Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইয়ারবাডসের বাজারে প্রবেশ করল ডেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ইয়ারবাডস ‘প্রো প্লাস’
Share on FacebookShare on Twitter

ডেল বাজারে এনেছে নিজেদের প্রথম ইয়ারবাডস ‘প্রো প্লাস’। নতুন ডিভাইসটির বিশেষত্ব হলো এটি ক্লাউডের মাধ্যমে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যাবে। ডেলের প্রো প্লাস ইয়ারবাডসের দাম ২২০ ডলার (প্রায় ২৭ হাজার টাকা), যা অ্যাপলের সর্বশেষ এয়ারপডস মডেলের চেয়ে কিছুটা বেশি।

ক্লাউডের মাধ্যমে নিয়ন্ত্রণ বলতে বোঝানো হয়েছে ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে যেকোনো স্থানে থেকে ইয়ারবাডসের সেটিংস পরিবর্তন করতে, সফটওয়্যার হালনাগাদ করতে বা অন্যান্য ফিচার ব্যবহার করতে পারবেন। সরাসরি ডিভাইসের কাছে না গিয়ে অনলাইন টুলের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের এয়ারপডসের মতো ডেলের নতুন ইয়ারবাডসেও আছে সক্রিয় নয়েজ ক্যান্সেলেশন, ট্রান্সপারেন্সি মোড (চারপাশের শব্দ শোনার সুযোগ রাখে) এবং অ্যাডাপ্টিভ অডিও (নির্দিষ্ট মাত্রার শব্দ ব্লক করে পরিবেশের সঙ্গে সংযোগ বজায় রাখে)। এতে রয়েছে টাচ কন্ট্রোল, চার্জিং কেস ও চারটি ভিন্ন আকারের ইয়ার টিপ। ইয়ারবাডগুলো ব্লুটুথের মাধ্যমে সংযোগ করতে হয়। সঙ্গে রয়েছে ইউএসবি-সি অডিও রিসিভার, যা পিসিতেও ব্যবহার করা যায়।

সার্বিকভাবে, ডেলের ইয়ারবাডসের ফিচারগুলো বাজারে থাকা অন্যান্য ইয়ারবাডসের মতোই।

ডেলের এ ইয়ারবাডসের দুটি বড় সুবিধা আছে। প্রথমত, এগুলো মাইক্রোসফট টিমস ওপেন অফিস সার্টিফিকেশন পেয়েছে, অর্থাৎ কল চলাকালীন অফিসের অন্যদের কথা শোনা যাবে না এবং কেবল ব্যবহারকারীর কণ্ঠই পৌঁছাবে। দ্বিতীয়ত, এগুলো জুমের অনুমোদনও পেয়েছে, যা ভিডিও ও অডিও কলের জন্য আরো একটি বড় সুবিধা।

আরেকটি সুবিধা হলো ক্রেতারা ডেল ডিভাইস ম্যানেজমেন্ট কনসোল (ডিডিএমসি) নামে একটি ক্লাউড টুল ব্যবহার করতে পারেন। টুলটি দিয়ে তারা ইয়ারবাডস কনফিগার করতে, সফটওয়্যার (ফার্মওয়্যার) আপডেট করতে এবং একসঙ্গে একাধিক ডিভাইস পরিচালনা করতে পারেন।

মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল মূলত কম্পিউটার, ল্যাপটপ, নেটওয়ার্কিং হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরির জন্য পরিচিত একটি নাম। অ্যাপল, এইচপি, লেনোভোর মতো কোম্পানিগুলো এরই মধ্যে ইয়ারবাডস বা ওয়্যারলেস হেডফোন বাজারে এনেছে। ল্যাপটপ বা কম্পিউটার ব্র্যান্ডগুলো এখন শুধু কম্পিউটার নয়, হেডফোন ও ইয়ারবাডসের মতো অ্যাকসেসরিজের বাজারেও প্রবেশ করছে। বিশেষ করে অফিস ও গেমিং ব্যবহারকারীদের জন্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইয়ারবাডস ‘প্রো প্লাস’

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতের আধার প্রকল্পে বাংলাদেশের সফটওয়্যার
নির্বাচিত

ভারতের আধার প্রকল্পে বাংলাদেশের সফটওয়্যার

বিপদ পিছু ছাড়ছে না  হুয়াওয়ের
নির্বাচিত

চিপ তৈরিতে জোর দিচ্ছে চীন

ফেসবুক ও অ্যাপল একে অন্যকে অপছন্দ করে কেন?
প্রযুক্তি সংবাদ

ফেসবুক ও অ্যাপল একে অন্যকে অপছন্দ করে কেন?

যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধের পথে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে অফিসে ফিরছেন অ্যাপল কর্মীরা

আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার আইফোন
প্রযুক্তি সংবাদ

আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার আইফোন

গল্প লিখে হয়ে যান অপোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর
প্রযুক্তি সংবাদ

গল্প লিখে হয়ে যান অপোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’
প্রযুক্তি সংবাদ

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর
প্রযুক্তি বাজার

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ সেপ্টেম্বর ২০২৫

ইয়ারবাডসের বাজারে প্রবেশ করল ডেল

Techzoom.TV |
TechzoomTV