Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনিময়ের বদলে আসছে নতুন প্ল্যাটফর্ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
বিনিময়ের বদলে আসছে নতুন প্ল্যাটফর্ম
Share on FacebookShare on Twitter

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) নামে ডিজিটাল লেনদেনের নতুন প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে ডিজিটাল উপকরণকে আনুষ্ঠানিক, দক্ষ ও সাশ্রয়ী আর্থিক সেবায় রূপান্তর করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের তথ্যমতে, বর্তমানে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১৮ কোটি ৫০ লাখ এবং ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১৩ কোটি ৬০ লাখ, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ১৫ লাখ ৩০ হাজার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ৬ কোটি।

বিপুল ডিজিটাল প্রবেশাধিকার সত্ত্বেও প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মাত্র ৫৩ শতাংশ আর্থিক খাতে অন্তর্ভুক্ত। নারী, গ্রামীণ জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের (এমএসএমই) মধ্যে ঘাটতি সবচেয়ে বেশি।

বাংলাদেশ ব্যাংক মনে করছে আইআইপিএস চালু হলে নগদ টাকার ওপর নির্ভরশীলতা কমবে, কর বৃদ্ধি ও আর্থিক স্বচ্ছতা বাড়বে, ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে ডিজিটাল ঋণ সুবিধা পাবেন এবং দেশি-বিদেশি রেমিট্যান্স দ্রুত ও স্বল্পব্যয়ে পাঠানো সম্ভব হবে।

দেশে বর্তমানে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান আর্থিক অন্তর্ভুক্তির মূল চালিকাশক্তি। ৬১টি ব্যাংকের ১৬ কোটি ৫০ লাখেরও বেশি অ্যাকাউন্ট থাকলেও মূলত উচ্চমূল্যের লেনদেনে সীমাবদ্ধ।

অন্যদিকে ১৩টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের ১৪ কোটি ৬০ লাখ অ্যাকাউন্ট খোলা হলেও চালু অ্যাকাউন্টের সংখ্যা ৮ কোটি ৯৪ লাখ। চালু অ্যাকাউন্টের অধিকাংশ লেনদেন নগদ জমা ও উত্তোলন কেন্দ্রিক।

এ ছাড়া সারা দেশে ৭২৪টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ৪ কোটি ১৫ লাখ গ্রাহক রয়েছে। মোট কার্ড ব্যবহারকারী ৪ কোটি ৩৪ লাখ এবং ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক ১ কোটি ১০ লাখ।

এর আগে বাংলাদেশ ব্যাংক বিনিময় (ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম-আইডিটিপি) নামের আন্তপরিচালন যোগ্য ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম চালু করেছিল।

জটিলতা ও সীমিত অংশগ্রহণের কারণে এটি প্রত্যাশিত সাফল্য পায়নি। ফলে গত আগস্টে ‘বিনিময়’ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন করে আইআইপিএস প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে সব ধরনের ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সেবা এক ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, যুক্তরাষ্ট্রের গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নতুন লেনদেন প্ল্যাটফর্ম তৈরি করা হবে। নভেম্বরের মধ্যে নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা গেলে ২০২৭ সালের শুরুতে লেনদেন চালু করা যাবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিশ্বের নানা দেশে একীভূত ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম ব্যাপক সাফল্য পেয়েছে। যেমন ব্রাজিলের পিক্স মাত্র দুই বছরে ৭০ শতাংশ জনগণ ব্যবহার শুরু করে। পাকিস্তানের রাস্ট মোবাইল এলিয়াস ও ফ্রি পিটুপি ট্রান্সফার দ্রুত জনপ্রিয়তা বাড়ায়। ভারতের ইউপিআই বর্তমানে মাসে ১ হাজার ৪০০ কোটির বেশি লেনদেন হয়, যুক্ত হয়েছে ৩০ কোটির বেশি ব্যবহারকারী ও ৭ কোটির বেশি ব্যবসায়ী। তানজানিয়ার টিপস ২০২৪ সালে ৪৫ কোটি ৩০ লাখ লেনদেন সম্পন্ন করেছে, যাতে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অন্তর্ভুক্ত।

আরিফ হোসেন খান বলেন, সব ক্ষেত্রেই একটি সরকার-সমর্থিত, সহজলভ্য ও সাশ্রয়ী প্ল্যাটফর্ম আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে মূল ভূমিকা রেখেছে। আমাদের দেশেও সরকার সমর্থিত ব্যবহারবান্ধব একটি প্ল্যাটফর্ম চালু করার বিকল্প নেই। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির নতুন দুয়ার খুলবে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ সফল হলে দেশের ডিজিটাল অর্থনীতি কেবল গতি পাবে না, বরং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের দিকেও হবে বড় পদক্ষেপ। তিনি বলেন, ব্রাজিলের পিক্স, ভারতের ইউপিআই, পাকিস্তানের রাস্ট এবং তানজানিয়ার টিপসের মতো উদ্যোগগুলো তাদের দেশে বিপুল সাড়া ফেলেছে। ভারতের ইউপিআই শুধু চলতি বছরের আগস্ট মাসেই ১ হাজার ৪২০ কোটি লেনদেন সম্পন্ন করেছে। এসব মডেল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশও একটি সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন প্ল্যাটফর্ম তৈরি করতে চায়।

Tags: আইআইপিএস

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩০ মিনিটে ১০ লক্ষ হ্যান্ডসেট বিক্রি করল হুয়াওয়ে
নির্বাচিত

৩০ মিনিটে ১০ লক্ষ হ্যান্ডসেট বিক্রি করল হুয়াওয়ে

স্মার্টফোনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা সংকট
অর্থ ও বাণিজ্য

স্মার্টফোনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা সংকট

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নওগাঁতে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নওগাঁতে

ইউসিবির রাইটস ইস্যুর আবেদনে বিএসইসির ভয়ংকর তথ্য: ৫,২৭৭ কোটি টাকার প্রভিশন ঘাটতি, স্পন্সরদের শেয়ার ধারণে অনিয়ম
অর্থ ও বাণিজ্য

ইউসিবির রাইটস ইস্যুর আবেদনে বিএসইসির ভয়ংকর তথ্য: ৫,২৭৭ কোটি টাকার প্রভিশন ঘাটতি, স্পন্সরদের শেয়ার ধারণে অনিয়ম

মটোরোলা হ্যান্ডসেটে রবিশপের ৩৫ শতাংশ মূল্যছাড়
ছাড় ও অফার

মটোরোলা হ্যান্ডসেটে রবিশপের ৩৫ শতাংশ মূল্যছাড়

যে কারণে ২০২৩ সালে স্মার্টফোনের চাহিদা কমবে
প্রযুক্তি বাজার

স্মার্টফোন বিক্রিতে সবচেয়ে বড় ধস

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

‘অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেডের উদ্যোগ নেওয়া হবে’

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!
অর্থ ও বাণিজ্য

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

ফেসবুকে আপনার বা আপনার সন্তানের একটি সাধারণ পারিবারিক...

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix