Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে এআই ডেটা হাব তৈরিতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 October 2025
গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ
Share on FacebookShare on Twitter

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশে বিশাল এক এআই ডেটা হাব গড়ার পরিকল্পনা করেছে প্রযুক্তি জায়ান্ট গুগলের মূল কোম্পানি আলফাবেট। ১৫ বিলিয়ন বা দেড় হাজার কোটি ডলার বিনিয়োগে এ হাব বন্দর শহর বিশাখাপত্তনমে স্থাপিত হবে। এটি গুগলের বিশ্বব্যাপী ১২টি এআই কেন্দ্রের একটি অংশ হবে। খবর বিবিসি।

মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস কুরিয়েন বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের সবচেয়ে বড় এআই হাবে আমরা বিনিয়োগ করতে যাচ্ছি। তিনি জানান, এ বিনিয়োগ আগামী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়িত হবে।

ভারত কম খরচের ডেটা ও ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যবহারকারীর কারণে এআই ও ক্লাউড অবকাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে।

আলফাবেট সিইও সুন্দর পিচাই বলেন, এ প্রকল্প ভারতীয় প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের কাছে আমাদের উন্নত প্রযুক্তি পৌঁছে দেবে, এআই উদ্ভাবন বাড়াবে এবং দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করবে।

অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছে, মঙ্গলবার প্রকল্প চূড়ান্ত করার জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী নারা লোকেশ বলেন, এটি আমাদের রাজ্যের ডিজিটাল উন্নতি, নতুন উদ্ভাবন এবং আন্তর্জাতিক খ্যাতির জন্য একটি বড় পদক্ষেপ।

প্রকল্পটি এআই ও ক্লাউড প্রযুক্তির সঙ্গে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে এবং একটি বড় ফাইবার-অপটিক নেটওয়ার্ক তৈরি করবে। এটি রাজ্য সরকারের ২০২৯ সালের মধ্যে ৬ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার তৈরির পরিকল্পনার অংশ।

অন্ধ্রপ্রদেশ সরকার বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করতে জমি ও বিদ্যুতের জন্য ভর্তুকি দিচ্ছে। জেএলএলের ২০২৪ সালের ‘ইন্ডিয়া ডেটা সেন্টার মার্কেট ডায়নামিকস’ রিপোর্ট অনুযায়ী, দেশের ডেটা সেন্টার শিল্প গত পাঁচ বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং ২০২৪ সালে ১ গিগাওয়াট ক্ষমতা অতিক্রম করেছে, যা ২০১৯ সালের তুলনায় প্রায় তিনগুণ।

গুগলের এ বিনিয়োগ ভারতের এআই ও ক্লাউড খাতে অবস্থান আরো শক্তিশালী করবে এবং প্রযুক্তি উদ্ভাবন ও অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইজবিজ ডিপিপি ইভেন্ট অনুষ্ঠিত
নির্বাচিত

স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইজবিজ ডিপিপি ইভেন্ট অনুষ্ঠিত

ফেসবুক ও হোয়াটঅ্যাপসে করোনা সতর্কবার্তা দেবে ডব্লিউএইচও
প্রযুক্তি সংবাদ

ফেসবুক ও হোয়াটঅ্যাপসে করোনা সতর্কবার্তা দেবে ডব্লিউএইচও

খালেদা জিয়ার কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ
নির্বাচিত

খালেদা জিয়ার কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

ক্রোম ব্রাউজারের লেটেস্ট ভার্সন আপডেট করবেন যেভাবে

সন্দেহজনক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে সতর্ক করবে গুগল পে
নির্বাচিত

সন্দেহজনক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে সতর্ক করবে গুগল পে

করোনাভাইরাস: ইউরোপে স্ট্রিমিংয়ের মান কমাচ্ছে নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: ইউরোপে স্ট্রিমিংয়ের মান কমাচ্ছে নেটফ্লিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 October 2025

ভারতে এআই ডেটা হাব তৈরিতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল

Techzoom.TV |
TechzoomTV