Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাংকের উদাসীনতায় ব্যয় হয় না সিএসআরের অর্থ, বঞ্চিত শিক্ষা খাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
ব্যাংকের উদাসীনতায় ব্যয় হয় না সিএসআরের অর্থ, বঞ্চিত শিক্ষা খাত
Share on FacebookShare on Twitter

দেশের ব্যাংকগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) পর্যাপ্ত বাজেট থাকলেও শিক্ষা খাতে কাঙ্ক্ষিত পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে না। এ বছরের জুন পর্যন্ত শিক্ষাখাতে ব্যয় হয়েছে মাত্র ৩৪ কোটি ২৫ লাখ টাকা, যা জুলাই-ডিসেম্বর ২০২৪ এর তুলনায় ২২.৯৮ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ অর্থ খরচ না হওয়ার জন্য ব্যাংকগুলোর উদাসীনতাকে দায়ী করে তদারকি বাড়াতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষাবিদরা।

কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলোর সিএসআর অর্থ ব্যয়ের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ৩০ শতাংশ করে মোট ৬০ শতাংশ; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে ২০ শতাংশ এবং আয়-উৎসারী কাজ, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া, সংস্কৃতিসহ অন্যান্য খাতে বাকি ২০ শতাংশ খরচ করা যাবে। তবে কোনো ব্যাংক নিট লোকসানে থাকলে সিএসআর খাতে কোনো ব্যয় করতে পারবে না।

চলতি বছরের প্রথম ছয় মাসে সিএসআর খাতের ব্যয় বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষাখাতে ব্যয় হয়েছে মাত্র ৩৪ কোটি ২৫ লাখ টাকা। যদিও ২০২৪ বছরের একই সময়ে এই খাতে ব্যয় হয়েছিল ৬৩ কোটি ৬৩ লাখ টাকা। আর ২০২৪ সালের জুলাই-ডিসেম্বরে শিক্ষাখাতে ব্যাংকগুলো ব্যয় করেছিল ৪৪ কোটি ৪৭ লাখ টাকা। যদি আগের সময়ের তুলনায় এবার সিএসআর ব্যয়ের হারে কিছুটা এগিয়েছে শিক্ষাখাত। সিএসআরে মোট খরচের ২২.৭৫ শতাংশ খরচ হয়েছে এই খাতে, তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ৩০ শতাংশ পূরণ করতে পারেনি ব্যাংকগুলো।

রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের সিএসআর বাজেট রয়েছে ২৬.৭০ কোটি টাকা, কিন্তু প্রথম ছয়মাসে খরচ করেছে মাত্র ৫০ হাজার টাকা। রূপালী ব্যাংকের বাজেট চার কোটি, তারা খরচ করেছে মাত্র ২০ হাজার টাকা। একই চিত্র বেসরকারি ব্যাংকগুলোরও, পর্যাপ্ত বাজেট থাকলেও শিক্ষাখাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সেসব অর্থ খরচ হয়নি।

এ বছর সিএসআরে সর্বোচ্চ ২৪ কোটি টাকা ব্যয় করেছে মার্কেন্টাইল ব্যাংক। অন্য ব্যাংকগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ১৪ কোটি, যমুনা ব্যাংক ১২ কোটি, প্রিমিয়ার ১১ কোটি, পূবালী ৯ কোটি ৮০ লাখ, এক্সিম ৭ কোটি, ইসলামী ব্যাংক ৬ কোটি ৬৮ লাখ, ডাচ্-বাংলা ৬ কোটি ৬৫ লাখ, আল-আরাফাহ্ ইসলামী ৬ কোটি ৩০ লাখ এবং ঢাকা ব্যাংক ৬ কোটি ১৯ লাখ টাকা ব্যয় করেছে। এসব ব্যাংকের মধ্যে শিক্ষাখাতে ব্যয় করেছে যথাক্রমে মার্কেন্টাইল ব্যাংক ৬০ হাজার, শাহজালাল ইসলামী সাড়ে ৩ কোটি, যমুনা ব্যাংক এক কোটি ৮৩ লাখ, প্রিমিয়ার ৪০ হাজার, পূবালী ৫ কোটি ৬৭ লাখ, এক্সিম ৬ কোটি, ইসলামী ব্যাংক ২০ লাখ, ডাচ্-বাংলা ৩ কোটি ৩০ লাখ, আল-আরাফাহ্ ইসলামী এক কোটি ২৫ লাখ এবং ঢাকা ব্যাংক ২০ লাখ টাকা।

ব্যাংকগুলোর মধ্যে এক্সিম ব্যাংক সবচেয়ে বেশি টাকা শিক্ষাখাতে ব্যয় করেছে, তাদের খরচকৃত অর্থের পরিমাণ ৬ কোটির কিছু বেশি। তালিকায় এর পরেই রয়েছে পূবালী ব্যাংক (৫.৬৭ কোটি), শাহজালাল ইসলামী ব্যাংক (৩.৫৪), ডাচ বাংলা (৩.০৩ কোটি), ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (২.৮১ কোটি)। দেশের মাত্র নয়টি ব্যাংক প্রত্যেকে এক কোটি টাকার বেশি খচর করেছে।

সিএসআর বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের সিএসআর বাজেট রয়েছে ২৬.৭০ কোটি টাকা, কিন্তু প্রথম ছয়মাসে খরচ করেছে মাত্র ৫০ হাজার টাকা। রূপালী ব্যাংকের বাজেট চার কোটি, তারা খরচ করেছে মাত্র ২০ হাজার টাকা। একই চিত্র বেসরকারি ব্যাংকগুলোরও, পর্যাপ্ত বাজেট থাকলেও শিক্ষাখাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সেসব অর্থ খরচ হয়নি।

বিষয়টি শিক্ষার প্রতি উদাসীনতার উদাহরণ বলে মনে করছেন শিক্ষাবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘আমরা শিক্ষার প্রতি উদাসীন, জাতিগতভাবে শিক্ষার প্রতি অবহেলা করি, এই চিত্র তারই প্রতিফলন। আমরা যদি খুব গভীরে আমরা যাই, দেখবো যে ওই টাকাগুলো নিয়মের মধ্যে অনিয়ম করা হয়। যেমন তাদের পরিচিত কাউকে দিলো চিকিৎসার নামে, বা এই নামে সেই নামে বিদেশে ভ্রমণ করল। অর্থাৎ টাকাটা যে খাতে খরচ করার কথা, সে খাতে খরচ হচ্ছে না।’

শিক্ষাখাতে নির্দেশনা অনুযায়ী খরচের জন্য সংশ্লিষ্টদের জোরালো মনিটরিং প্রয়োজন বলেও মনে করেন ঢাবির এই শিক্ষক। তিনি বলেন, শিক্ষার জন্য নির্দিষ্ট নির্দেশনা থাকার পরও তা পূরণ না করতে পারা অনিয়ম। নির্দেশনা আপনাকে মানতেই হবে, যেহেতু নিয়ম আছে, সেহেতু বাংলাদেশ ব্যাংকের কিংবা সংশ্লিষ্টদের জোরালো মনিটরিং লাগবে এবং তা নিশ্চিত করতে হবে। শিক্ষা খাতে ব্যয় বললেই হবে না, তা ঠিক শিক্ষার কোন ক্ষেত্রে খচর হচ্ছে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এটা যেন এমন না হয় যে, কোন একজন এমডি কিংবা কোনো একজন পরিচালকের আত্মীয়কে সুবিধা দেয়া হচ্ছে। একেবারে নির্দিষ্ট যে জায়গাটায় প্রয়োজন, সমাজ-রাষ্ট্রের শিক্ষার ওই জায়গাটায় ব্যয় নিশ্চিত করা জরুরি।’

ব্যাংকসূত্র বলছে, নিট মুনাফা কমায় ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় কমে অর্ধেকে নেমেছে। চলতি ২০২৫ সালের প্রথম ছয় মাস জানুয়ারি-জুনে ব্যাংকগুলোর সিএসআরে ব্যয় হয়েছে ১৫১ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩০৯ কোটি টাকা। এর আগে ২০২৩ সালের প্রথম ছয় মাসে এই খাতে ব্যাংকগুলো ব্যয় করেছিল ৫৭১ কোটি টাকা। সিএসআর ব্যয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, যেসব ব্যাংক আগে সিএসআর ব্যয়ে এগিয়ে ছিল, তার অনেকগুলোই ইতিমধ্যে লোকসানে পড়েছে। আবার কোনো কোনোটি মুনাফা কমায় সিএসআর ব্যয় কমিয়েছে। ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি ও কর পরিশোধের পর নিট লোকসানে পড়েছে ১৫টির বেশি ব্যাংক। এ তালিকায় রয়েছে সরকারি মালিকানার জনতা, অগ্রণী, বেসিক, বাংলাদেশ কৃষি (বিকেবি) ও রাজশাহী উন্নয়ন ব্যাংক (রাকাব)। আরও আছে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, বাংলাদেশ কমার্স, ন্যাশনাল, পদ্মা, আইএফআইসি, এবি, আইসিবি ইসলামিক ব্যাংকসহ কয়েকটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টাঙ্গাইল জেলার টেকজুম প্রতিনিধি  হলেন পপি
ই-কমার্স

টাঙ্গাইল জেলার টেকজুম প্রতিনিধি হলেন পপি

ফোনের চেয়েও সস্তা ওয়ানপ্লাসের এই ট্যাব
প্রযুক্তি বাজার

ফোনের চেয়েও সস্তা ওয়ানপ্লাসের এই ট্যাব

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত
উই

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত

স্লিম ডিজাইন আর টেকসই পারফরম্যান্সে শীর্ষে ইনফিনিক্স হট ৬০ প্রো+
নির্বাচিত

স্লিম ডিজাইন আর টেকসই পারফরম্যান্সে শীর্ষে ইনফিনিক্স হট ৬০ প্রো+

দেশের সর্ববৃহৎ ডিজিটাল হাটে গরু বিক্রেতাদের বিনামূল্যে নিবন্ধন শুরু
ই-কমার্স

দেশের সর্ববৃহৎ ডিজিটাল হাটে গরু বিক্রেতাদের বিনামূল্যে নিবন্ধন শুরু

“মেইক অ্যা উইশ” ক্যাম্পেইনের প্রথম তিন বিজয়ীর নাম ঘোষণা করল দারাজ
ই-কমার্স

“মেইক অ্যা উইশ” ক্যাম্পেইনের প্রথম তিন বিজয়ীর নাম ঘোষণা করল দারাজ

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্ল্যাগশিপ বাজারে বড় চমক: ১ টেরাবাইট স্টোরেজ ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে iQOO-এর আসন্ন ফোন
প্রযুক্তি বাজার

ফ্ল্যাগশিপ বাজারে বড় চমক: ১ টেরাবাইট স্টোরেজ ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে iQOO-এর আসন্ন ফোন

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ
নির্বাচিত

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix