Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ — শেয়ারবাজারে নেতৃত্বে রদবদল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ — শেয়ারবাজারে নেতৃত্বে রদবদল
Share on FacebookShare on Twitter

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ওয়ান ব্যাংকে নতুন এমডি ইতোমধ্যে যোগ দিয়েছেন, আর সাউথইস্ট ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) নতুন এমডির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাঁরা চলতি মাসেই দায়িত্ব নিতে যাচ্ছেন বলে ব্যাংক খাত সূত্রে জানা গেছে।

ওয়ান ব্যাংকের এমডি পদে গত রোববার যোগ দিয়েছেন মুহিত রহমান। তিনি এর আগে বহুজাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ কার্যক্রমে এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেওয়া মুহিত রহমান এর আগে আমেরিকান এক্সপ্রেসে কাজ করেছেন। ওয়ান ব্যাংকের সাবেক এমডি মো. মনজুর মফিজের মেয়াদ শেষ হওয়ার পর ফেব্রুয়ারিতে পদটি শূন্য হয়। দেশের আর্থিক খাতে ট্রেজারি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মুহিত রহমান ব্যাংকটিকে নতুনভাবে পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেন গত ২৮ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর আগে ৪ মে ব্যাংকের পর্ষদ তাঁকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল। তাঁর পদত্যাগের পর ব্যাংকটি নতুন এমডি খুঁজতে থাকে। শেষ পর্যন্ত ব্যাংকটির নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খালিদ মাহমুদ খান, যিনি বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত এমডি ও প্রধান ব্যবসায় কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি চলতি মাসেই দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এছাড়া, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে (এসবিএসি) এমডি হাবিবুর রহমান গত মার্চে পদত্যাগ করেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন এস এম মইনুল কবির, যিনি বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি)। তিনিও চলতি মাসের মধ্যেই নতুন দায়িত্বে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে, মেঘনা ব্যাংকেও এমডি পরিবর্তনের প্রক্রিয়া চলছে। ব্যাংকটির এমডি কাজী আহসান খলিল গত ২৭ জুলাই পদত্যাগ করেন। ব্যাংকের পর্ষদ ইতোমধ্যে একাধিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে একটি শীর্ষ বেসরকারি ব্যাংকের বর্তমান এমডিকে এ পদে নির্বাচিত করেছে। এখন শুধু বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। অনুমোদন মিললেই মেঘনা ব্যাংকেও নতুন এমডি দায়িত্ব নেবেন।

Tags: এমডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবার আগে লাইসেন্স পেলো দেশীয় ‘পিকমি’
অটোমোবাইল

সবার আগে লাইসেন্স পেলো দেশীয় ‘পিকমি’

যে কারণে গাড়িতে মোবাইল চার্জ দেবেন না
অটোমোবাইল

যে কারণে গাড়িতে মোবাইল চার্জ দেবেন না

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

একনজরে দেখে নেওয়া যাক ২০২১ এ বাংলাদেশে কোন বাইকগুলো আসছে
অটোমোবাইল

একনজরে দেখে নেওয়া যাক ২০২১ এ বাংলাদেশে কোন বাইকগুলো আসছে

৭ ঘণ্টা চার্জে ৮০ কিলোমিটার চলবে আইমা ব্র্যান্ডের মোটরবাইক
অটোমোবাইল

৭ ঘণ্টা চার্জে ৮০ কিলোমিটার চলবে আইমা ব্র্যান্ডের মোটরবাইক

মধ্যবিত্তের জন্য আসছে নতুন হিরো বাইক
অটোমোবাইল

মধ্যবিত্তের জন্য আসছে নতুন হিরো বাইক

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
নির্বাচিত

হুমকির মুখে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামো

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার
নির্বাচিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix