Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 March 2026
দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি এই ঈদে নিয়ে আসছে তাদের সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এসইউভি মডেলটির আনুষ্ঠানিক উন্মোচন সম্পন্ন হয়। বাংলাদেশিদের দৈনন্দিন যাতায়াতকে সুগম করার পাশাপাশি, সাসটেইনেবল মোবিলিটি নিশ্চিত করতে ‘এভরিডে এসইউভি’ হিসেবে সিলায়ন ৫ নিয়ে আসছে বিওয়াইডি।

উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডির সম্মানিত ক্রেতাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, করপোরেট স্টেকহোল্ডার ও অটোমোবাইলপ্রেমীরা।

বিওয়াইডি সিলায়ন ৫ গাড়িতে অ্যাডভান্সড ডিএমআই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ও ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর রয়েছে। এই ডুয়েল-পাওয়ার সিস্টেম থাকায় গাড়িটি সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম হবে। দৈনন্দিনের যাতায়াতের জন্য এতে রয়েছে ৭১ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ। ফলে, দীর্ঘ ভ্রমণে রেঞ্জ এঞ্জাইটির দুশ্চিন্তা ছাড়াই যাতায়াতের পূর্ণ স্বাধীনতা পাওয়া যাবে। গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে, যা মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম।

পারফরম্যান্সের পাশাপাশি, সেফটি ও কম্ফোর্টের ওপর গুরুত্ব দিয়ে সিলায়ন ৫ ডিজাইন করা হয়েছে। গাড়িটিতে সাতটি এয়ারব্যাগ, ইন্ডাস্ট্রির সেরা বিওয়াইডি ব্লেড ব্যাটারি, ভেহিকেল-টু-লোড (ভিটুএল) ফাংশন ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) ব্যবহার করা হয়েছে। গাড়িটির ভেতরে প্রশস্ত ও আধুনিক কেবিন লেআউটের সাথে নিখুঁতভাবে খাপ খায় এমন ১২.৮ ইঞ্চির বিশাল ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও প্যানোরামিক সানরুফ ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ‘‘প্র্যাকটিকাল ও ইন্টেলিজেন্ট মোবিলিটির পরিবর্তন নিশ্চিত করতেই বিওয়াইডি সিলায়ন ৫ নিয়ে আসা হয়েছে। বর্তমান ক্রেতারা একইসাথে সাশ্রয়ী ইঞ্জিন, আরামদায়ক ভ্রমণ ও দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগিতা খোঁজেন। আমাদের ডিএম-আই প্রযুক্তির মাধ্যমে সিলায়ন ৫ প্রতিদিনের যাতায়াতে বৈদ্যুতিক গাড়ির মতো অভিজ্ঞতা নিশ্চিত করবে; আবার দীর্ঘ যাতায়াতে স্বাচ্ছন্দ্য বজায় রাখবে। বাংলাদেশিদের প্রতিদিনের জীবনযাত্রার বিষয়টি বিবেচনা করে সহজলভ্য, নির্ভরযোগ্য ও ভবিষ্যতের জন্য প্রস্তুত এই গাড়িটি নিয়ে আসা হয়েছে।’’

কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে এই চারটি রঙে বিওয়াইডি সিলায়ন ৫ নিয়ে আসা হয়েছে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য গাড়িটির দাম মাত্র ৪৭.৯০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িটির সাথে আকর্ষণীয় ওয়ারেন্টি প্যাকেজও থাকছে – ট্র্যাকশন ব্যাটারির ক্ষেত্রে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি, মোটরে ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং পুরো গাড়ির ক্ষেত্রে ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি।

প্রি-অর্ডার করা ক্রেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দিয়ে আয়োজনটি শেষ হয়। এসময়, ক্রেতাদের হাতে প্রি-অর্ডার করা মোট ২৫টি গাড়ি তুলে দেওয়া হয়। এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস বলেন, ‘‘এই সেগমেন্টের জনপ্রিয় গাড়ি হিসেবে এফিশিয়েন্সি, অত্যাধুনিক প্রযুক্তি ও অনবদ্য ডিজাইনের অনন্য সমন্বয় এই বিওয়াইডি সিলায়ন ৫। গাড়িটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই আমরা প্রচুর প্রি-অর্ডার পেয়েছি, যা এর জনপ্রিয়তার প্রমাণ। চাহিদা দেখে মনে হচ্ছে, আমরা সামনেও আরও অনেক অর্ডার পাবো।”

সিলায়ন ৫-এর এই আনুষ্ঠানিক উন্মোচনের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশ এনইভি পোর্টফোলিতে আরও সমৃদ্ধ হতে থাকবে। পাশাপাশি, এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সারাদেশে অ্যাডভান্সড ও সাসটেইনেবল মোবিলিটি সল্যুশনকে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডিবিওয়াইডি সিলায়ন ৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে স্মার্টফোন বিক্রি কমেছে ২৩ শতাংশ
নির্বাচিত

চীনে স্মার্টফোন বিক্রি কমেছে ২৩ শতাংশ

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’
অটোমোবাইল

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক
নির্বাচিত

বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক

২৩ কোটি ৫০ লাখ ব্যবহারকারীর তথ্য অনলাইনে
নির্বাচিত

২৩ কোটি ৫০ লাখ ব্যবহারকারীর তথ্য অনলাইনে

ফুল এইচডি প্লাস ডিসপ্লের হ্যান্ডসেট আনবে নকিয়া
নির্বাচিত

ফুল এইচডি প্লাস ডিসপ্লের হ্যান্ডসেট আনবে নকিয়া

‘পুরনো আর নতুন ফোনের মধ্যে তেমন পার্থক্য নেই’
নির্বাচিত

‘পুরনো আর নতুন ফোনের মধ্যে তেমন পার্থক্য নেই’

Load More

ট্রেন্ডিং টপিক

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

মটোরোলার নতুন স্মার্টফোন মোটো জি৬৭এস পাওয়ার নিয়ে প্রযুক্তিপ্রেমীদের...

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 March 2026

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

Techzoom.TV |
TechzoomTV