Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শ্রীলঙ্কার পথে হাঁটেনি বাংলাদেশ: লালদিয়া টার্মিনাল পিপিপি প্রকল্পে সরকারের কোনো ঋণ নেই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
শ্রীলঙ্কার পথে হাঁটেনি বাংলাদেশ: লালদিয়া টার্মিনাল পিপিপি প্রকল্পে সরকারের কোনো ঋণ নেই
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব ডেনমার্কের বিশ্বখ্যাত ‘এপিএম টার্মিনালস’-কে দেওয়া নিয়ে যে বিতর্ক উঠেছে, তাকে ‘বিশেষ অজ্ঞদের হাউকাউ’ এবং ‘দুর্নীতিবাজদের স্বার্থে আঘাত’ বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।

তারা স্পষ্ট করেছেন, এই প্রকল্পের মালিকানা সম্পূর্ণ বাংলাদেশের থাকছে এবং শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের মতো কোনো ঋণের ফাঁদে দেশ পা দেয়নি। উল্টো, ৬,৭০০ কোটি টাকার পুরোটাই বিনিয়োগ করছে ড্যানিশ প্রতিষ্ঠানটি।

‘দেশ বিক্রি হয়ে যাচ্ছে’ বা ‘মালিকানা বিদেশিদের হাতে চলে যাচ্ছে’—এমন সব উদ্বেগের জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি প্রশ্নোত্তরের মাধ্যমে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন।

মালিকানা বাংলাদেশের, এপিএম শুধু ‘ড্রাইভার’ ‘পোর্টের মালিকানা কি বিদেশিদের হাতে চলে যাচ্ছে?’—এই প্রশ্নের জবাবে বলা হয়েছে, “প্রশ্নই আসে না! বন্দরের মালিকানা বাংলাদেশের কাছেই থাকছে।”

লালদিয়া চরে ডেনমার্কের এপিএম টার্মিনালস সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে (প্রায় ৬,৭০০ কোটি টাকা) একটি নতুন, বিশ্বমানের টার্মিনাল নকশা ও নির্মাণ করবে। এই টার্মিনালের মালিক হবে বাংলাদেশ। নির্মাণ শেষে এপিএম একটি নির্দিষ্ট সময়ের জন্য শুধু ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।

বিষয়টিকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে: “মনে করুন, গাড়িটা আমাদের। তারা (এপিএম) ড্রাইভার। তাহলে কি গাড়িটা তার হয়ে গেলো?”

শ্রীলঙ্কার পথে হাঁটেনি বাংলাদেশ এই প্রকল্পকে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের সাথে তুলনাকেও সম্পূর্ণ অমূলক বলা হয়েছে। হাম্বানটোটা গভীর সমুদ্র বন্দর চীনা ঋণে নির্মিত হয়েছিল। সেই ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কা ৯৯ বছরের জন্য বন্দরটি চীনা কোম্পানির কাছে ইজারা দিতে বাধ্য হয়।

লালদিয়ার ক্ষেত্রে সরকার কোনো ঋণ নেয়নি। এটি একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (PPP) প্রকল্প, যেখানে সম্পূর্ণ বিনিয়োগ করছে প্রাইভেট পার্টনার (এপিএম)। সাইনিং মানি হিসেবে ২৫০ কোটি টাকা এবং নির্মাণকালে সব মিলিয়ে প্রায় ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এপিএম। সরকার থেকে কোনো অর্থায়ন বা গ্যারান্টি প্রদান করা হচ্ছে না।

চুক্তির মেয়াদ ৩০ বছর, ভারতে ৬০, চীনে ৫০ চুক্তির মেয়াদ ৩০ বছর হওয়া নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটিকে ‘পিপিপি কাঠামোর ক্ষেত্রে একটি মাঝামাঝি (mid-range) মেয়াদকাল’ বলে উল্লেখ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়, ভারতে (মুম্বাই পোর্ট, ২০১৮) একই ধরনের চুক্তির মেয়াদ ৬০ বছর এবং ভিয়েতনামে (কাই মেপ পোর্ট, ২০১০) ও চীনে (সাংহাই পোর্ট, ২০০৩) ৫০ বছর।

চুক্তি কেন প্রকাশ করা হচ্ছে না? সরকারি ক্রয়নীতি ও পিপিপি গাইডলাইন অনুযায়ী, চুক্তির মূল দলিল জনসম্মুখে প্রকাশ করাকে ‘নিরাপদ নয়’ বলে জানানো হয়েছে। কারণ এতে ব্যবসায়িক গোপনীয় তথ্য ও অপারেশনাল কৌশল থাকে। সম্পূর্ণ চুক্তি প্রকাশ করলে আগামীতে যেকোনো দর কষাকষিতে বাংলাদেশ ‘ব্যাকফুটে’ চলে যাবে। বিশ্বব্যাংক বা এডিবি-ও চুক্তি প্রকাশের বদলে সারাংশ প্রকাশের পরামর্শ দেয়, যা ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে করা হয়েছে।

কেন এপিএম টার্মিনালস? এপিএম টার্মিনালস হলো বিশ্বখ্যাত ‘এপি মোলার-মেয়ার্স্ক’ গ্রুপের প্রতিষ্ঠান। তারা বিশ্বের শীর্ষ ২০টি বন্দরের ১০টি এবং ৩৩টি দেশে ৬০টির বেশি টার্মিনাল পরিচালনা করছে। অপারেটর বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং পিপিপি নীতিমালার জি-টু-জি পদ্ধতিতেই সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

দেশের কী লাভ হবে? এই টার্মিনাল চালু হলে বন্দরের বর্তমান সক্ষমতা ৪৪% (অতিরিক্ত ৮ লক্ষ TEU) বৃদ্ধি পাবে, পণ্য পরিবহনের খরচ কমবে, দ্বিগুণ বড় জাহাজ ভিড়তে পারবে এবং শত শত স্থানীয় কর্মসংস্থান তৈরি হবে। এটি হবে দেশের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন পোর্ট’।

‘হাউকাউ’ করছে তিন গ্রুপ তাহলে কেন এত সমালোচনা? জবাবে তিনটি গ্রুপকে চিহ্নিত করা হয়েছে: ১. ‘বিশেষ অজ্ঞ’: যারা না পড়েই ‘দেশ ধ্বংস’, ‘দেশ বিক্রি’ বলে ‘ভিউ ব্যবসা’ করেন। ২. দুর্নীতিবাজ: যারা বন্দর থেকে চাঁদা তুলতেন, এখন তাদের স্বার্থে আঘাত লেগেছে। ৩. আরেকদল: (যাদের কথা সবাই জানে)।

Tags: লালদিয়া টার্মিনাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৫ সালের বাজারে আসবে নতুন কিছু টেক গেজেট
প্রযুক্তি বাজার

২০২৫ সালের বাজারে আসবে নতুন কিছু টেক গেজেট

মটোরোলার স্মার্টফোন কিনলেই ৫ হাজার টাকা ক্যাশব্যাক!
ছাড় ও অফার

মটোরোলা স্মার্টফোন একটা কিনলে একটা ফ্রি!

ব্লুটুথ হেডফোন আনল এফোরটেক
প্রযুক্তি বাজার

ব্লুটুথ হেডফোন আনল এফোরটেক

তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান এখন অ্যাপল
প্রযুক্তি বাজার

জানুয়ারিতে বৈশ্বিক বিক্রির ৫১% ফাইভজি স্মার্টফোন

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে
অর্থ ও বাণিজ্য

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে

সিটি আইটি মেগা ফেয়ার আসুসের ল্যাপটপে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!
ছাড় ও অফার

সিটি আইটি মেগা ফেয়ার আসুসের ল্যাপটপে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix