Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভ্রমণে বাড়ছে ই-সিমের চাহিদা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
ভ্রমণে বাড়ছে ই-সিমের চাহিদা
Share on FacebookShare on Twitter

২০২৫ সালে বিশ্বব্যাপী পর্যটন খাত কভিড-১৯ মহামারীর আগের চেয়ে ভালো অবস্থানে থাকবে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ। বিদেশ ভ্রমণকারীদের সংখ্যা বাড়তে থাকায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সহজ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা। ব্যয়বহুল রোমিং বা স্থানীয় সিম কেনার ঝামেলা এড়াতে অনেকেই এখন ই-সিমে আগ্রহী হচ্ছেন। কাউন্টারপয়েন্ট বলছে, উন্নত ই-সিম প্রযুক্তি এবং এটি ফোনে দ্রুত সক্রিয় করার সুবিধার কারণে চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ২০২৫-৩০ সালের মধ্যে তৃতীয় পক্ষের ট্রাভেল ই-সিমের ব্যবহার প্রায় তিন গুণ বাড়বে।

বর্তমানে ট্রাভেল ই-সিম সাধারণ রোমিংয়ের তুলনায় প্রায় অর্ধেক দামে পাওয়া যায়। একই দামে অনেক সময় দ্বিগুণ ডাটা পাওয়া যায়। ই-সিমগুলো অ্যাপ থেকে কেনা যায়, আর প্রিপেইড হওয়ায় দাম আগেই স্পষ্টভাবে জানা যায়। ফলে অতিরিক্ত চার্জ পরিশোধ করতে হয় না। প্রয়োজন হলে একই অ্যাপ থেকে সহজে রিচার্জ করার সুবিধা ও রয়েছে।

এসব সুবিধা ডিজিটাল প্লাটফর্মভিত্তিক ই-সিম বিক্রেতাদের জনপ্রিয় করে তুলেছে। তাদের ব্যবসা দ্রুত বাড়ছে। এয়ারলাইনস, হোটেল ও অনলাইন ট্রাভেল এজেন্সির সঙ্গে অংশীদারত্বের কারণে তারা আরো বেশি ভ্রমণকারীর কাছে পৌঁছতে পারছেন।

গত এক বছরে সিঙ্গাপুরভিত্তিক এয়ারালো, যুক্তরাষ্ট্রের ট্রুলি ও কানাডার কোলেটের মতো ই-সিম বিক্রেতারা নতুন তহবিল পেয়েছে। তারা প্রযুক্তি উন্নয়ন ও বাজার সম্প্রসারণে বিনিয়োগ করছে। এ খাতে বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে।

স্পেনভিত্তিক ই-সিম বিক্রেতা হোলাফ্লাই মহামারী-পরবর্তী সময়ে ৫০ কোটি ডলারের বেশি আয় করেছে। এয়ারালো এখন একটি ইউনিকর্ন কোম্পানি, যার বাজারমূল্য ১০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের নোম্যাড ই-সিম গত এক বছরে বিক্রিতে ১০০ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে।

স্মার্টফোনে ই-সিম ব্যবহারের প্রযুক্তি দ্রুত বাড়ছে। কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী স্মার্টফোনের ৮০ শতাংশই ই-সিম বা আই-সিম সমর্থিত হবে। অন্যদিকে ভিওআইপি অ্যাপের কারণে ভ্রমণকারীদের ভয়েস কলের চাহিদা কমছে। ফলে তারা কম দামে ডাটা দিচ্ছে এমন ই-সিম কিনতে বেশি আগ্রহী হচ্ছেন।

তবে এ খাতে কিছু চ্যালেঞ্জও আছে। বৈশ্বিক মোবাইল অপারেটররা এখন রোমিং প্যাক নতুনভাবে সাজাচ্ছে। অপারেটরগুলো নিজস্ব ট্রাভেল ই-সিমও বাজারে আনছে। ফলে প্রতিযোগিতা বাড়ছে। অন্যদিকে বাজারে সহজে প্রবেশের সুযোগ থাকায় নতুন অনেক কোম্পানি দ্রুত কার্যক্রম শুরু করছে। এতে ভালো প্যাকেজের ক্ষেত্রেও প্রতিযোগিতা বাড়ছে। ব্যবহারকারী ধরে রাখাও কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

কাউন্টারপয়েন্ট জানিয়েছে, আগামী দিনে ই-সিমের শুধু দাম কমানোই যথেষ্ট হবে না। নিরাপত্তা, স্বচ্ছ মূল্যনির্ধারণ ও শক্তিশালী অংশীদারত্বের ওপর জোর দিতে হবে। যারা আস্থা ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে পারবে, তারাই বৈশ্বিক ট্রাভেল ই-সিম বাজারে টিকে থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-সিম

এই বিভাগ থেকে আরও পড়ুন

পিক্সেল ৪-এর দ্বিতীয় ক্যামেরায় টেলিফটো লেন্স
নির্বাচিত

পিক্সেল ৪-এর দ্বিতীয় ক্যামেরায় টেলিফটো লেন্স

যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধের পথে অ্যাপল
নির্বাচিত

যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধের পথে অ্যাপল

ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে ১০০০ ফলোয়ার হলে কত টাকা পাবেন?

ঘূর্ণিঝড়ে টেলিযোগাযোগ সচল রাখতে কন্ট্রোল সেন্টার স্থাপন
নির্বাচিত

ঘূর্ণিঝড়ে টেলিযোগাযোগ সচল রাখতে কন্ট্রোল সেন্টার স্থাপন

হবিগঞ্জে মোবাইল বিস্ফোরণে কিশোর নিহত
নির্বাচিত

হবিগঞ্জে মোবাইল বিস্ফোরণে কিশোর নিহত

টুথব্রাশ থেকেও সাইবার হামলার ঝুঁকি!
নির্বাচিত

টুথব্রাশ থেকেও সাইবার হামলার ঝুঁকি!

Load More

ট্রেন্ডিং টপিক

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল
নির্বাচিত

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ
শিক্ষা ও ক্যাম্পাস

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ নভেম্বর ২০২৫

ভ্রমণে বাড়ছে ই-সিমের চাহিদা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix