Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
অপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো!
Share on FacebookShare on Twitter
 
বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছে যে, অপো এ৬ প্রো এখন আবার বাজারে পাওয়া যাচ্ছে; ডিভাইসটি প্রথম পর্যায়ে ক্রেতাদের বিপুল সাড়া পেয়েছে। ডিভাইসটির প্রথম ব্যাচ খুব অল্প সময়ের মধ্যে পুরো বিক্রি হয়ে যায়, যা বাংলাদেশে অপোর সাম্প্রতিক ইতিহাসে দ্রুততম প্রি-অর্ডার সেলআউটগুলোর মধ্যে অন্যতম। এই বিপুল সাফল্য অপোর উদ্ভাবন ও পণ্যের গুণগত মানের প্রতি বাংলাদেশের ব্যবহারকারীদের ক্রমবর্ধমান আস্থা ও আগ্রহকে তুলে ধরে।
অপো এ৬ প্রো এর অতুলনীয় পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী সক্ষমতা ও এক্সট্রিম ডিউরেবিলিটির সমন্বয় ঘটিয়ে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে, যা এই ক্যাটাগরিতে নতুন মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। ধারাবাহিকভাবে ডিভাইসটির চাহিদা বাড়তে থাকায় অপো এর সহজলভ্যতা দ্রুত নিশ্চিত করেছে, যেন আরও বেশি ক্রেতা এর অত্যাধুনিক ফিচার ও উন্নত ডিজাইন উপভোগ করতে পারেন।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “এ৬ প্রোর প্রতি সাড়া আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। বাংলাদেশের ক্রেতারা অপো এ৬ প্রোর প্রতি যে উৎসাহ ও আস্থা দেখিয়েছেন, তাতে আমরা সত্যিই অভিভূত। একটি মিড-রেঞ্জ স্মার্টফোনে কী থাকতে পারে, এই ডিভাইসটি তা সত্যিকার অর্থেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এমন ক্রমাগত চাহিদা মেটাতে আমরা খুব দ্রুত আবার এটিকে বাজারে নিয়ে আসতে পেরেছি বলে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। যেন আরও বেশি ব্যবহারকারী দেরি করা ছাড়াই অনন্য এই ডিভাইসটি উপভোগ করতে পারেন।”
এই সেগমেন্টে বেশকিছু শীর্ষস্থানীয় উদ্ভাবন নিয়ে এসেছে অপো এ৬ প্রো। এর আইপি৬৯ রেটিং সহ আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি সক্ষমতা ব্যবহারকারীদেরকে বৃষ্টি, পানি বা আউটডোর অ্যাডভেঞ্চারে নিখুঁত ও প্রাণবন্ত ভিডিও রেকর্ড করার সুযোগ দেয়। এরকম সুরক্ষা এই সেগমেন্টের ফোনে খুব কমই দেখা যায়, যা এ৬ প্রোকে কনটেন্ট ক্রিয়েটর ও এক্সপ্লোরারদের জন্য সত্যিকারের যথার্থ ডিভাইস করে তুলেছে।
ডিভাইসটিতে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে; সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভরশীল এমন ব্যবহারকারীদের জন্য অসাধারণ সহনশীলতা প্রদান করে এটি। এর ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ডিভাইসটি কম সময়ে চার্জ হয়, যা ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে। পাশাপাশি, এর রিভার্স চার্জিং প্রযুক্তি এ৬ প্রোকে একটি পোর্টেবল পাওয়ার সোর্সে পরিণত করে, যা ব্যবহারকারীদের অন্যান্য ডিভাইস চার্জ করতে সক্ষম করে তোলে।
দীর্ঘ ব্যবহারের সময় সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে, অপো এতে এর সুপারকুল ভিসি সিস্টেম ব্যবহার করেছে। এই সর্বাধুনিক ভ্যাপর চেম্বার কুলিং গেমিং, ভিডিও রেকর্ডিং বা মাল্টিটাস্কিং করার সময় দক্ষতার সাথে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটি ফোনটিকে ঠাণ্ডা ও রেসপনসিভ রাখে, যা ভারি ব্যবহারের সময়ও ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করে।
 আর এতোসব থাকার পরও অপো এ৬ প্রো এর স্লিক ও নান্দনিক লুক বজায় রেখেছে। এর হালকা ওজন, স্টাইলিশ ফিনিশ ও আধুনিক ডিজাইন ডিউরেবিলিটি ও এলিগেন্সের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অপোর সুনামকে আরও বাড়িয়ে তোলে। এর ডিভাইসগুলো পারফরম্যান্স ও নান্দনিকতা চান এমন ব্যবহারকারীদের জন্য যথার্থ হয়ে ওঠে।
অপো এ৬ প্রোর বিপুল চাহিদা ও আবারো বাজারে সহজলভ্যতা উদযাপন করতে বিশেষ অফার নিয়ে আসা হয়েছে। ক্রেতারা এখন তাদের প্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ চরিত্রের নাম কমেন্ট করে একটি বিশেষ ব্যাকপ্যাক জেতার সুযোগ পাচ্ছেন।
সীমিত সময়ের জন্য অপো এ৬ প্রো’র (৮ জিবি + ২৫৬ জিবি) মূল্য এখন মাত্র ৩৪,৯৯০ টাকা। অপো ব্র্যান্ড শপ, পার্টনার রিটেইল আউটলেট থেকে ক্রেতারা ডিভাইসটি কিনতে পারবেন।
Tags: অপো এ৬ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

আরো বড় ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল ওয়াচ টেন
নির্বাচিত

আরো বড় ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল ওয়াচ টেন

নকিয়া ১১০০ ফিরছে অত্যাধুনিক ফিচারে
প্রযুক্তি সংবাদ

নকিয়া ১১০০ ফিরছে অত্যাধুনিক ফিচারে

জাপান স্মার্ট সিটির উন্নয়নের জন্য বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী
নির্বাচিত

জাপান স্মার্ট সিটির উন্নয়নের জন্য বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
প্রযুক্তি বাজার

ফাইভজি স্মার্টফোন বিক্রি বেড়েছে ৬.৫%

নকিয়া ৩২১০: ২৫ বছর পুরনো ফোন বাজারে ফিরল
প্রযুক্তি বাজার

নকিয়া ৩২১০: ২৫ বছর পুরনো ফোন বাজারে ফিরল

স্পাইওয়্যার থেকে সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

স্পাইওয়্যার থেকে সুরক্ষিত থাকার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix