Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেক্সাসে ২০০ কোটি ডলারের নতুন কারখানা গড়ছে টয়োটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 May 2026
টেক্সাসে ২০০ কোটি ডলারের নতুন কারখানা গড়ছে টয়োটা
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নতুন উৎপাদন কারখানা তৈরির আবেদন করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর।

টেক্সাসের কম্পট্রোলার অব পাবলিক অ্যাকাউন্টসে গত শুক্রবার এ আবেদন জমা দেয়া হয়। টয়োটা এমন সময় এ সিদ্ধান্ত নিল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর জন্য গাড়ি নির্মাতাদের ওপর চাপ দেয়া হচ্ছে। খবর জাপান টাইমস।

আবেদনপত্র অনুযায়ী, টেক্সাসের বেক্সার কাউন্টিতে কারখানাটি স্থাপন করা হবে। এ প্রকল্পে টয়োটা মোট ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান।

বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, নতুন কারখানা চালু হলে সেখানে দুই হাজার মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে। বর্তমানে টেক্সাসে টয়োটার একটি ট্রাক তৈরির কারখানা রয়েছে। সে কারখানার পাশেই নতুন একটি অ্যাসেম্বলি বা গাড়ি সংযোজন লাইন তৈরি করা হবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি ও ক্রেতাদের চাহিদার পরিবর্তনের কথা মাথায় রেখে বিশ্বজুড়ে গাড়ি নির্মাতারা উৎপাদন কৌশলে পরিবর্তন আনছে। টয়োটার এ সম্প্রসারণ পরিকল্পনাও সেই কৌশলেরই অংশ। ফোর্ড মোটর বা নিশান মোটরের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো যখন উৎপাদন কমাচ্ছে, তখন টয়োটা যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করছে। উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রই টয়োটার সবচেয়ে বড় বাজার।

গাড়ি বিশ্লেষক তাতসুও ইয়োশিদা বলেন, ‘যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক ব্যবস্থা দীর্ঘদিন বজায় থাকার একটি সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে টয়োটার মতো গাড়ি নির্মাতারা মডেল অনুযায়ী তাদের উৎপাদন বণ্টন পুনর্বিবেচনা করছে। নতুন কারখানার মাধ্যমে টয়োটা ‘টাকোমা’ পিকআপ ট্রাকের উৎপাদন মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে আনতে পারে। এতে কোম্পানিটি শুল্কসংক্রান্ত জটিলতা থেকে নিজেদের রক্ষা করতে পারবে।

আবেদনপত্র অনুযায়ী, চলতি বছরই এ কারখানার নির্মাণকাজ শুরু হবে। ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০৩০ সাল থেকে নতুন এ কারখানায় আনুষ্ঠানিক উৎপাদন শুরু হতে পারে।

এর আগে গত সপ্তাহে টয়োটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেন্তা কোন ব্যবসার আয়-ব্যয়ের হিসাব দেয়ার সময় এ সম্প্রসারণের ইঙ্গিত দেন। তিনি জানান, উৎপাদন সক্ষমতার সঠিক ব্যবহারের জন্য নতুন কারখানা তৈরি করা প্রয়োজন।

টেক্সাসের এ প্রস্তাবিত প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘প্রজেক্ট ওরকা’। বর্তমানে টেক্সাসের সান আন্তোনিও কারখানায় টয়োটা ‘টুন্ড্রা’ এবং ‘সেকোয়ায়া’ নামের দুটি ট্রাক তৈরি করে। ২০২৫ সালে এ কারখানায় প্রায় দুই লাখ গাড়ি তৈরি করা হয়েছে। এখানে বর্তমানে প্রায় ৩ হাজার ৭০০ জন কর্মী কাজ করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিজ করা হতে পারে আলেশা মার্টের ব্যাংক হিসাব
ই-কমার্স

আলেশা মার্টের মধ্যরাতের ‘অফার’ সরাতে বাধ্য করল বাণিজ্য মন্ত্রণালয়

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
প্রযুক্তি বাজার

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

বিএটিবিসির সিগারেট বিক্রি কমলেও আয় বেড়েছে
অর্থ ও বাণিজ্য

বিএটিবিসির সিগারেট বিক্রি কমলেও আয় বেড়েছে

ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ই-কমার্সে অন্তর্ভুক্তকরণের উদ্যোগ
ই-কমার্স

ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ই-কমার্সে অন্তর্ভুক্তকরণের উদ্যোগ

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
ই-কমার্স

পুরাতন সার্ভার নিয়ে সুখবর দিল ইভ্যালি

রিয়েলমি’র চ্যাম্পিয়ন ডিভাইস পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
ছাড় ও অফার

রিয়েলমি’র চ্যাম্পিয়ন ডিভাইস পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে

Load More

ট্রেন্ডিং টপিক

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক
টেলিকম

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড
প্রযুক্তি সংবাদ

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 May 2026

টেক্সাসে ২০০ কোটি ডলারের নতুন কারখানা গড়ছে টয়োটা

Techzoom.TV |
TechzoomTV