Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৬ জুন ২০২৬
কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী
Share on FacebookShare on Twitter
নিরাপদ সড়ক নিয়ে সবাইকে সচেতন করা এবং ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ও সুপারঅ্যাপ ‘পাঠাও’ সফলভাবে সম্পন্ন করেছে মাসব্যাপী “Safe থাকি, Safe রাখি” কার্টুন প্রতিযোগিতা। গত ২০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় হেলমেট ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং যানবাহনের ফিটনেসের মতো প্রতিদিনের যাতায়াতের গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো কার্টুনের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়েছিলো।
এই সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দিতে পাঠাও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পাঁচটি বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলো। এর মাঝে ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) শিক্ষার্থীদের  নিয়ে বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি ছোটোদের সচেতন করতে একটি স্কুলে এবং ‘কার্টুন পিপল’-এর সাথে মিলে গুলশান-২ এ সাধারণ মানুষের জন্য একটি  লাইভ ড্রয়িং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
দেশজুড়ে দারুণ সাড়া জাগানো এই আয়োজনে বিভিন্ন শিল্পী ও সৃজনশীল মানুষের কাছ থেকে ৪৫০টিরও বেশি কার্টুন জমা পড়ে। যার মধ্য থেকে বাছাই করা সেরা কার্টুনগুলো নিয়ে গত ২৬ জুন একটি সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দৃক গ্যালারিতে বিশেষ প্রদর্শনী শুরু হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা কার্টুনগুলোর সৃজনশীলতা এবং সড়ক নিরাপত্তা বিষয়ক বার্তাগুলো সম্পর্কে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।
এই আয়োজন প্রসঙ্গে পাঠাও-এর সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ বলেন, “২০১৫ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা লক্ষ-কোটি মানুষের যাত্রার অংশ হয়েছি। আমাদের প্রতিদিনের যে কর্মক্ষেত্র, তা কিন্তু কোনো নির্দিষ্ট অফিস বা চার দেয়ালে সীমাবদ্ধ নয়; আমাদের কর্মক্ষেত্র হলো এই রাজপথ, সারা দেশের রাস্তা। আর তাই রাস্তায় সবাইকে নিরাপদ রাখার দায়িত্ব কারো একার কিংবা কোনো একক প্রতিষ্ঠানের নয়। এটি আমাদের সকলের একটি সামষ্টিক ও যৌথ দায়িত্ব।
Safe থাকি Safe রাখি ক্যাম্পেইনে, আমরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে সবাইকে এই সচেতনতার যাত্রায় সম্পৃক্ত করার জন্য কার্টুনের মতো একটি অত্যন্ত শক্তিশালী ও সৃজনশীল মাধ্যমকে বেছে নিয়েছি। আমরা বিশ্বাস করি, কার্টুনিস্টদের মেধা ও মনন সড়ক নিরাপত্তার মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা খুব সহজেই সবার কাছে পৌঁছে দিতে পারে। আমরা নিজেরা নিরাপদ থাকব, সবাইকে নিরাপদ রাখব, শিক্ষা, সচেতনতা ও পারস্পরিক দায়বদ্ধতার জায়গা থেকে আসুন আমরা এই রাজপথকে সবার জন্য নিরাপদ করে তুলি।”
অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি আহসান হাবিব  তাঁর বক্তব্যে বলেন, “কার্টুনিস্টদের পথচলা অনেক দীর্ঘ। আমরা যারা কার্টুন আঁকি, তাদের কাজটা শুধু একটা প্যানেলে একটা ছোট্ট ছবি এঁকে ছেড়ে দেওয়া নয়; এর পেছনে থাকে গভীর ভাবনার এক দীর্ঘ জার্নি। ‘সেফ থাকি সেফ রাখি’ ক্যাম্পেইনের এই আয়োজনে আমাদের প্রফেশনাল ও অ্যামেচার কার্টুনিস্টরা যেভাবে একটি সিংগেল প্যানেল মিডিয়ামের মাধ্যমে  সামাজিক এই বার্তা ফুটিয়ে তুলেছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রতিটি কার্টুনের পেছনে থাকা সেন্স অফ হিউমার এবং সামাজিক বার্তা আমাকে মুগ্ধ করেছে। আশা করি আমাদের কার্টুনিস্টরা তাদের তুলির আঁচড়ে এভাবেই সমাজ সচেতনতায় আরও বড় অবদান রেখে যাবেন। পাঠাও-কে ধন্যবাদ এই সচেতনতামূলক উদ্যোগ নেয়ার জন্য” এই ক্যাম্পেইনটির উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তা নিয়ে সবাইকে সচেতন করা এবং প্রতিদিনের অভ্যাসের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো। কার্টুন ও সৃজনশীল গল্পের মাধ্যমে নিজেদের দৈনন্দিন যাতায়াতের অভ্যাস নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করা এবং সবার জন্য সড়ক নিরাপদ করতে অনুপ্রাণিত করাই ছিল এর লক্ষ্য।
সারা দেশ থেকে আসা কার্টুনগুলোর বিচারকের দায়িত্বে ছিলেন দেশের বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব এবং জনপ্রিয় তরুণ শিল্পী মোরশেদ মিশু ও রাশাদ ইমাম তন্ময়। বিচারকদের রায়ে বিজয়ী সেরা ৬ জনকে মোট ১,০৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ৫০,০০০ টাকা পাচ্ছেন রাইদ হোসেন। দ্বিতীয় পুরস্কার ২৫,০০০ টাকা পাচ্ছেন নাতাশা জাহান এবং তৃতীয় পুরস্কার ১৫,০০০ টাকা পাচ্ছেন ফরিদুর রহমান রাজীব। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পুরস্কার হিসেবে যথাক্রমে ৫,০০০ টাকা করে পাচ্ছেন জুরিস আল মাহি, শওকত রাসাদিন শওখিন এবং মাহতাব রশিদ।
২৭ জুন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দৃক গ্যালারিতে চলমান এই প্রদর্শনীতে কার্টুন দেখার পাশাপাশি দর্শকদের জন্য রয়েছে আরও অনেক আকর্ষণ। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দর্শনার্থীরা দেয়াল পেইন্টিংয়ে পার্টিসিপেট করার সু্যোগ পাচ্ছেন, সড়ক নিরাপত্তা নিয়ে একটি আলোচনা সভা শুনতে পারবেন এবং একটি নাটক উপভোগ করতে পারবেন।  বিনোদনের জন্য আরও থাকছে সরাসরি কার্টুন বা ক্যারিকেচার এঁকে নেওয়ার সুযোগ, মজার সব গেম এবং ছবি তোলার জন্য সুন্দর ফটো বুথ। সড়ক নিরাপত্তা নিয়ে তরুণদের এই দারুণ উদ্যোগটি দেখার জন্য সবাইকে এই প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হচ্ছে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও,  এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৪,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১৫,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৬,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাঠাও

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

প্রযুক্তি সংবাদ

শেষ মুহূর্তে মাইক্রোসফট বাদ, টিকটকের মালিক হচ্ছে ওরাকল!

ফেসবুকে ভাইরাল প্রদীপের উপদেশ
সোশ্যাল মিডিয়া

ফেসবুকে ভাইরাল প্রদীপের উপদেশ

আসছে টানা ৩ দিনের ছুটি
সোশ্যাল মিডিয়া

আসছে টানা ৩ দিনের ছুটি

সড়ক কাঁপাতে ইলেকট্রিক বাইক আনছে রয়েল এনফিল্ড
অটোমোবাইল

সড়ক কাঁপাতে ইলেকট্রিক বাইক আনছে রয়েল এনফিল্ড

সেপ্টেম্বরজুড়ে শিশুদের কর্মশালা ও কিয়ারোস্তামির চলচ্চিত্র প্রদর্শনী
সোশ্যাল মিডিয়া

সেপ্টেম্বরজুড়ে শিশুদের কর্মশালা ও কিয়ারোস্তামির চলচ্চিত্র প্রদর্শনী

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার
প্রযুক্তি সংবাদ

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি
মোবাইল এরিনা

অনার রোবট ফোন – সম্পূর্ণ স্পেসিফিকেশন (Honor Robot Phone 5G)

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত অ্যাপল পণ্য...

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জুন ২০২৬

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

Techzoom.TV |
TechzoomTV