Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 November 2026
গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু করেছে স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ লক্ষ্যে কারখানায় নতুন সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) লাইন চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে স্মার্টফোন উৎপাদনে সংযোজনের গণ্ডি পেরিয়ে আরও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ধাপে প্রবেশ করল বাংলাদেশ।

বাংলাদেশে অনার ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটির নতুন এই উদ্যোগে স্মার্টফোনের মাদারবোর্ডে সরাসরি ইলেকট্রনিক উপাদান স্থাপন করা সম্ভব হবে। ফলে উৎপাদনের গুরুত্বপূর্ণ একটি ধাপ দেশে সম্পন্ন করার পাশাপাশি আমদানি করা যন্ত্রাংশের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন এবং ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনা যাচাই করতে সিঙ্গাপুরের নানিয়াং বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের চার সদস্যের একটি প্রতিনিধি দল স্মার্ট হাইটেকের কারখানা পরিদর্শন করেছে।

নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্প্যান ক্যাপস্টোন কর্মসূচির আওতায় পরিচালিত নয় মাসের ‘প্রজেক্ট স্মার্টঅ্যাসেন্ড’-এর অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়। ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত চলমান প্রকল্পটির লক্ষ্য, বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ চিহ্নিত করা।

প্রতিনিধি দলটি গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানা ঘুরে দেখে। এ সময় নতুন এসএমটি লাইনসহ উৎপাদন কার্যক্রম সম্পর্কে ধারণা নেয় তারা। পাশাপাশি বাংলাদেশের স্মার্টফোন বাজার, প্রতিষ্ঠানটির বিক্রয় কার্যালয় ও অংশীদার দোকানগুলো পরিদর্শন করে। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা স্মার্ট হাইটেকের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন।

স্মার্ট হাইটেকের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, কারখানা পরিদর্শনের মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানটির উৎপাদনপ্রক্রিয়া ও বাজার পরিস্থিতি সরাসরি দেখার সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, ‘এই কারখানা চালুর সময় আমরা বলেছিলাম, বাংলাদেশেই বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য তৈরি করা সম্ভব। নতুন এসএমটি লাইন সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিচ্ছে। আমরা শুধু ফোন সংযোজন করছি না, ফোন তৈরি করছি। আমাদের পরবর্তী লক্ষ্য রপ্তানি। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে “মেড ইন বাংলাদেশ” স্মার্টফোন পৌঁছে দিতে চাই।’

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা নানিয়াং বিজনেস স্কুলের গ্লেন লিম বলেন, কারখানা পরিদর্শন ও স্থানীয় বাজার পর্যবেক্ষণের মাধ্যমে দলের সদস্যরা স্মার্টফোন শিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি বলেন, ‘আমাদের কারখানা পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় স্মার্ট হাইটেকের সবাইকে ধন্যবাদ।’

স্মার্ট হাইটেক ২০২৫ সালের ডিসেম্বরে ১৫০ কোটি টাকা বিনিয়োগে কারখানাটি চালু করে। প্রতিষ্ঠানটির উৎপাদিত প্রথম অনার স্মার্টফোন ছিল ‘অনার এক্স৬সি’, যা ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে বাজারে আসে। নতুন এসএমটি লাইন চালুর ফলে দেশে স্মার্টফোন উৎপাদনের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনার বাংলাদেশএসএমটি লাইননানিয়াং বিজনেস স্কুলমাদারবোর্ডমেড ইন বাংলাদেশস্মার্ট হাইটেকস্মার্টফোন উৎপাদনস্মার্টফোন রপ্তানিস্মার্টফোনের মাদারবোর্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার সিকিউরিটি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় থাইল্যান্ড
প্রযুক্তি সংবাদ

সাইবার সিকিউরিটি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় থাইল্যান্ড

আইফোনের বিজ্ঞাপনে ফোনের ঘড়িতে ৯টা ৪১ মিনিট দেখায় কেন
প্রযুক্তি সংবাদ

আইফোনের বিজ্ঞাপনে ফোনের ঘড়িতে ৯টা ৪১ মিনিট দেখায় কেন

হেলমেট না পড়লে ১০ হাজার টাকা জরিমানা, শুক্রবার থেকে কার্যকর
অটোমোবাইল

হেলমেট না পড়লে ১০ হাজার টাকা জরিমানা, শুক্রবার থেকে কার্যকর

শাওমি ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট শুরু
নির্বাচিত

শাওমি ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট শুরু

শাওমি রেডমি কে৫০: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
প্রযুক্তি সংবাদ

শাওমি রেডমি কে৫০: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

সব ডিভাইসের এক চার্জার, সাশ্রয় হবে ২৫০ মিলিয়ন ইউরো
প্রযুক্তি সংবাদ

সব ডিভাইসের এক চার্জার, সাশ্রয় হবে ২৫০ মিলিয়ন ইউরো

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চীনের বাজারে নতুন স্মার্টফোন Redmi M100 Pro উন্মোচন...

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 November 2026

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix