Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে বিনামূল্যে এআই সেবা দিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
ভারতে বিনামূল্যে এআই সেবা দিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো
Share on FacebookShare on Twitter

ভারতের কোটি কোটি মোবাইল গ্রাহক এখন বিনামূল্যে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।

সম্প্রতি বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো দেশটির নাগরিকদের জন্য এ সুবিধা চালু করেছে।

চলতি সপ্তাহ থেকে ভারতে নতুন সাশ্রয়ী নতুন এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি গো’ বিনা মূল্যে ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। এক বছরের জন্য এ সুবিধা পাবেন তারা। এর আগে একই ধরনের উদ্যোগ নিয়েছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও পারপ্লেক্সিটি এআই।

কোম্পানিগুলো ভারতের বড় মোবাইল অপারেটরগুলোর সঙ্গে অংশীদারত্বে এ সুবিধা চালু করেছে। পারপ্লেক্সিটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর এয়ারটেলের সঙ্গে যুক্ত হয়েছে।

অন্যদিকে গুগল চুক্তি করেছে দেশটির সবচেয়ে বড় টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স জিওর সঙ্গে। এসব সহযোগিতার আওতায় গ্রাহকরা মাসিক ডাটা প্যাক কিনলে এআই সেবা বিনামূল্যে বা ছাড়ে ব্যবহার করতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের অফারকে উদারতা মনে করার কোনো কারণ নেই। কারণ এটি ভারতের ডিজিটাল ভবিষ্যতের ওপর করা একটি সুচিন্তিত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তাদের মতে, এর উদ্দেশ্য হলো ভারতীয় ব্যবহারকারীদের জেনারেটিভ এআই ব্যবহারে অভ্যস্ত করে তোলা, যাতে ভবিষ্যতে তারা এর জন্য মূল্য দিতে আগ্রহী হয়।

বর্তমানে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটির বেশি। দেশটি বিশ্বের অন্যতম স্বল্পমূল্যে নেটসেবা ব্যবহারের দেশ হিসেবে পরিচিত। সেখানে অধিকাংশ ব্যবহারকারী ২৪ বছরের নিচে। কাজ, বিনোদন ও যোগাযোগের জন্য তারা মূলত স্মার্টফোনের ওপর নির্ভরশীল। ফলে টেলিকম ডাটা প্যাকের সঙ্গে এআই সেবা যুক্ত হলে তা প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এতে ব্যবহার যত বাড়বে, তত বেশি স্থানীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হবে, যা নতুন প্রযুক্তি উন্নয়নে কাজে লাগবে।

বিশেষজ্ঞদের মতে, ভারত বৈচিত্র্যময় দেশ হওয়ায় এখানে ব্যবহারকারীদের চাহিদা ও আচরণের ধরন অন্যান্য দেশের জন্যও দৃষ্টান্ত হতে পারে। বেশি তথ্য সংগ্রহ করতে পারলে জেনারেটিভ এআইয়ের মানও উন্নত হবে।

তবে গ্রাহকদের তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগও বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, বেশির ভাগ মানুষ বিনামূল্যে সুবিধা পেতে নিজের তথ্য দিতে রাজি থাকে। কিন্তু সরকারকে এ বিষয়ে কঠোর নীতিমালা গ্রহণ করতে হবে। বর্তমানে ভারতে এআই নিয়ন্ত্রণে আলাদা কোনো আইন নেই। দেশটিতে ২০২৩ সালের ‘ডিজিটাল পারসোনাল ডাটা সিকিউরিটি’ আইন পাস হলেও তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এআই সেবা

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাঞ্জেল নেটওয়ার্কের সভাপতি সোনিয়া, সহ-সভাপতি রুবাবা
প্রযুক্তি সংবাদ

অ্যাঞ্জেল নেটওয়ার্কের সভাপতি সোনিয়া, সহ-সভাপতি রুবাবা

ইন্টেল, ব্রডকম ও কোয়ালকমের সঙ্গে চুক্তি বাতিল হুয়াওয়ের!
নির্বাচিত

যে পাঁচ কারণে হুয়াওয়েকে নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব

৪৫ শতাংশ ফোনে থাকবে ওলেড ডিসপ্লে
নির্বাচিত

৪৫ শতাংশ ফোনে থাকবে ওলেড ডিসপ্লে

ফোন বাজারজাতকরণের সব নিয়ম মেনে চলছে অপো
নির্বাচিত

ফোন বাজারজাতকরণের সব নিয়ম মেনে চলছে অপো

নিউইয়র্কে পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন
নির্বাচিত

নিউইয়র্কে পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন

আবিষ্কৃত হল নতুন উপাদান, দাম কমবে কম্পিউটার-ফোনের
নির্বাচিত

আবিষ্কৃত হল নতুন উপাদান, দাম কমবে কম্পিউটার-ফোনের

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ নভেম্বর ২০২৫

ভারতে বিনামূল্যে এআই সেবা দিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো

Techzoom.TV |
TechzoomTV