Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিক শোষণ ও হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
গ্রামীণফোনের একচেটিয়া দাপট, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
Share on FacebookShare on Twitter

একসময় শ্রমিক শোষণ, অধিকার হরণ এবং ইউনিয়ন করতে না দেওয়ার মতো গুরুতর অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক শিল্পের জিএসপি সুবিধা বাতিল করেছিল। শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ড, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের মতো ভয়াবহ ট্র্যাজেডির পর গত এক দশকে বিদেশি ক্রেতা এবং দেশীয় ও আন্তর্জাতিক চাপে পোশাক শিল্প মালিকরা শ্রমিকদের অধিকারের বিষয়ে কিছুটা হলেও নজর দিতে বাধ্য হয়েছেন। বেতন কাঠামো ও কর্মপরিবেশে কিছুটা উন্নতি এসেছে। কিন্তু দেশের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিরুদ্ধে যখন একই ধরনের শ্রমিক শোষণের অভিযোগ ওঠে এবং বছরের পর বছর ধরে তা চলতে থাকে, তখন রাষ্ট্রের ভূমিকা এবং মূল বিনিয়োগকারী দেশ হিসেবে নরওয়ের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

ভুক্তভোগী শ্রমিক এবং সংশ্লিষ্টদের অভিযোগ, গ্রামীণফোন বছরের পর বছর ধরে শ্রমিকদের অধিকারকে উপেক্ষা করে আসছে। ন্যায্য দাবি আদায়ের পরিবর্তে শ্রমিকদের হয়রানি করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে ব্যবহার করার মতো গুরুতর অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। প্রশ্ন হলো, একটি বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠান কোন ক্ষমতাবলে দেশের আইন ও শ্রমিকদের অধিকারকে এভাবে উপেক্ষা করার সাহস পায়?

যুক্তরাষ্ট্র পোশাক শিল্পের ক্ষেত্রে শ্রমিক অধিকারকে গুরুত্ব দিয়ে জিএসপি সুবিধা বাতিল করতে পারলে, গ্রামীণফোনের মতো একটি নরওয়েজিয়ান কোম্পানির কারণে যখন বাংলাদেশি নাগরিক, শ্রমিক এবং অন্যান্য প্রতিষ্ঠান হয়রানির শিকার হয় বা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন সেই দায় কি নরওয়ে এড়াতে পারে?

সমালোচকরা বলছেন, এই সমস্যার গভীরে রয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা। অভিযোগ রয়েছে, শুধু দেশীয় প্রতিষ্ঠানই নয়, গ্রামীণফোনের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর উচ্চ পদেও এমন অনেক সুবিধাভোগী ব্যক্তি রয়েছেন, যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে। প্রশ্ন উঠেছে, বড় পদে থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন, ঘন ঘন বিদেশ ভ্রমণ এবং বিলাসবহুল জীবনযাপন করার পরও কেন তাদের দলীয় সংশ্লিষ্টতার প্রয়োজন হয়? এই সংশ্লিষ্টতা কি তাদের অনিয়ম ও শোষণের বিরুদ্ধে এক ধরনের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে?

যখন একটি প্রতিষ্ঠান শ্রমিকদের ঘাম ও রক্তের ওপর ভিত্তি করে হাজার হাজার কোটি টাকা মুনাফা করে, কিন্তু সেই শ্রমিকদেরই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, তখন তা কেবল শোষণই নয়, এটি শ্রমিকদের রক্তের সাথে বেঈমানির শামিল। দেশের পোশাক শিল্প যদি শত সীমাবদ্ধতার পরেও শ্রমিক অধিকারের পথে হাঁটতে পারে, তবে গ্রামীণফোনের মতো একটি প্রভাবশালী প্রতিষ্ঠান কেন পারবে না—এই প্রশ্ন আজ উঠছে জোরালোভাবে।

Tags: আমিনুল ইসলাম হত্যাকাণ্ডগ্রামীণফোনগ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিক শোষণজিএসপিটেলিকম সেক্টরনরওয়েবহুজাতিক কোম্পানিরাজনৈতিক সংশ্লিষ্টতাশ্রমিক অধিকারশ্রমিক শোষণশ্রমিক হয়রানি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মুখে মুখে ফেরা ভাষাও অনুবাদ করবে মেটার এআই
নির্বাচিত

মুখে মুখে ফেরা ভাষাও অনুবাদ করবে মেটার এআই

যেভাবে এল জিমেইলের নতুন লোগো
নির্বাচিত

যেভাবে জি-মেইলে এডিট করা যাবে অ্যাটাচড ডকুমেন্ট

৩১ হাজার টাকায় বাইক!
অটোমোবাইল

৩১ হাজার টাকায় বাইক!

মেসেঞ্জার কিডজ অ্যাপে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ফেসবুক
নির্বাচিত

মেসেঞ্জার কিডজ অ্যাপে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ফেসবুক

স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ বাংলাদেশ পর্বের ৮ ফাইনালিস্ট নির্বাচিত
নির্বাচিত

স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ বাংলাদেশ পর্বের ৮ ফাইনালিস্ট নির্বাচিত

১২ সেপ্টেম্বর ইভেন্ট আয়োজন করেছে অ্যাপল
নির্বাচিত

১২ সেপ্টেম্বর ইভেন্ট আয়োজন করেছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

টিভি দেখার পাশাপাশি মোবাইল ব্যবহারে ঝুঁকছেন মধ্যবয়স্করা
নির্বাচিত

টিভি দেখার পাশাপাশি মোবাইল ব্যবহারে ঝুঁকছেন মধ্যবয়স্করা

২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার
প্রযুক্তি সংবাদ

২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ব্যবসা প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল ক্যাসপারস্কির পণ্য

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড চুলা কিনবেন, কোনটিতে কী সুবিধা
প্রযুক্তি পরামর্শ

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড চুলা কিনবেন, কোনটিতে কী সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

স্মার্টফোনের বাজার

ঈদের বাজারে ২০ হাজার টাকার মধ্যে সেরা ১০ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ড কোনগুলো জানেন কি?
প্রযুক্তি সংবাদ

৫০ হাজার থেকে ২ লাখ টাকা: দেশের বাজারে সেরা সব স্মার্টফোন

স্মার্টফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং...

এআই সার্ভারের চাহিদা বাড়লেও ডেলের ১০ শতাংশ কর্মী ছাঁটাই

এআই সার্ভারের চাহিদা বাড়লেও ডেলের ১০ শতাংশ কর্মী ছাঁটাই

স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়

ফোনের ক্যাশ ক্লিয়ার করার উপায়: স্লো ফোনকে ফাস্ট করার নিয়ম

সারাক্ষণ ফোনের চার্জার কি প্লাগেই ভরে রাখেন থাকে? জানুন কী ক্ষতি করছেন

সারাক্ষণ ফোনের চার্জার কি প্লাগেই ভরে রাখেন থাকে? জানুন কী ক্ষতি করছেন

মাসের সবচেয়ে পঠিত

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix