Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোল্ডেবল আইফোনের দাম হবে সিক্সটিন প্রো ম্যাক্সের দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 21 March 2025
ফোল্ডেবল আইফোনের দাম হবে সিক্সটিন প্রো ম্যাক্সের দ্বিগুণ
Share on FacebookShare on Twitter

সবচেয়ে ব্যয়বহুল মডেলের ভাঁজযোগ্য বা ফোল্ডেবল আইফোন তৈরির পরিকল্পনা করছে টেক জায়ান্ট অ্যাপল। এর মূল্য হবে প্রায় ২ হাজার ৩০০ ডলার (বাংলাদেশী মুদ্রায় ২ লাখ ৮০ হাজার টাকার কাছাকাছি) হতে পারে, যা আইফোনের অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি। এটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে দামি মডেল হতে পারে। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ডিভাইসের উৎপাদন শুরু হবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। খবর নিউইয়র্ক পোস্ট।

বিশ্লেষক জেফ পু জানিয়েছেন, আগামী এপ্রিলে অ্যাপলের ফোল্ডেবল ডিভাইসের প্রাথমিক প্রটোটাইপিং শুরু হবে, যা ফোনের নকশা ও কার্যকারিতা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ।

আইফোনটির মডেলের বিষয়ে পু বিস্তারিত তথ্য না দিলেও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাক রিউমারের তথ্যমতে, অ্যাপলের ফোল্ডেবল লাইনআপে আট ইঞ্চি পর্যন্ত অভ্যন্তরীণ ডিসপ্লেসহ একটি আইফোন ও ১৯ ইঞ্চি পর্যন্ত বড় স্ক্রিনসহ একটি ভাঁজযোগ্য আইপ্যাড অন্তর্ভুক্ত থাকতে পারে। ফোল্ডেবল মডেলগুলো ২০২৬ সালে ফক্সকনের ব্যবসাকে সম্প্রসারিত করবে বলে পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা।

প্রযুক্তি বিশ্লেষক টিম লং অনুমান করেছেন যে আইফোন ফোল্ডের দাম ২ হাজার ৩০০ ডলার থেকে শুরু হবে। এটি আইফোন ১৬ প্রো ম্যাক্সের দামের প্রায় দ্বিগুণ। প্রো ম্যাক্স ১৬-এর দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু হয়েছিল। এশিয়ায় সাপ্লাই চেইন বিশ্লেষণ করে অ্যাপল ইনসাইডার জানিয়েছে, ২০২৬ সালের শেষের দিকে বা ২০২৭ সালের প্রথম দিকে বাজারে আসতে পারে ভাঁজযোগ্য আইফোনটি।

বাজার বিশ্লেষক মিং-চি কুও ভবিষ্যদ্বাণী করেছেন যে আইফোন ফোল্ডে ৭ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে থাকলেও ফেস আইডি থাকবে না। এর দাম ২ থেকে আড়াই হাজার ডলারের মধ্যে হতে পারে। বাজার বিশ্লেষকদের এসব পূর্বাভাস সঠিক হলে, অ্যাপলের ফোল্ডেবল আইফোন বাজারে সবচেয়ে ব্যয়বহুল ফোল্ডেবল স্মার্টফোনগুলোর একটি হবে।

ফোল্ডেবল স্মার্টফোন বাজারে অ্যাপল ঠিক কোন সময় প্রবেশ করাবে, তাও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কয়েক বছরে বাজারটিতে স্থিতিশীল প্রবৃদ্ধি দেখা গেলেও গত দুই বছর ছিল কিছুটা ধীরগতির। সেজন্য অ্যাপলের আগমন বাজারে নতুন ধারণা ও উদ্ভাবনকে উৎসাহী করার পাশাপাশি নতুন গ্রাহক-আকর্ষণ হতে পারে।

অন্যদিকে ২৫৬ জিবি স্টোরেজ-সমৃদ্ধ স্যামসাং জেড ফোল্ড সিক্সের দাম শুরু ১ হাজার ৮৯৯ ডলার থেকে। যেখানে ফ্লিপ সিক্সের দাম ১ হাজার ৯৯ ডলার থেকে শুরু। গুগলের পিক্সেল ৯ প্রো ফোল্ডের দাম ১ হাজার ৭৯৯ ডলার থেকে এবং ওয়ান প্লাস ওপেনের দাম শুরু ১ হাজার ৬৯৯ ডলার থেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফোল্ডেবল

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকা অনুদান
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকা অনুদান

ফাইভ-জি আসছে ম্যাকবুকে
নির্বাচিত

ডিজাইনে বড় পরিবর্তনের সঙ্গে নতুন ম্যাকবুক প্রো আনছে অ্যাপল

রবির সুপার রবিবারে আবারো জিতে নিন আইফোন ১৭
ই-কমার্স

রবির সুপার রবিবারে আবারো জিতে নিন আইফোন ১৭

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কথা বলা যাবে
নির্বাচিত

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কথা বলা যাবে

১৪  এপিল আসছে ওয়ানপ্লাস ৮ প্রো, জেনেনিন স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

১৪ এপিল আসছে ওয়ানপ্লাস ৮ প্রো, জেনেনিন স্পেসিফিকেশন

রেডমির প্রথম ফিটনেস ব্র্যান্ড এলো
নির্বাচিত

স্মার্টব্যান্ড ও ঘড়ির বাজার ৪ হাজার কোটি রুপি ছুঁয়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 March 2025

ফোল্ডেবল আইফোনের দাম হবে সিক্সটিন প্রো ম্যাক্সের দ্বিগুণ

Techzoom.TV |
TechzoomTV