Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক আইডি হ্যাক রোধে ডিএমপির পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ নভেম্বর ২০১৯
ফেসবুক অ্যাকাউন্ট  নিরাপদ রাখতে সেটিংস পরিবর্তন করুন
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বর্তমান ফেসবুক বহুল আলোচিত ও জনপ্রিয়। যুগের সাথে তাল মিলিয়ে ফেসবুক ব্যবহারে রীতিমতো আসক্ত হয়ে পড়ছেন এর ব্যবহারকারীরা। তবে নিরাপত্তা বিষয়ক নিয়ম কানুন ভালোভাবে না জানার ফলে ফেসবুক আইডি হ্যাক হওয়ায় অনেককেই নানা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে। যেখানে নিজের ফেসবুক আইডি নিরাপদ রাখতে করণীয় সম্পর্কে দেওয়া হয়েছে সুনির্দিষ্ট নির্দেশনা।

ডিএমপির পরামর্শ:
১. পাসওয়ার্ড রক্ষা করতে হবে: কখনও পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার করা যাবে না। এমন পাসওয়ার্ড নির্বাচন করুন যা অনুমান করা কঠিন। কখনই নিজের নাম বা সাধারণ শব্দ পাসওয়ার্ডে ব্যবহার করা উচিত না।

ফেসবুক পাসওয়ার্ডটি শুধু ফেসবুকের জন্য ব্যবহার করা উচিত। অন্য কোনো সিকিউরিটির ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করলে তা প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

২. অন্য কেউ যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে না পারে তাই অতিরিক্ত নিরাপত্তা (Login Approvals) ব্যবহার করতে পারেন। এজন্য ফেসবুকের Two step verification পদ্ধতি অবলম্বন করতে পারেন।

৩. ই-মেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে হবে।

৪. ব্যবহার শেষে ফেসবুক অ্যাকাউন্ট থেকে অবশ্যই লগ আউট করতে হবে।

৫. নিউজ ফিডে অথবা মেসেঞ্জারে সন্দেহজনক কোনো লিংক দেখলে সঙ্গে সঙ্গে রিমুভ করে দিতে হবে। নিশ্চিত না হয়ে যেকোনো গেম, অ্যাপ্লিকেশন এবং অন্যদের পাঠানো কোনো লিংকে ক্লিক করা উচিত না।

৬. ফেসবুক অ্যাকাউন্টে বিকল্প ই-মেইল আইডি যুক্ত করুন। যদি আপনার প্রোফাইল কোনো কারণে হ্যাকও হয়ে যায় সেক্ষেত্রে ফেসবুক আপনার দ্বিতীয় ই-মেইলে আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য তথ্য পাঠাবে।

৭. অপরিচিত কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার আগে তার প্রোফাইল চেক করে নিতে হবে।

৮. একেবারে ব্যক্তিগত কোনো ছবি, তথ্য (ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি) ফেসবুকে শেয়ার করা উচিত না।

৯. আপনার পোস্ট কারা দেখতে পারবে তা সতর্কভাবে নির্বাচন করতে হবে।

১০. পাবলিক কম্পিউটারে (সাইবার ক্যাফে, ল্যাব ইত্যাদি) ফেসবুক ব্যবহার না করাই ভালো। তবে ব্যবহার করতে হলে ব্যবহারের পর লগ ইন হিস্টোরি মুছে দিতে হবে।

ভুক্তভোগীর করণীয়:
ফেসবুক হ্যাকের মাধ্যমে হয়রানি কিংবা বিড়ম্বনার শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন এবং জিডি অথবা মামলা করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুকহ্যাক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭

তরুণদের বিজ্ঞান চর্চায় সহায়তা দেওয়া হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

তরুণদের বিজ্ঞান চর্চায় সহায়তা দেওয়া হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

নতুন মডেলের রিফারবিশড ভার্সন আনবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

নতুন মডেলের রিফারবিশড ভার্সন আনবে স্যামসাং

গোপন ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরা খোঁজার পদ্ধতি

আইফোন মোছার কাপড় আনলো অ্যাপল, দাম ১৬০০ টাকা
প্রযুক্তি সংবাদ

আইফোন মোছার কাপড় আনলো অ্যাপল, দাম ১৬০০ টাকা

আসুস রগ ফোন ৫ বনাম ওয়ানপ্লাস ৯ঃকোনটি সেরা দেখে নিন
প্রযুক্তি সংবাদ

আসুস রগ ফোন ৫ বনাম ওয়ানপ্লাস ৯ঃকোনটি সেরা দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল
অর্থ ও বাণিজ্য

বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’
নির্বাচিত

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
সোশ্যাল মিডিয়া

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ নভেম্বর ২০১৯

ফেসবুক আইডি হ্যাক রোধে ডিএমপির পরামর্শ

Techzoom.TV |
TechzoomTV