলিকম

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

‘জেন-জি’ সিম সাশ্রয়ী দামে কেনার সুযোগ, থাকছে ইন্টারনেট ও টকটাইমে বিশেষ অফার
টেলিকম

‘জেন-জি’ সিম সাশ্রয়ী দামে কেনার সুযোগ, থাকছে ইন্টারনেট ও টকটাইমে বিশেষ অফার

আরও ৫০ হাজার পরিববারকে সহায়তা করবে “ডাকছে আমার দেশ” উদ্যোগ
টেলিকম

আরও ৫০ হাজার পরিববারকে সহায়তা করবে “ডাকছে আমার দেশ” উদ্যোগ

বিশ্বে ফাইভজি সংযোগের সংখ্যা ২৬০ কোটি ছাড়িয়েছে
টেলিকম

বিশ্বে ফাইভজি সংযোগের সংখ্যা ২৬০ কোটি ছাড়িয়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬
প্রযুক্তি সংবাদ

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭
নির্বাচিত

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি
প্রযুক্তি সংবাদ

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত...

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ সেপ্টেম্বর ২০২৫

বিটিসিএলের ১০ কোটি টাকার জমিতে রাতারাতি টিনের ঘেরাও-দেয়াল

Techzoom.TV |
TechzoomTV