Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গাজায় ইসরায়েলের নতুন ‘হাতিয়ার’ স্যামসাং ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
গাজায় ইসরায়েলের নতুন ‘হাতিয়ার’ স্যামসাং ফোন
Share on FacebookShare on Twitter

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি এবার নতুন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ‘স্যামসাং ফোন’। অভিযোগ উঠেছে, ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাতে এবং সম্ভাব্য নাশকতার অংশ হিসেবে ইসরায়েল এবার স্মার্টফোনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন থামেনি, একদিনেই নিহত হয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি। ঠিক এই সময়েই গাজার বাজারে স্যামসাং ফোনের সন্দেহজনক আগমন এবং এতে ইসরায়েলি স্পাইওয়্যারের উপস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

স্যামসাং ফোনে ইসরায়েলি ‘অ্যাপক্লাউড’ পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা অঞ্চলের ডিজিটাল নিরাপত্তা প্ল্যাটফর্ম ‘এসএমইএক্স’ (SMEX)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে জনপ্রিয় স্যামসাং গ্যালাক্সি ‘এ’ (Galaxy A) এবং গ্যালাক্সি ‘এম’ (Galaxy M) সিরিজের ফোনগুলোতে ‘অ্যাপক্লাউড’ (AppCloud) নামক একটি প্রোগ্রাম ডিফল্ট হিসেবে ইনস্টল করা থাকছে।

ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজের তথ্যমতে, এই প্রোগ্রামটি তৈরি করেছে ইসরায়েলি কোম্পানি ‘আয়রনসোর্স’ (ironSource)। এটি ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ডিভাইসের ভৌগোলিক অবস্থান (Location), আইপি অ্যাড্রেস এবং ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে সক্ষম।

ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অ্যাপক্লাউড ফোনের অপারেটিং সিস্টেমের গভীরে লুকিয়ে থাকে। সাধারণ সেটিংসে এটি পুরোপুরি বন্ধ করা যায় না। এটি মুছতে হলে ফোনের ‘রুট অ্যাক্সেস’ প্রয়োজন, যা করলে ওয়ারেন্টি বাতিল হয়ে যায়। ফলে ব্যবহারকারীরা এক প্রকার বাধ্য হয়েই পকেটে ইসরায়েলি নজরদারির যন্ত্র বহন করছেন।

ত্রাণ নেই, তবে ফোন কেন? ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘শেহাব’ এবং ‘আল জাজিরা’র প্রতিবেদনে একটি গুরুতর অসামঞ্জস্যের দিকে আঙুল তোলা হয়েছে। বর্তমানে গাজায় তীব্র মানবিক সংকট চলছে। ইসরায়েলি অবরোধের কারণে তাঁবু, নির্মাণসামগ্রী এবং জীবনরক্ষাকারী ওষুধ প্রবেশ প্রায় নিষিদ্ধ। অথচ, গত মাসে যুদ্ধবিরতি শুরুর পর থেকে হঠাৎ করেই গাজার বাজারে বিপুল সংখ্যক স্মার্টফোন প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, যেখানে বেঁচে থাকার ন্যূনতম রসদ আটকে দেওয়া হচ্ছে, সেখানে যোগাযোগের এত আধুনিক যন্ত্র প্রবেশের অনুমতি কি শুধুই কাকতালীয়? সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্টরা অভিযোগ করছেন, দখলদার ইসরায়েল নিজেদের স্বার্থ ছাড়া গাজায় কিছুই ঢুকতে দেয় না। এই ফোনগুলো হয়তো গোয়েন্দা নজরদারি বা ভবিষ্যতে কোনো নাশকতার উদ্দেশ্যেই বাজারে ছাড়া হয়েছে।

‘মোবাইল ফোন মানেই ইসরায়েলের অংশ’ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি পুরোনো বক্তব্য এই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেছিলেন, ‘যারা মোবাইল ফোন বহন করে, তারা নিজেদের সঙ্গে ইসরায়েলের একটি অংশ বহন করে।’

লেবাননে ২০২৪ সালে পেজার বা ওয়্যারলেস ডিভাইস বিস্ফোরণের ঘটনার পর থেকে ইলেকট্রনিক ডিভাইসের ওপর মানুষের আস্থা কমেছে। গাজার সাধারণ মানুষ ও কর্মীরা আশঙ্কা করছেন, এই ফোনগুলো একেকটি ‘টাইম বোমা’ হতে পারে, যা যেকোনো সময় বড় কোনো বিপদ ডেকে আনতে পারে।

Tags: AppCloudGaza WarIronSourceIsraeli SpywareSamsungঅ্যাপক্লাউডআয়রনসোর্সইসরায়েলগাজা যুদ্ধগ্যালাক্সি এ সিরিজনেতানিয়াহুপ্যালেস্টাইনলেবানন বিস্ফোরণস্পাইওয়্যারস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইতিহাসের চেয়ে বেশি কর দিতে যাচ্ছেন ইলন মাস্ক
নির্বাচিত

ইতিহাসের চেয়ে বেশি কর দিতে যাচ্ছেন ইলন মাস্ক

খরচ একই রেখে ইন্টারনেটের গতি তিন গুণ বাড়িয়েছে বিটিসিএল
টেলিকম

খরচ একই রেখে ইন্টারনেটের গতি তিন গুণ বাড়িয়েছে বিটিসিএল

তরুণীর ২ হাজার বছরের পুরোনো কবরে ‘স্মার্টফোন’
নির্বাচিত

তরুণীর ২ হাজার বছরের পুরোনো কবরে ‘স্মার্টফোন’

ইউটিউব শর্ট ভিডিও থেকে আয়ের সুযোগ আসছে
কিভাবে করবেন

ইউটিউব শর্ট ভিডিও থেকে আয়ের সুযোগ আসছে

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

বছরের তৃতীয় প্রান্তিকে ৩৩.১ বিলিয়ন ডলার আয় করেছে টিএসএমসি

এটাই নতুন ওয়ানপ্লাস জেড! ফিচারগুলি দেখে নিন
নির্বাচিত

এটাই নতুন ওয়ানপ্লাস জেড! ফিচারগুলি দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
টেলিকম

জ্বালানি সংকটে মোবাইল অপারেটরদের ২৭টি ডাটা সেন্টার বন্ধের ঝুঁকিতে

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
প্রযুক্তি সংবাদ

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল
প্রযুক্তি বাজার

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix