Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৭ দিনে দুই শতাধিক মোবাইল নাম্বারে টিকিট কালোবাজারি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১৭ দিনে দুই শতাধিক মোবাইল নাম্বারে টিকিট কালোবাজারি শনাক্ত
Share on FacebookShare on Twitter

‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নে এক মাস ধরে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে ১৭ দিনে দুই শতাধিক মোবাইল নাম্বারের মাধ্যমে টিকিট কালোবাজারির প্রমাণ পেয়েছে রেলওয়ের গঠিত টাস্কফোর্স। এসব মোবাইল নাম্বার রেলওয়ের রেজিস্ট্রেশন ব্লক/বাতিল করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে। টিকিট কালোবাজারি রোধে রেলের গঠিত টাস্কফোর্সের কার্যক্রম চলমান রেখে মোবাইল নাম্বার ব্লক ও জরিমানা আদায় কার্যক্রম চালিয়ে যাবে রেলওয়ে প্রশাসন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, টিকিট বিক্রি শতভাগ অনলাইনে নেয়ার পর বিভিন্ন মাধ্যমে রেলওয়ের টিকিট কালোবাজারি বেড়ে যায়। যাত্রা শুরুর ১১ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলে নিমিষেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যায়। বিশেষত সাপ্তাহিক ছুটির আগে ও পরের দুইদিনের টিকিট নিয়ে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। আবার ঢাকা-কক্সবাজার রেলপথ চালুর পর বিপুল চাহিদাকে পুঁজি করে একটি গোষ্ঠী নামে-বেনামে রেজিস্ট্রেশন করে টিকিট ক্রয় করে অবৈধ পন্থায় বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। যাত্রীদের অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর রেলওয়ের পক্ষ থেকে ‘টিকিট যার ভ্রমণ তার’ ঘোষিত নিয়ম প্রতিপালনে কড়াকড়ি আরোপ করা হয়।

রেলের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, শুরুতে পূর্বাঞ্চল রেলে ১৩টি ও পশ্চিমাঞ্চল রেলে ১৪টি টাস্কফোর্স গঠন করে। তবে ট্রেনের ব্যাপ্তি বেশি থাকায় পূর্বাঞ্চলের টাস্কফোর্সের সংখ্যা বাড়িয়ে ১৬টিতে উন্নীত করা হয়। টাস্কফোর্স বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে চলতি ৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১৭ দিনে ২০২টি মোবাইল নাম্বারকে টিকিট কালোবাজারির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। এসব নাম্বারের মধ্যে চারটি মোবাইল নাম্বার ফোন-ফ্যাক্স ব্যবসাপ্রতিষ্ঠানের বলে প্রমাণ পেয়েছে রেলওয়ে। মোবাইল নাম্বারগুলো দ্রুত সময়ের মধ্যে রেলওয়ে টিকিট বিপণনের অ্যাপ ও ওয়েবসাইটের রেজিস্ট্রেশন নাম্বার ব্লক করতে টিকিট বিক্রি পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন (জেভি) কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রেলওয়ে।

২৩ অক্টোবর লিড পার্টনার হিসেবে সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে দেয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়—বিভিন্ন টাস্কফোর্স কর্তৃক ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নের জন্য টিকিটের ওপর যাত্রীর নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, যাত্রীর প্রদর্শিত পরিচয়পত্র যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন কালোবাজারি ব্যক্তির ব্যবহার করা মোবাইল নাম্বার শনাক্ত করা হয়। টাস্কফোর্স কালোবাজারিতে ব্যবহৃত মোবাইল নাম্বারগুলো স্থায়ীভাবে ব্লক করতে সুপারিশ করেছে।

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন বণিক বার্তাকে বলেন, ‘অনলাইন-অফলাইনে যে-ই টিকিট কালোবাজারি করুক আমরা ব্যবস্থা নেব। রেলের গঠিত টাস্কফোর্সগুলো নিয়মিত রানিং ট্রেনে অভিযান পরিচালনা করবে। সাধারণ যাত্রীরা যাতে নিজেদের আইডি ব্যবহার করে টিকিট ক্রয়ের মাধ্যমে ট্রেনে ভ্রমণ করতে পারে সে বিষয়ে রেলওয়ে সজাগ।’

রেলের ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নে নেয়া উদ্যোগের ফলে অলনাইন ও অফলাইনে পর্যাপ্ত টিকিট পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকিট কালোবাজারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এইচপির একাদশ প্রজন্মের ল্যাপটপ বাজারে
নির্বাচিত

এইচপির একাদশ প্রজন্মের ল্যাপটপ বাজারে

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি
প্রযুক্তি বাজার

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

চাঁদ রাতে দশ লাখ টাকা দেশি পণ্য বিক্রি
ই-কমার্স

চাঁদ রাতে দশ লাখ টাকা দেশি পণ্য বিক্রি

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’
ছাড় ও অফার

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’

নকিয়া ১টি ফোনের সাথে আরেকটি ফোন ফ্রি!
ছাড় ও অফার

নকিয়া ১টি ফোনের সাথে আরেকটি ফোন ফ্রি!

ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সিলেটের গৃহিণী লাকি বেগম
ছাড় ও অফার

ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সিলেটের গৃহিণী লাকি বেগম

Load More

ট্রেন্ডিং টপিক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

পুরনো মোবাইল ফোনে কি আসলেই সোনা থাকে?
প্রযুক্তি সংবাদ

পুরনো মোবাইল ফোনে কি আসলেই সোনা থাকে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

পড়াশোনা, গবেষণা ও পরীক্ষার প্রস্তুতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ অক্টোবর ২০২৫

১৭ দিনে দুই শতাধিক মোবাইল নাম্বারে টিকিট কালোবাজারি শনাক্ত

Techzoom.TV |
TechzoomTV