Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

মিরাজুল ইসলাম জীবন, টেকজুম ডটটিভি by মিরাজুল ইসলাম জীবন, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

একটা সময় ছিল যখন স্মার্টফোন মানেই ছিল ‘মেড ইন চায়না’। কিন্তু ভূ-রাজনীতি, শ্রমবাজার এবং কর কাঠামোর পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে স্মার্টফোন শিল্পের মানচিত্র বদলাতে শুরু করেছে। বর্তমানে এটি একটি বহু দেশভিত্তিক বৈশ্বিক সাপ্লাই চেইনে পরিণত হয়েছে।

এই দৌড়ে চীনের একচ্ছত্র আধিপত্য থাকলেও ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো এশিয়ার দেশগুলোর পাশাপাশি শক্তিশালী অবস্থান তৈরি করে নিচ্ছে বাংলাদেশও।

চীনে এখনও বিশ্বের ৬০% উৎপাদন বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন উৎপাদনকারী দেশ হিসেবে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে চীন। অ্যাপল, শাওমি, হুয়াওয়ে, অপো, ভিভো এবং লেনোভোসহ প্রায় সব বড় ব্র্যান্ডের প্রধান কারখানা বা অ্যাসেম্বলি লাইন সেখানেই অবস্থিত। বিশ্বের মোট স্মার্টফোনের ৬০ শতাংশেরও বেশি তৈরি হয় দেশটিতে। শুধু অ্যাসেম্বলি নয়; ডিসপ্লে, ব্যাটারি ও ক্যামেরা সেন্সরের মতো গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তৈরির হাবও চীন।

ভারত এখন দ্বিতীয় বৃহৎ শক্তি ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির সফল বাস্তবায়নের ফলে স্মার্টফোন উৎপাদনে চীনকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রস্তুতকারী দেশে পরিণত হয়েছে ভারত। দেশটিতে অ্যাপল (ফক্সকন, উইস্ট্রন), স্যামসাং, শাওমি, ভিভো ও অপোর মতো জায়ান্টরা বিশাল বিনিয়োগ করেছে। শুধু অ্যাপলই ভারত থেকে বছরে কয়েক বিলিয়ন ডলারের আইফোন রপ্তানি করছে। এছাড়া লাভা ও মাইক্রোম্যাক্সের মতো স্থানীয় ব্র্যান্ডগুলোও সেখানে শক্তিশালী অবস্থানে রয়েছে।

ভিয়েতনাম: স্যামসাংয়ের গ্লোবাল হাব স্মার্টফোন রপ্তানির ক্ষেত্রে ভিয়েতনাম এখন বিশ্বের অন্যতম বড় কেন্দ্র। বিশেষ করে দক্ষিণ কোরিয়ান জায়ান্ট স্যামসাং তাদের বৈশ্বিক উৎপাদনের একটি বিশাল অংশ ভিয়েতনামের কারখানাগুলো থেকে পরিচালনা করে। পাশাপাশি শাওমিসহ আরও কিছু ব্র্যান্ড সেখানে তাদের অ্যাসেম্বলি লাইন চালু করেছে।

তালিকায় উঠে আসছে বাংলাদেশ স্মার্টফোন উৎপাদনের বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। অনুকূল কর কাঠামো এবং শ্রম ব্যয়ের সুবিধা কাজে লাগিয়ে স্যামসাং, শাওমি, ভিভো, টেকনো, ইনফিনিক্স এবং সিম্ফনির মতো আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ডগুলো বাংলাদেশে নিজস্ব কারখানা স্থাপন করেছে। ওয়ালটনের মতো দেশীয় প্রতিষ্ঠানও পুরোদমে উৎপাদন চালিয়ে যাচ্ছে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নীতি সহায়তা অব্যাহত থাকলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ‘ম্যানুফ্যাকচারিং হাব’-এ পরিণত হতে পারে। এমনকি আইফোন উৎপাদনের সম্ভাবনা নিয়েও অনানুষ্ঠানিক আলোচনা চলছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মনোযোগ দিতে চায়, তিনটি পদক্ষেপ জরুরি—
অবৈধ আমদানি দমন, রপ্তানিমুখী কর সুবিধা ও গবেষণা–চিপ–সফটওয়্যার খাতে বিনিয়োগ। বাংলাদেশ এখনও উৎপাদনের প্রান্তে; নীতি ও প্রযুক্তিগত প্রস্তুতি জোরদার হলে এগিয়ে যাওয়ার বড় সুযোগ রয়েছে।

প্রযুক্তি ও ডিজাইনে এগিয়ে কারা? উৎপাদনে এশিয়া এগিয়ে থাকলেও প্রযুক্তি ও গবেষণায় (R&D) নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। অ্যাপল ও গুগলের মতো প্রতিষ্ঠানের গবেষণা হয় যুক্তরাষ্ট্রে। অন্যদিকে সনি, শার্প এবং স্যামসাংয়ের প্রিমিয়াম ডিভাইসগুলোর ডিজাইন ও কম্পোনেন্ট উন্নয়ন হয় জাপান ও দক্ষিণ কোরিয়ায়।

এছাড়া উচ্চ আমদানী শুল্ক এড়াতে ব্রাজিল, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলোতেও স্থানীয় বাজারের জন্য মটোরোলা ও স্যামসাংয়ের মতো ব্র্যান্ডগুলো অ্যাসেম্বলি কার্যক্রম বৃদ্ধি করেছে।

Tags: AppleChinaIndiaMade in BangladeshSamsungSmartphone Manufacturingঅ্যাপলইনফিনিক্সগ্লোবাল সাপ্লাই চেইনচীনটেকনোভারতভিভোভিয়েতনামমেড ইন বাংলাদেশশাওমিসিম্ফনিস্মার্টফোন উৎপাদনস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলার এই কম দামি ফোনে পাবেন শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

বাজেটবান্ধব স্মার্টফোন আনছে মটোরোলা

অনুদানের বিনিময়ে ইনটেলে মালিকানা শেয়ার চাইছে ট্রাম্প
নির্বাচিত

অনুদানের বিনিময়ে ইনটেলে মালিকানা শেয়ার চাইছে ট্রাম্প

সিম স্লট ছাড়াই আসছে নতুন আইফোন
নির্বাচিত

সিম স্লট ছাড়াই আসছে নতুন আইফোন

এয়ারট্যাগ ২ তৈরিতে কাজ করছে অ্যাপল
নির্বাচিত

এয়ারট্যাগ ২ তৈরিতে কাজ করছে অ্যাপল

সেমিকন্ডাক্টর খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা
নির্বাচিত

সেমিকন্ডাক্টর খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

উদ্ভাবনী প্রযুক্তিশিল্পের বিকাশ ঘটলে দেশ এগিয়ে যাবে : গোলাম মুর্শেদ
নির্বাচিত

উদ্ভাবনী প্রযুক্তিশিল্পের বিকাশ ঘটলে দেশ এগিয়ে যাবে : গোলাম মুর্শেদ

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix