Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 5 June 2026
পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। পেট্রোল ও ডিজেলের এই ঊর্ধ্বমুখী দামের বাজারে সাধারণ মানুষ যখন বিকল্প জ্বালানির খোঁজ করছেন, ঠিক তখনই বড় চমক নিয়ে আসছে হিরো মোটোকর্প। আগামী ৩ জুন ভারতের দিল্লিতে আনুষ্ঠানিকভাবে এই নতুন বাইকটি বাজারে ছাড়া হবে। সম্পূর্ণ বিকল্প জ্বালানিতে চলতে সক্ষম এই বাইকটি পরিবেশবান্ধব যাতায়াতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরো মোটোকরপ এবারই প্রথম বাজারে আনছে তাদের ফ্লেক্স ফুয়েল বা নমনীয় জ্বালানি চালিত বাইক। ফ্লেক্স ফুয়েল হলো এমন এক ধরনের বিকল্প জ্বালানি, যেখানে পেট্রোলের সঙ্গে উচ্চমাত্রায় ইথানল মিশ্রিত থাকে। এই জ্বালানি ব্যবহারের ফলে প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় অনেক কম বিষাক্ত ধোঁয়া নির্গত হয়, যা পরিবেশের সুরক্ষায় বড় ভূমিকা রাখবে। পরিবেশের উন্নতির কথা মাথায় রেখেই মূলত সরকার এই ধরনের পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহিত করছে।

বর্তমানে ভারতের বাজারে থাকা বেশির ভাগ বাইক ও গাড়ি ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বা ই২০ জ্বালানি সমর্থন করে। ভারতে এখন পর্যন্ত সুজুকি গিক্সার এসএফ ২৫০ একমাত্র বাইক, যা ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে পারে। তবে হিরোর এই নতুন বাইকটি আরও এক ধাপ এগিয়ে সম্পূর্ণ ১০০ শতাংশ ইথানলে বা ই১০০ জ্বালানিতে চলতে সক্ষম। ফলে এই বাইক চালাতে প্রথাগত পেট্রোলের কোনো প্রয়োজনই পড়বে না।

আরও পড়ুন: ১ লিটার জ্বালানিতে ৭২ কিমি চলবে হিরোর এই মোটরসাইকেল

নতুন এই বাইকটির নাম কী হবে, তা হিরো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে এর আগে ভারত মবিলিটি এক্সপো ২০২৫ প্রদর্শনীতে হিরো তাদের এই ই১০০ প্রযুক্তির ফ্লেক্স ফুয়েল বাইকটি প্রদর্শন করেছিল।

একাধিক সূত্রের খবর, সাধারণ গ্রাহকদের সাধ্য ও চাহিদার কথা মাথায় রেখেই বাইকটি তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হিরোর বহুল প্রচলিত এইচএফ ডিলাক্স অথবা স্প্লেন্ডর মডেলের ওপর ভিত্তি করেই এই নতুন প্রযুক্তি বাজারে আনা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, হিরোর এই উদ্যোগ টেকসই বা স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পেট্রোলবাইক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোটরবাইকের নিরাপত্তায় এলো ট্যাসলক ডিফেন্ডার
অটোমোবাইল

মোটরবাইকের নিরাপত্তায় এলো ট্যাসলক ডিফেন্ডার

ওয়ালমার্টের ই-কমার্স রাজস্বে ৩৫% প্রবৃদ্ধির সম্ভাবনা
ই-কমার্স

ওয়ালমার্টের ই-কমার্স রাজস্বে ৩৫% প্রবৃদ্ধির সম্ভাবনা

বাংলাদেশে ডাইকিন রুম এয়ার কন্ডিশনার নিয়ে এলো ট্রান্সকম ডিজিটাল
নির্বাচিত

বাংলাদেশে ডাইকিন রুম এয়ার কন্ডিশনার নিয়ে এলো ট্রান্সকম ডিজিটাল

টফি অ্যাপে আইএল টি২০ লিগ ফ্রি দেখার সুযোগ
প্রযুক্তি সংবাদ

টফি অ্যাপে আইএল টি২০ লিগ ফ্রি দেখার সুযোগ

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 June 2026

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই

Techzoom.TV |
TechzoomTV