Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইলের আইএমইআই বাতিলের সুবিধাও আসছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Wednesday, 12 June 2019
মোবাইলের আইএমইআই বাতিলের সুবিধাও আসছে
Share on FacebookShare on Twitter

একজন হ্যান্ডসেট ব্যবহারকারী এক মোবাইল থেকে অন্য মোবাইলে সিম স্থানান্তরিত করলে পূর্বের মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বরটির নিবন্ধন বাতিল করতে পারবেন। আর এই সেবার দেখা মিলতে পারে চলতি বছরের শেষের দিকে।

১২ জুন, বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) অডিটরিয়ামে ‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ বিষয়ক গণশুনানিতে এক প্রশ্নের উত্তরে বিটিআরসির এক কর্মকর্তা এ তথ্য জানান।

ধারণা করা হচ্ছে, বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) প্রকল্পের অধীনে এই কার্যক্রম সম্পন্ন হবে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটির ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্পের মধ্য দিয়ে সিম নম্বর, মোবাইলের আইএমইআই নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর সংরক্ষিত থাকবে।

তার ভাষ্য, ‘আপনি যখন সিমটি ডিভাইস থেকে নিয়ে যাবেন তখন সিমের সঙ্গে ডিভাইসের যে আইএমইআই নম্বরটি রয়েছে তা ডিরেজিষ্ট্রেশন (নিবন্ধন বাতিল) করতে হবে। যদি ডি-রেজিরস্ট্রেশন করার পর অন্য কেউ ওই সেটটি ব্যবহার করে নীতি বহির্ভূত কাজ করেন তখন ডি-রেজিস্ট্রেশনকারী দায়ী থাকবেন না। সেই সুযোগটা কমিশনের পক্ষ থেকে এই বছরের শেষের দিকে অগ্রাধিকার দেওয়া হবে।’

অপরদিকে গ্রাহকদের ঠকিয়ে মোবাইল অপারেটররা যাতে অতিরিক্ত অর্থ কেটে না নিতে পারে এজন্য বিটিআরসির তত্ত্বাবধানে থাকা সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের সুবিধার দেখা এ বছরেই দেখা মিলতে পারে। গণশুনানিতে অংশ নিয়ে বিটিআরসির অপর এক কর্মকর্তা এ তথ্য জানান।

ওই কর্মকর্তা জানান, বিটিআরসি থেকে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম নামে একটি সিস্টেম চালু করা হচ্ছে। এর মাধ্যমে মোবাইল অপারেটরের সুইচ এবং আইএমইআই এর ভেতরে যত রকমের কল, প্রত্যেকটি ব্যক্তি কখন কোথায় কল করছে, কত সেকেন্ড কল করেছে, তার চার্জ কত হয়েছে সব কিছুই বিটিআরসি থেকে মনিটর করা যাবে।

তিনি বলেন, ‘এই সিস্টেমটি এ বছরেই চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে কোনো অভিযোগ আসলেই বিটিআরসি থেকে তা পরীক্ষা করে দেখা যাবে যে এখানে কোনো ধরনের ফাঁকি দেওয়া হয়েছে কিনা। এতে বিটিআরসি কঠোর পদক্ষেপ নিতে পারবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেটের সমাধানে বিটিআরসির উদ্যোগ

মোবাইল সংযোগ বাড়লেও কমেছে ইন্টারনেট
টেলিকম

মোবাইল সংযোগ বাড়লেও কমেছে ইন্টারনেট

গ্রামীণফোনে ২০২ স্থায়ী কর্মীর অধিকার রক্ষায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত; বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি
টেলিকম

গ্রামীণফোনে ২০২ স্থায়ী কর্মীর অধিকার রক্ষায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত; বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

গ্রামীণফোনের আর যাওয়ার জায়গা নেই, টাকা দিতে হবে: বিটিআরসি
টেলিকম

গ্রামীণফোনের আর যাওয়ার জায়গা নেই, টাকা দিতে হবে: বিটিআরসি

গুলশান-২ এ চালু হল নতুন গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার
টেলিকম

গুলশান-২ এ চালু হল নতুন গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার

আইওটি এক্সপেরিয়েন্স জোন চালু করল গ্রামীণফোন
টেলিকম

আইওটি এক্সপেরিয়েন্স জোন চালু করল গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভোর নতুন স্মার্টফোন ‘ভিভো এস৭০ প্রো’ (vivo S70...

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 June 2019

মোবাইলের আইএমইআই বাতিলের সুবিধাও আসছে

Techzoom.TV |
TechzoomTV