Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন প্রজন্মের চিপ তৈরির পরিকল্পনা করছে চীনের শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
নতুন প্রজন্মের চিপ তৈরির পরিকল্পনা করছে চীনের শাওমি
Share on FacebookShare on Twitter

চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি তাদের স্মার্টফোনের জন্য নতুন একটি উচ্চমানের চিপ তৈরির পরিকল্পনা করছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের পথ অনুসরণ করে প্রতিষ্ঠানটি নিজস্ব হার্ডওয়্যারের ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে।

শাওমির ভাইস প্রেসিডেন্ট জু ফেই বিষয়টি নিশ্চিত করে সিএনবিসিকে বলেন, প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মের সিস্টেম-অন-চিপ তৈরির পরিকল্পনা করছে। তবে অ্যাপলের মতো প্রতি বছর নতুন চিপ বাজারে আনার প্রতিশ্রুতি দিতে পারছে না তারা।

জু ফেই বলেন, ‘আমরা এ বিষয়ে নতুন, আমাদের শিখতে হবে এবং পরিকল্পনা করতে হবে। তাই আমাদের জন্য এ যাত্রায় অন্তত ১০ বছরের ধৈর্য ধরতে হবে, যাতে চিপ ব্যবসা লাভজনক অবস্থানে পৌঁছাতে পারে। প্রথম ধাপে আমাদের কেবল নিশ্চিত করতে হবে, পারফরম্যান্স যথেষ্ট ভালো এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা সন্তোষজনক।’

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বেইজিংয়ে। শাওমি বর্তমানে নিজেদের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি ও নিয়ন্ত্রণে নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছে। এতে করে প্রিমিয়াম বা ব্যয়বহুল স্মার্টফোন বাজারে নিজেদের অংশ আরও বাড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

গত বছর শাওমি তাদের নিজস্ব চিপ ‘এক্সরিং ০১’ উন্মোচন করে। এটি উন্নত ৩-ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এই প্রকল্পের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আগামী এক দশকে চিপ উন্নয়নে ৫০ বিলিয়ন ইউয়ান বা ৫০ হাজার কোটি ইউয়ান (প্রায় ৭০০ কোটি ডলার) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

শাওমির পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে ১০ লাখ এক্সরিং ০১ ইউনিট সরবরাহ করা হবে। জু ফেই বলেন, একটি চিপ বিকাশে লাভে পৌঁছাতে হলে অন্তত ১ কোটি ইউনিট সরবরাহ করতে হবে।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে অ্যাপল প্রতিবছর নতুন ‘এ’ সিরিজের চিপ উন্মোচন করে আসছে। সর্বশেষ তাদের এ১৯ চিপ আইফোন ১৭-এ ব্যবহৃত হয়েছে। অ্যাপলের সফলতা অনেকাংশে তাদের সফটওয়্যার ও হার্ডওয়্যারের গভীর সমন্বয়ের ফল। এর ফলে চিপগুলোর পারফরম্যান্স ও ব্যাটারি ব্যবস্থাপনা হয়ে ওঠে আরও উন্নত।

শাওমিও বর্তমানে নিজেদের অ্যান্ড্রয়েড-ভিত্তিক অপারেটিং সিস্টেম ‘হাইপারওএস’ এবং নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ‘হাইপার এআই’ নিয়ে কাজ করছে। নিজস্ব চিপ ব্যবহার করলে এসব প্ল্যাটফর্ম আরও দক্ষতার সঙ্গে চলবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নিজস্ব চিপশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বাস্থ্যবিধি না মানায় রিয়েলমির বসুন্ধরা শোরুম বন্ধ
প্রযুক্তি সংবাদ

স্বাস্থ্যবিধি না মানায় রিয়েলমির বসুন্ধরা শোরুম বন্ধ

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?
প্রযুক্তি সংবাদ

কতটা বেশি সুবিধা দেবে ফাইভ-জি

মোবাইল গেমিংয়ে কে এগিয়ে অ্যান্ড্রয়েড না আইফোন
প্রযুক্তি সংবাদ

মোবাইল গেমিংয়ে কে এগিয়ে অ্যান্ড্রয়েড না আইফোন

নভোএয়ারের টিকিট ‘নগদে’ কিনলে ১০ শতাংশ ছাড়
প্রযুক্তি সংবাদ

নভোএয়ারের টিকিট ‘নগদে’ কিনলে ১০ শতাংশ ছাড়

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় পাকিস্তানের ৬ প্রযুক্তি প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় পাকিস্তানের ৬ প্রযুক্তি প্রতিষ্ঠান

রিয়েলমির নতুন ইয়ারবাডে যেসব সুবিধা পাবেন
নির্বাচিত

রিয়েলমির নতুন ইয়ারবাডে যেসব সুবিধা পাবেন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি
বিবিধ

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’
অটোমোবাইল

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
প্রযুক্তি সংবাদ

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

রেকর্ডমূল্যে নিলামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি...

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ সেপ্টেম্বর ২০২৫

নতুন প্রজন্মের চিপ তৈরির পরিকল্পনা করছে চীনের শাওমি

Techzoom.TV |
TechzoomTV