২০২৫ সালে বাজারটির আকার ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়িয়েছে, যা পাঁচ বছরের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। রিক্রুট হোল্ডিংসের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, জাপানে ব্যবহৃত গাড়ির গড় দাম দাঁড়িয়েছে ১৭ লাখ ৫০ হাজার ইয়েন।
অন্যদিকে দেশটিতে একটি নতুন গাড়ি কিনতে গুনতে হয় প্রায় ৩৫ লাখ ইয়েন।
বাজার বিশ্লেষকরা বলছেন, কাঁচামালের দাম বাড়ায় নতুন গাড়ির দাম এখন সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে মানুষ এখন ব্যবহৃত গাড়ির দিকে ঝুঁকছে।




















