Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউনিয়ন ব্যাংক কেলেঙ্কারি ও দুদকের মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি হাবিবুর রহমানের নিয়োগ নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
ইউনিয়ন ব্যাংক কেলেঙ্কারি ও দুদকের মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি হাবিবুর রহমানের নিয়োগ নিয়ে তোলপাড়
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ব্যাংকিং খাতে তোলপাড় সৃষ্টি হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাবিবুর রহমানকে নিয়ে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক পরিদর্শন প্রতিবেদনে দেখা গেছে, তিনি ইউনিয়ন ব্যাংকে কর্মরত থাকাকালে এস আলম গ্রুপের অনুকূলে ২,৬০৭ কোটি টাকার অনিয়মিত ঋণ অনুমোদনে সরাসরি জড়িত ছিলেন।

শুধু তাই নয়, দুর্নীতির একটি পৃথক মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিটভুক্ত হওয়া সত্ত্বেও এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রবিধি লঙ্ঘন করেও তাকে স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি পদে বহাল রাখা হয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

ইউনিয়ন ব্যাংকের ২৬০৭ কোটির কেলেঙ্কারি

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ–৭ এর রিপোর্ট অনুযায়ী, ২০২১–২২ অর্থবছরে ইউনিয়ন ব্যাংক থেকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রিত প্রায় ৩০টি নামসর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে এই ২,৬০৭ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়। বর্তমানে এসব ঋণ সম্পূর্ণ খেলাপি এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি।

রিপোর্টে বলা হয়েছে, তৎকালীন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে হাবিবুর রহমান এসব ঋণ অনুমোদনে “সরাসরি ভূমিকা” রাখেন। ঋণ প্রস্তাবের অফিস নোটে তার স্বাক্ষর পাওয়া গেছে, যা “প্রধান কার্যালয়ের প্রথম ও শেষ অনুমোদন” হিসেবে কাজ করেছে।

দুদকের মামলা ও বিতর্কিত পুনঃনিয়োগ

হাবিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা চলমান। ২০০০ সালে মার্কেন্টাইল ব্যাংকে থাকাকালে ‘প্যাট্রিক ফ্যাশনস’ নামক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ গোপন করে নতুন ঋণ অনুমোদনের অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মামলা হয় (মামলা নং ২৭২/২২)।

২০২৪ সালে এ মামলায় চার্জশিট দাখিলের পর হাইকোর্ট (রিট নং ৫২১৭/২০২৪) বাংলাদেশ ব্যাংককে ৬০ দিনের মধ্যে হাবিবুর রহমানের বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এর পরপরই তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশ ব্যাংক তা অনুমোদনও করে।

কিন্তু বিস্ময়করভাবে, অল্প কিছুদিন পরই বাংলাদেশ ব্যাংক নিজেই তাকে পুনরায় স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি হিসেবে অনুমোদন দেয়। এই সিদ্ধান্ত ব্যাংক খাতে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে, কারণ একই ধরনের মামলায় চার্জশিটভুক্ত অন্য আসামি রবিউল ইসলামকে এনআরবিসি ব্যাংকের এমডি পদে অনুমোদন দেওয়া হয়নি।

স্ট্যান্ডার্ড ব্যাংকেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

স্ট্যান্ডার্ড ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, পুনঃনিয়োগের পর থেকেই হাবিবুর রহমান ব্যাংকে “অস্বাভাবিক ক্ষমতার প্রভাব” বিস্তার শুরু করেন। অভিযোগ উঠেছে, তিনি কয়েক মাসের মধ্যে শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে বেআইনি ও অযৌক্তিকভাবে চাকরিচ্যুত করেছেন।

একই সঙ্গে, ইউনিয়ন ব্যাংকের সময়কার কয়েকজন বিতর্কিত কর্মকর্তাকে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে পুনঃনিয়োগ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন ব্যাংকের বর্তমান মানবসম্পদ প্রধান মনসুর আহমেদ ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. সালাহ উদ্দিন—যাদের নামও ইউনিয়ন ব্যাংকের সেই ২৬০৭ কোটি টাকার অনিয়মিত ঋণ অনুমোদনের প্রতিবেদনে উল্লেখ আছে। দুদক সম্প্রতি এই তিনজনকেই (হাবিব, মনসুর ও সালাহ উদ্দিন) ইউনিয়ন ব্যাংকের অর্থ পাচার তদন্তে তলব করেছে।

নিয়োগে বাংলাদেশ ব্যাংকের প্রবিধি লঙ্ঘন

স্ট্যান্ডার্ড ব্যাংকের এই শীর্ষ নিয়োগগুলোতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রবিধিও মানা হয়নি:

১. সিএফও নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের BRPD সার্কুলার নং ৩ ও ৪১ অনুযায়ী, কোনো ব্যাংকের সিএফও পদে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া বাধ্যতামূলক। কিন্তু বর্তমান সিএফও সালাহ উদ্দিন এই যোগ্যতা ছাড়াই নিয়োগ পেয়েছেন। ২. আইন কর্মকর্তা নিয়োগ: প্রধান আইন কর্মকর্তা মো. আখতারুজ্জামানও সুপ্রিম কোর্টে তিন বছরের অভিজ্ঞতা ও বার কাউন্সিলের সদস্যপদ ছাড়াই পদে নিয়োগ পেয়েছেন, যা নিয়োগনীতির সরাসরি লঙ্ঘন। ৩. এমডি পদের অযোগ্যতা: ২০২৪ সালের BRPD সার্কুলার নং ৫ (ধারা ২(ক)(৮)) অনুযায়ী, কোনো ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ব্যাংকের এমডি বা সিইও হতে পারবেন না। ইউনিয়ন ব্যাংক সংক্রান্ত পরিদর্শনে গুরুতর অনিয়ম প্রমাণিত হওয়ায় হাবিবুর রহমান আইনগতভাবেই এই পদে থাকার যোগ্যতা রাখেন না।

বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া

অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন এ প্রসঙ্গে বলেন, “একজন চার্জশীটভুক্ত ও বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে অভিযুক্ত ব্যক্তিকে আবারও এমডি করা নীতিগতভাবে অগ্রহণযোগ্য। এটি ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি করবে।”

বাংলাদেশ ব্যাংকের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, “হাইকোর্টের আদেশে তাকে অপসারণের নির্দেশ ছিল। পুনঃনিয়োগ কীভাবে অনুমোদন পেল, তা পুনর্বিবেচনার প্রয়োজন আছে।”

বিশেষজ্ঞদের মতে, ইউনিয়ন ব্যাংকের ২৬০৭ কোটি টাকার অনিয়ম, দুদকের চার্জশিট এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব বিধি—এই তিনটির আলোকেই হাবিবুর রহমানের বর্তমান পদে থাকা আইনগত ও নৈতিকভাবে টেকসই নয়। দেশের ব্যাংকিং খাত যখন খেলাপি ঋণ ও আস্থার সংকটে জর্জরিত, তখন এমন একজন অভিযুক্ত কর্মকর্তার শীর্ষ পদে বহাল থাকা নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছে।

Tags: Habibur RahmanStandard BankUnion Bank Scamইউনিয়ন ব্যাংকঋণ কেলেঙ্কারিএস আলম গ্রুপচার্জশিটদুদকদুর্নীতিবাংলাদেশ ব্যাংকব্যাংক কেলেঙ্কারিস্ট্যান্ডার্ড ব্যাংকস্ট্যান্ডার্ড ব্যাংকের খেলাপি ঋণহাবিবুর রহমান

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বপ্ন এবং আত্মবিশ্বাস থাকলে উদ্যোক্তা হওয়া সম্ভব: নুসরাত
উই

স্বপ্ন এবং আত্মবিশ্বাস থাকলে উদ্যোক্তা হওয়া সম্ভব: নুসরাত

প্রোডাক্টিভিটির নতুন দিগন্ত নিয়ে বাংলাদেশে এলো ASUS ROG এর সুপার আল্ট্রাওয়াইড মনিটর
প্রযুক্তি বাজার

প্রোডাক্টিভিটির নতুন দিগন্ত নিয়ে বাংলাদেশে এলো ASUS ROG এর সুপার আল্ট্রাওয়াইড মনিটর

মটোরোলার প্রথম ল্যাপটপ ও ট্যাব: একসঙ্গে এল ‘Moto Book 60’ ও ‘Moto Tab 60 Pro’
প্রযুক্তি বাজার

মটোরোলার প্রথম ল্যাপটপ ও ট্যাব: একসঙ্গে এল ‘Moto Book 60’ ও ‘Moto Tab 60 Pro’

ধামাকাশপিং এর চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেছে ভুক্তভোগীরা
ই-কমার্স

টাকা যুক্তরাষ্ট্র পাঠিয়েছে ধামাকা, চলে গেছেন এমডি

ধামাকাশপিং ডটকমে পাওয়া যাবে গ্লোব ফার্মার পণ্য
ই-কমার্স

ধামাকাশপিং ডটকমে পাওয়া যাবে গ্লোব ফার্মার পণ্য

১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে ইভ্যালি
ই-কমার্স

১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল
প্রযুক্তি সংবাদ

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি পরামর্শ

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix