Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরনো হলেই ফেলতে নেই আইপ্যাড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 21 November 2025
পুরনো হলেই ফেলতে নেই আইপ্যাড
Share on FacebookShare on Twitter

ফিচার ও ডিজাইনের মোহে পড়ে অনেকে নতুন আইপ্যাড কিনে থাকেন। অবশ্য কাজের ধরন অনুসারেও আইপ্যাড অনেকে পাল্টে থাকেন। এর কোনোটিতেই কোনো সমস্যা নেই। তবে অবহেলায় টুকিটাকি জিনিসের স্তূপে পড়ে থাকে পুরনোটি। কিন্তু আমরা যতটা ভাবছি ততটাও অকাজের নাও হতে পারে পুরনো আইপ্যাডটি। বরং বিকল্প কোনো কাজেও তা ব্যবহার করা যায়। এমনই চারটি বিকল্প তুলে ধরা হলো এখানে —

ব্যাকআপ কম্পিউটার
আইপ্যাড কখনো ম্যাকবুকের বিকল্প হতে পারে? আগে ব্যবহারকারীরা হতাশার স্বরে বলতেন, ‘না।’ কিন্তু আইপ্যাডওএস ২৬ বা এর পরের সংস্করণগুলো প্রায় ম্যাকবুকের সমতুল্য। উইন্ডোজ অ্যাপ, মেনুবার কন্ট্রোল, ফাইল ম্যানেজমেন্ট, ব্যাকগ্রাউন্ড টাস্ক নিয়ে কিছু সমস্যা হলেও সমাধান রয়েছে। পুরোপুরি ল্যাপটপের বিকল্প হওয়া সম্ভব না হলেও আইপ্যাড খুব কার্যকর। হালকা, পোর্টেবল ল্যাপটপ হিসেবে কফি শপ বা ছুটির দিনে এটিকে ব্যবহার করা যায়। ব্যবহার সহজ করতে ভালো একটি কি-বোর্ড কেস খুঁজে নিতে হবে, ম্যাজিক মাউসের সস্তা বিকল্প বেছে নিতে হবে আর লাগবে পাওয়ার ব্যাংক।

ব্যায়াম সহায়ক
ব্যায়ামের জন্য ভালো সহায়ক অ্যাপল ফিটনেস অ্যাপ। আইফোনের ছোট স্ক্রিনের কারণে এটি ব্যবহার করা কঠিন। তাই বড় স্ক্রিনের জন্য পুরনো আইপ্যাড ব্যবহার করা ভালো। এ অ্যাপ ব্যবহারের জন্য আইপ্যাডওএস ১১ বা এর পরের সংস্করণ দরকার। এতে হ্যান্ডব্রেক দিয়ে নিজস্ব ডিজিটাল ফাইল বানানো সহজ। এছাড়া হোম জিম বা ওয়ার্কআউট মেশিনে মিডিয়া দেখার জন্যও উপযুক্ত আইপ্যাড। ট্রেডমিল বা ব্যায়াম যন্ত্রে স্ক্রিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় আইপ্যাড। সঙ্গে বিভিন্ন ধরনের মিডিয়া অ্যাপ বা ফাইল চালানোর সুযোগ তো থাকছেই।

টেলিপ্রম্পটার
ইউটিউবার বা অনলাইনভিত্তিক বক্তারা আইপ্যাডকে টেলিপ্রম্পটার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি টেলিপ্রম্পটারের জন্য উপযুক্ত, কারণ এর বড় উজ্জ্বল স্ক্রিন। আইপ্যাডওএস ১৫ বা এর পরের মডেলগুলোয় টেলিপ্রম্পটার অ্যাপ ফ্রিতে ব্যবহার করা যায়। এসব অ্যাপের দৈর্ঘ্যের সীমা নেই এবং ভিডিও রেকর্ড করার সময় স্ক্রিপ্ট পড়া যায়। এছাড়া স্ক্রিপ্ট অটো-স্ক্রলিং স্ক্রিন হিসেবে ব্যবহার করা যায় আইপ্যাড।

রেস্টুরেন্ট মেনু বা ক্যাশ রেজিস্টার
রেস্টুরেন্টে মেনু প্রদর্শনের জন্য আইপ্যাড বেশ চমৎকার। নির্দিষ্ট স্থানে ফিট করে রাখলে, বিশেষ করে আইপ্যাড মিনি হলে সহজে স্ক্রল করে দেখতে পারবেন গ্রাহকরা। যারা ছোট লেখা দেখতে সমস্যায় পড়েন, তারা জুম ইন করতে পারেন এবং উজ্জ্বল স্ক্রিন কম আলোয়ও দেখতে সাহায্য করে। এছাড়া আইপ্যাডকে পয়েন্ট অব সেল (পিওএস) অ্যাপের মাধ্যমে ক্যাশ রেজিস্টার হিসেবে ব্যবহার করা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইপ্যাড

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজিতে চীনে বেকায়দায় এরিকসন, শেয়ারবাজারে ধাক্কা
প্রযুক্তি সংবাদ

এ বছরই শত কোটি ৫জি গ্রাহকে যেতে চায় এরিকসন

ঘরে বসেই কিনুন শেরপুর এর বিখ্যাত মন্ডা
ই-কমার্স

ময়মনসিংহ মুক্তাগাছার মন্ডা ও ই-কমার্সে এর সম্ভাবনা

আইফোনে আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

বিপদ এড়াতে আপডেট করুন আইফোন

প্রথম তিন প্রান্তিকে আইফোন বিক্রি ১৫ কোটির বেশি
নির্বাচিত

প্রথম তিন প্রান্তিকে আইফোন বিক্রি ১৫ কোটির বেশি

নতুন পোকো ফোন আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

নতুন পোকো ফোন আনল শাওমি

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন
নির্বাচিত

ব্যাটারি সেভিংস ফিচার আসছে গুগল ক্রোমে

Load More

ট্রেন্ডিং টপিক

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 November 2025

পুরনো হলেই ফেলতে নেই আইপ্যাড

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix