Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেন্ডার ছাড়াই রুবাবা দৌলার ওরাকলকে ২০৭ কোটি টাকার কাজ দেন পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 November 2025
টেন্ডার ছাড়াই রুবাবা দৌলার ওরাকলকে ২০৭ কোটি টাকার কাজ দেন পলক
Share on FacebookShare on Twitter

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি কোম্পানি ওরাকলকে ২০৭ কোটি টাকার কাজ পাইয়ে দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার গুরুতর অভিযোগের মধ্যেই নতুন আলোচনায় এসেছে কোম্পানিটি। ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিবির ইতিহাসে রুবাবা দৌলা মাত্র দ্বিতীয় নারী পরিচালক হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হলেন। এই নিয়োগ এমন এক সময়ে এলো, যখন ওরাকলের সাথে সাবেক সরকারের একটি চুক্তি নিয়ে দেশব্যাপী তোলপাড় চলছে।

পলকের বিরুদ্ধে ২০৭ কোটির দুর্নীতির অভিযোগ

অনুসন্ধানে জানা গেছে, কোনো রকম দরপত্র আহ্বান না করেই ২০২১ সালে জাতীয় ডাটা সেন্টারের ক্লাউড সেবার জন্য ওরাকলকে ২০৭ কোটি টাকার বিনিময়ে দায়িত্ব দিয়েছিল সাবেক আওয়ামী লীগ সরকার। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সরাসরি হস্তক্ষেপ করে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, পুরো প্রক্রিয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) তৎকালীন পরিচালক তারিক এম বরকতউল্লাহ এবং পলকের ব্যক্তিগত কর্মকর্তা ইকরামুল হক এই লেনদেনের সহযোগী ছিলেন।

সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) তিন বছরের জন্য এই চুক্তি হলেও, রহস্যজনক কারণে চুক্তি স্বাক্ষরের আড়াই বছর পর ওরাকল এই ক্লাউড সেবা চালু করে।

টেন্ডার এড়ানোর ‘কৌশল’ ও তথ্য পাচার

৪৯ কোটি টাকার বেশি মূল্যের যেকোনো দরপত্র একনেকে পাস করানোর নিয়ম থাকলেও, পলক সেই নিয়ম কৌশলে এড়িয়ে যান। তিনি বিসিসি’র জাতীয় ডাটা সেন্টারের (এনডিসি) বদলে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) মাধ্যমে এই চুক্তি করান, কারণ প্রতিষ্ঠান হিসেবে বিডিসিসিএলের সরাসরি ক্রয়ক্ষমতা ছিল।

আরও চাঞ্চল্যকর তথ্য হলো, চুক্তি স্বাক্ষরের পর আড়াই বছর দেশে ক্লাউড সেবা চালু না হওয়ায়, বিডিসিসিএল সরকারি সংবেদনশীল উপাত্ত ওরাকলের সিঙ্গাপুর ক্লাউডে সংরক্ষণ শুরু করে। এর জন্য ওরাকলকে আলাদাভাবে প্রায় সাড়ে ৪ লাখ ডলার (তৎকালীন হিসাবে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা) পরিশোধ করা হয়।

আশ্চর্যজনকভাবে, পলক যখন সরকারি গুরুত্বপূর্ণ ডাটা সিঙ্গাপুরে পাঠাচ্ছিলেন, ঠিক তখনই তার অধীন আইসিটি বিভাগ ‘উপাত্ত সুরক্ষা আইন, ২০২২’-এর খসড়া করছিল, যার মূল কথাই ছিল বাংলাদেশের ডাটা দেশের মধ্যেই সংরক্ষণ করতে হবে।

কে এই রুবাবা দৌলা?

নতুন নিয়োগ পাওয়া বিসিবি পরিচালক রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন ও এয়ারটেল বাংলাদেশে গুরুত্বপূর্ণ নির্বাহী পদে কাজ করেছেন।

দেশের ব্যাংকিং খাত, আইসিটি ও টেলিকম খাতে যখন সাবেক সরকারের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে, তখন ২০৭ কোটি টাকার টেন্ডারবিহীন চুক্তি নিয়ে সমালোচিত একটি বহুজাতিক কোম্পানির শীর্ষ নির্বাহীকে দেশের ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একটি সংস্থার পরিচালক পদে নিয়োগ দেওয়ায় বিভিন্ন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: BCB DirectorJunaid Ahmed PalakOracle ScandalRubaba Dowlaআইসিটি বিভাগওরাকলজুনাইদ আহমেদ পলকটেন্ডার কেলেঙ্কারিদুর্নীতিবিডিসিসিএলবিসিবিরুবাবা দৌলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

মেটা ও টিকটকের বিরুদ্ধে ডিজিটাল আইন ভঙ্গের অভিযোগ ইইউর

বাংলালিংক এই প্রথম আই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন চালু করল
টেলিকম

বাংলালিংক এই প্রথম আই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন চালু করল

‘প্যানিক অ্যাটাক’ শনাক্ত করবে ভবিষ্যত অ্যাপল ওয়াচ
প্রযুক্তি সংবাদ

‘প্যানিক অ্যাটাক’ শনাক্ত করবে ভবিষ্যত অ্যাপল ওয়াচ

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন
নির্বাচিত

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

ঝকঝকে ছবি আর মাল্টি-ডাইমেনশন সাউন্ডের সাথে আরো প্রাণবন্ত হোক এবারের ফুটবল মৌসুম
প্রযুক্তি সংবাদ

ঝকঝকে ছবি আর মাল্টি-ডাইমেনশন সাউন্ডের সাথে আরো প্রাণবন্ত হোক এবারের ফুটবল মৌসুম

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

Load More

ট্রেন্ডিং টপিক

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 November 2025

টেন্ডার ছাড়াই রুবাবা দৌলার ওরাকলকে ২০৭ কোটি টাকার কাজ দেন পলক

Techzoom.TV |
TechzoomTV