Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্র্যাক হেলথকেয়ারে বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
ব্র্যাক হেলথকেয়ারে বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা
Share on FacebookShare on Twitter

নিজেদের অরেঞ্জ ক্লাব মেম্বারদের বিশেষ স্বাস্থ্য সুবিধা দিতে সম্প্রতি ব্র্যাক হেলথকেয়ারের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

এ অংশীদারত্বের ফলে, বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা এখন থেকে ব্র্যাক হেলথকেয়ারের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে নারীদের স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজে ৩০ শতাংশ ছাড়, কিডনি ফাংশন টেস্টে ২৫ শতাংশ ছাড়, রেডিওলজি ও ইমেজিং পরীক্ষায় ১০ শতাংশ ছাড় এবং ফার্মেসি থেকে নির্ধারিত ওষুধ ক্রয়ে ৫ শতাংশ ছাড়।

সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান ও লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার। ব্র্যাক হেলথকেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ মো. রোকনুজ্জামান এবং মার্কেট আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনসের ডেপুটি ম্যানেজার একেএম মঈনউদ্দিন।

এ নিয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “বাংলালিংকে আমরা সবসময় আমাদের গ্রাহকদের জীবন আরও উন্নত ও সহজ করতে কাজ করি। ব্র্যাক হেলথকেয়ারের সাথে এ অংশীদারত্বের মাধ্যমে আমরা চাই আমাদের অরেঞ্জ ক্লাব সদস্যরা যেন আরও সহজে ও কম খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা নিতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণের অভিজ্ঞতা লাভ করেন।”

ব্র্যাক হেলথকেয়ারের সিনিয়র ম্যানেজার অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ মো. রোকনুজ্জামান বলেন, “বাংলালিংকের সাথে এ উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই আরও বেশি মানুষ সাশ্রয়ী মূল্যে আমাদের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাক। আমরা সবাইকে নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাকে অভ্যাসে পরিণত করতে উৎসাহিত করতে চাই।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলালিংকব্র্যাক হেলথকেয়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে ফ্রান্সের সহযোগিতার আগ্রহ : পলক
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে ফ্রান্সের সহযোগিতার আগ্রহ : পলক

আকাশ ক্যাবলের সিন্ডিকেট বন্ধের দাবিতে উপদেষ্টাকে স্মারকলিপি
নির্বাচিত

আকাশ ক্যাবলের সিন্ডিকেট বন্ধের দাবিতে উপদেষ্টাকে স্মারকলিপি

মিড রেঞ্জে যেসব স্মার্টফোন কিনতে পারেন
নির্বাচিত

অবৈধ ফোন রুখতে এনইআইআর পদ্ধতি চান উৎপাদকরা

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
অর্থ ও বাণিজ্য

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

আইপ্যাডের জন্য প্রোক্রিয়েটের নতুন অ্যাপ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

আইপ্যাডের জন্য প্রোক্রিয়েটের নতুন অ্যাপ উন্মোচন

লেটেস্ট ডাইমেনসিটি প্রসেসর ও ১৬ জিবি র‌্যাম সহ আসছে ভিভো এক্স ৩০০
নির্বাচিত

লেটেস্ট ডাইমেনসিটি প্রসেসর ও ১৬ জিবি র‌্যাম সহ আসছে ভিভো এক্স ৩০০

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়
নির্বাচিত

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন
অর্থ ও বাণিজ্য

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ অক্টোবর ২০২৫

ব্র্যাক হেলথকেয়ারে বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা

Techzoom.TV |
TechzoomTV