Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিলেটে ফখর উদ্দিন ব্রাদার্সের বিরুদ্ধে ৬০ কোটি টাকার কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 30 June 2025
সিলেটে ফখর উদ্দিন ব্রাদার্সের বিরুদ্ধে ৬০ কোটি টাকার কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ
Share on FacebookShare on Twitter

সিলেটের শীর্ষস্থানীয় পাথর ও কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ফখর উদ্দিন আলী আহমেদ অ্যান্ড ব্রাদার্সের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকার আয়কর ফাঁকি এবং বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এই চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে বলে জানা গেছে। এই অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মালিক ফখর উদ্দিন আলী আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

সিআইসির অভিযোগ-সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি দুই ধাপে প্রায় ৬০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। প্রথমত, ব্যক্তিগত নামে পাথর ও কয়লা আমদানি করে সেই আয় অংশীদারি প্রতিষ্ঠানের নামে দেখিয়ে সারচার্জ ও জরিমানা বাবদ প্রায় ৫১ কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, ঢাকা ও এর আশেপাশে বিভিন্ন সম্পত্তিতে করা বিনিয়োগের প্রকৃত তথ্য গোপন করার মাধ্যমে আরও ৮ কোটি ২৬ লাখ টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় জমি কিনে স্পোর্টস কমপ্লেক্স থেকে ভাড়া আদায়, গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট ও দামি গাড়ি এবং কমার্শিয়াল স্পেস ক্রয়ের তথ্য গোপন করা।

তদন্তে আরও উঠে এসেছে যে, ফখর উদ্দিন আলী আহমেদ ও তার ছেলে ফখরুস সালেহীন নাহিয়ান দুবাইয়ের জুমেইরাহ ভিলেজ সার্কেলে নির্মাণাধীন ৩৩ তলা বিলাসবহুল ভবন ‘স্যাফায়ার ৩২’-এ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন। ২২৪টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট এই ভবনে বিনিয়োগের কোনো তথ্য তাদের আয়কর নথিতে উল্লেখ নেই, যা দেশ থেকে অর্থ পাচারের সন্দেহকে আরও ঘনীভূত করেছে। সিআইসির কর্মকর্তারা জানান, তাদের একটি গোয়েন্দা দল সম্প্রতি দুবাই সফর করে এই বিনিয়োগের তথ্য পেয়েছে।

তবে অভিযুক্তরা সব অভিযোগ অস্বীকার করেছেন। ফখর উদ্দিনের ছেলে ফখরুস সালেহীন নাহিয়ান এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের কোনো কর ফাঁকি হয়নি এবং বিদেশেও কোনো অর্থপাচার করে বিনিয়োগ করা হয়নি।”

সারচার্জ ফাঁকির অভিযোগের বিষয়ে তিনি ব্যাখ্যা দেন, “যে আয়ের ওপর সারচার্জ ধরা হয়েছে, তা আমাদের পার্টনারশিপ ফার্মের, কোনো ব্যক্তির নয়। ফলে এর ওপর সারচার্জ হতে পারে না।”

দুবাইয়ে বিনিয়োগের অভিযোগ অস্বীকার করে নাহিয়ান দাবি করেন, “আলোচ্য প্রজেক্টটি আমাদের মিশরের এক বন্ধুর। ওই প্রজেক্টের অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিতে পারলে আমাদেরকে ১৩ শতাংশ কমিশন দেওয়া হবে বলে চুক্তি হয়েছে। তবে এখন পর্যন্ত সেখান থেকে আমাদের কোনো আয় হয়নি।”

যদিও সিআইসির একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, দুবাইয়ের ওই প্রকল্পের বিনিয়োগকারীদের তালিকায় ফখর উদ্দিন আলী আহমেদ এবং ফখরুস সালেহীন নাহিয়ানের নাম রয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে সিলেটের পাথর ও কয়লার ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগও রয়েছে। বর্তমানে সিআইসি প্রতিষ্ঠানটির অর্থপাচারের মোট পরিমাণ নির্ধারণে কাজ করছে এবং তদন্ত চলমান রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আয়কর ফাঁকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ১২-তে হট অফার, ৩০০০ টাকার অবিশ্বাস্য মূল্যছাড়!
ছাড় ও অফার

রিয়েলমি ১২-তে হট অফার, ৩০০০ টাকার অবিশ্বাস্য মূল্যছাড়!

হুয়াওয়ে মেট ৪০ আরএস পোর্শে ডিজাইন
প্রযুক্তি বাজার

প্রথম প্রান্তিকে চীনে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি অর্ধেক কমেছে

বাজারে দামের ভিত্তিতে সেরা ফোনগুলোর তালিকা
নির্বাচিত

বাজারে দামের ভিত্তিতে সেরা ফোনগুলোর তালিকা

পূবালী ও যমুনা ব্যাংকের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
অর্থ ও বাণিজ্য

পূবালী ও যমুনা ব্যাংকের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

১৯৪৯ টাকায় এয়ার টিকিট দিচ্ছে ২৪ টিকিট ডটকম
ই-কমার্স

১৯৪৯ টাকায় এয়ার টিকিট দিচ্ছে ২৪ টিকিট ডটকম

রেডমির প্রথম ফিটনেস ব্র্যান্ড এলো
নির্বাচিত

স্মার্টব্যান্ড ও ঘড়ির বাজার ৪ হাজার কোটি রুপি ছুঁয়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ
সোশ্যাল মিডিয়া

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী
সোশ্যাল মিডিয়া

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

রাজনীতিতে অশ্লীল শব্দ ব্যবহার করে ব্যক্তিগতভাবে গালিগালাজ করা...

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 June 2025

সিলেটে ফখর উদ্দিন ব্রাদার্সের বিরুদ্ধে ৬০ কোটি টাকার কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV