Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি
Share on FacebookShare on Twitter

লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে পরপর সাইবার হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও সাইবার নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমানবন্দরে ১০টি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

বেবিচক সূত্র জানায়, সংস্থাটির সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের গত সপ্তাহে স্বাক্ষরিত একটি নির্দেশনাপত্র দেশের সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা ঘটেছে। কিছু ক্ষেত্রে ফ্লাইট পরিচালনাও বন্ধ রাখতে হয়েছে। বাংলাদেশে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশনা জারি করা হয়েছে।

বেবিচকের একাধিক কর্মকর্তা জানান, গত মাসেই সংস্থাটির ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছিল। বড় ধরনের কোনো ক্ষতি না হলেও বিষয়টি নিয়ে আতঙ্ক তৈরি হয়। এরপরই অ্যাভিয়েশন সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার পরামর্শে সাইবার সুরক্ষা জোরদারের উদ্যোগ নেওয়া হয়।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল ও লিংকে ক্লিক না করা, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার পরিহার, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইন্সটল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) চালু রাখা।

এছাড়া, কোনো সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে বলা হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়। লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ রাখতে হয়েছিল। তাই বাংলাদেশেও এমন পরিস্থিতি এড়াতে আগে থেকেই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বৈঠকে আরও জানানো হয়, বেবিচকের ওয়েবসাইটে সাম্প্রতিক হামলার বিষয়টি জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার নজরে এসেছে। তারা ঝুঁকি মূল্যায়ন করে দ্রুত অভিজ্ঞ একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানি অস্ত্রব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

ইরানি অস্ত্রব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের সাইবার হামলা

বিবিধ

ফোন রিস্টার্ট না করা কতটা খারাপ?

স্যাটেলাইটে ধরা পড়ল ইরান ঘিরে মার্কিন সামরিক তৎপরতা
বিবিধ

স্যাটেলাইটে ধরা পড়ল ইরান ঘিরে মার্কিন সামরিক তৎপরতা

গেম

গেম খেলা যাবে ইউটিউবে

“ফেনীর একমাত্র জাদুঘর এর ইতিহাস”
বিবিধ

“ফেনীর একমাত্র জাদুঘর এর ইতিহাস”

কালের বিবর্তনে এক সময়কার পরিত্যাক্ত মাঠ এখন দৃষ্টিনন্দন পার্ক
বিবিধ

কালের বিবর্তনে এক সময়কার পরিত্যাক্ত মাঠ এখন দৃষ্টিনন্দন পার্ক

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ অক্টোবর ২০২৫

দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি

Techzoom.TV |
TechzoomTV