Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক ক্লাউড অবকাঠামোর বাজার ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বৈশ্বিক ক্লাউড অবকাঠামোর বাজার ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক ক্লাউড অবকাঠামো পরিষেবা বাজারের আকার চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রায় ১০৭ বিলিয়ন বা ১০ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছেছে। অর্থের এ অংক গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। পাশাপাশি আগের প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় গত প্রান্তিকে বাজারটির সম্প্রসারণের পরিমাণ দাঁড়িয়েছে ইতিহাসের সর্বোচ্চ। বাজার গবেষণা সংস্থা সিনার্জি রিসার্চ গ্রুপের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিজনেস ডে।

সংস্থাটি জানিয়েছে, আগের প্রান্তিকের তুলনায় জুলাই-সেপ্টেম্বরে ক্লাউড অবকাঠামো বাজারের আকার ৭৫০ কোটি ডলার বেড়েছে, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। টানা আট প্রান্তিক ধরে বাজারটিতে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।’

সিনার্জি রিসার্চ গ্রুপের প্রধান বিশ্লেষক জন ডিন্সডেল বলেন, ‘ক্লাউডের বাজারে এবার এক প্রান্তিক থেকে আরেক প্রান্তিকে রেকর্ড-ব্রেকিং প্রবৃদ্ধি ঘটেছে। শীর্ষ ক্লাউড পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলো সবই শক্তিশালী ফলাফল দেখিয়েছে। বিশেষ করে চীনা বাজারে চাহিদা ও বিনিয়োগ বাড়ছে। পাশাপাশি নতুন প্রতিষ্ঠানগুলোও এখন বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে।’

তিনি জানান, জেনারেটিভ এআই (জেনএআই) বর্তমানে ক্লাউড অবকাঠামো বৃদ্ধির প্রধান চালিকাশক্তি। জিপিইউ এজ আ সার্ভিস (জিপিইউ এএস) থেকে বার্ষিক হিসাবে আয় বেড়েছে ২০০ শতাংশেরও বেশি।

ক্লাউড অবকাঠামো প্রযুক্তি হলো একটি ভার্চুয়াল প্লাটফর্ম, যা বিভিন্ন প্রতিষ্ঠানকে অনলাইন ডাটা এবং অ্যাপ্লিকেশন পরিচালনা করতে সাহায্য করে। ব্যবহারকারীরা এখানে নিজেদের প্রয়োজন অনুযায়ী স্টোরেজ, কম্পিউটিং সক্ষমতা এবং নেটওয়ার্কিং সেবা ব্যবহার করতে পারে। এজন্য কোনো ভৌত সার্ভার বা অবকাঠামোর ওপর নির্ভর করতে হয় না।

ক্লাউড পরিষেবার বাজারে ২৯ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষে আছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। এরপর মাইক্রোসফট অ্যাজুর ২০ ও গুগল ক্লাউড ১৩ শতাংশ হিস্যার অংশীদার। তবে আয়ের দিক থেকে এডব্লিউএস শীর্ষে থাকলেও মাইক্রোসফট ও গুগলের প্রবৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি।

দ্বিতীয় সারির ক্লাউড পরিষেবা প্রদানকারীদের মধ্যে কোরওয়েভের নাম বিশেষভাবে উল্লেখ করেছে সিনার্জি রিসার্চ। দুই বছর আগে প্রায় শূন্য থেকে শুরু করা কোম্পানিটি এখন প্রতি প্রান্তিকে ১০০ কোটি ডলারের বেশি আয় করছে। কোম্পানিটি শীর্ষ ১০ ক্লাউড প্রতিষ্ঠানের তালিকায় পৌঁছার কাছাকাছি রয়েছে। পাশাপাশি ওপেনএআই, ওরাকল, ডাটাব্রিকস ও হুয়াওয়েও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত প্রান্তিকে বিশ্বের সব অঞ্চলে ক্লাউড বাজারের প্রবৃদ্ধি ছিল দৃঢ়। এর মধ্যে আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড ও মেক্সিকো।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বৈশ্বিক ক্লাউড অবকাঠামো খাতে ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৯ হাজার ৫৩০ কোটি ডলারে। গত বছর এ বাজারের মোট ব্যয় ৩৩ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।

২০২২ সালের শেষে চ্যাটজিপিটি চালু হওয়ার পর বিশ্বজুড়ে এআই-চালিত ক্লাউড অবকাঠামোর চাহিদা বাড়তে থাকে। ফলে পরবর্তী সময়ে খাতটি ব্যাপক প্রবৃদ্ধি দেখেছে। জেনারেটিভ এআই প্লাটফর্ম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কনটেন্ট, ইমেজ ও সমাধান তৈরি করে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়া গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ পরিষেবার মাধ্যম ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ব্যয়বহুল হার্ডওয়্যারে বিনিয়োগ না করেই শক্তিশালী কম্পিউটিং রিসোর্স ব্যবহার করতে পারছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বছরজুড়ে দেখা ভিডিও স্মরণ করাবে ইউটিউবের নতুন ফিচার ‘রিক্যাপ’
প্রযুক্তি সংবাদ

বছরজুড়ে দেখা ভিডিও স্মরণ করাবে ইউটিউবের নতুন ফিচার ‘রিক্যাপ’

গরম থেকে মুক্তি পেতে এবার টি-শার্টে যুক্ত হলো এসি!
প্রযুক্তি সংবাদ

গরম থেকে মুক্তি পেতে এবার টি-শার্টে যুক্ত হলো এসি!

ফোনে বিরক্তিকর কল ব্লক করবেন যেভাবে
কিভাবে করবেন

ফোনে বিরক্তিকর কল ব্লক করবেন যেভাবে

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির দুইটি স্মার্ট ওয়াচ
প্রযুক্তি বাজার

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির দুইটি স্মার্ট ওয়াচ

আইফোন ১৭ সিরিজের ডিজাইন ফাঁস, আসছে নতুন ‘এয়ার’ মডেল
নির্বাচিত

আইফোন ১৭ সিরিজের ডিজাইন ফাঁস, আসছে নতুন ‘এয়ার’ মডেল

Poco F8 Ultra-এর স্পেসিফিকেশন ফাঁস: ৭০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর নিয়ে আসছে ফোনটি
প্রযুক্তি সংবাদ

Poco F8 Ultra-এর স্পেসিফিকেশন ফাঁস: ৭০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর নিয়ে আসছে ফোনটি

Load More

ট্রেন্ডিং টপিক

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix