Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 June 2026
বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতকে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হলেও বাস্তব অগ্রগতি এখনও সীমিত। বর্তমানে দেশে প্রায় ৬০ লাখ বৈদ্যুতিক থ্রিহুইলার চলাচল করলেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে নিবন্ধিত ইভির সংখ্যা মাত্র ৬৬৯টি।

২৭ জুন, শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) আয়োজিত ‘বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইভির ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশও কর ও শুল্ক সুবিধাসহ বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছে, তবে বাস্তব অগ্রগতির জন্য অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি জরুরি।

তিনি বলেন, চার্জিং স্টেশন সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাটারি ব্যবস্থাপনা, প্রযুক্তিগত মান নির্ধারণ এবং বেসরকারি বিনিয়োগ উৎসাহিত না করা হলে ইভি শিল্প প্রত্যাশিত গতিতে এগোবে না।

তাসকীন আহমেদের মতে, বর্তমানে দেশে বিপুল সংখ্যক বৈদ্যুতিক থ্রিহুইলার চললেও আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ইভির সংখ্যা খুবই কম, যা নীতিগত ও কাঠামোগত সীমাবদ্ধতার প্রতিফলন। তিনি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে জাতীয় পর্যায়ে চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি সমন্বিত নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছাড়া ইভি খাতের উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

শিল্প সচিব আব্দুন নাসের খান জানান, ইভি খাতের জন্য একটি নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে শিগগিরই তা চূড়ান্ত করা হবে।

স্রেডার পরিচালক মো. আমিনুর রহমান বলেন, এ পর্যন্ত ৩২টি ইভি চার্জিং স্টেশনের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে বর্তমানে ৯টি চালু রয়েছে। তিনি চার্জিং অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি আমদানিকৃত যানবাহন ও ব্যাটারির মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, পরিবহন খাতে ইভির ব্যবহার বাড়াতে পারলে জ্বালানি আমদানির নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং পরিবেশগত সুফলও পাওয়া যাবে। তবে এর জন্য প্রয়োজন সমন্বিত নীতি, সহজ অর্থায়ন, নির্ভরযোগ্য তথ্য এবং কার্যকর বাস্তবায়ন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অটোমোবাইল

রানারের নতুন ডার্ট বাইকটি ২০০ সিসির

পাঠাও’র নতুন লোগো ও স্লোগান উন্মোচন
অটোমোবাইল

পাঠাও’র নতুন লোগো ও স্লোগান উন্মোচন

এল যুগান্তকারী ব্যাটারি, এক চার্জে গাড়ি যাবে হাজার কিলোমিটার
অটোমোবাইল

এল যুগান্তকারী ব্যাটারি, এক চার্জে গাড়ি যাবে হাজার কিলোমিটার

কারকোপোলো ট্র্যাকারে উদ্ধার চুরি হওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লাখ টাকার গার্মেন্টস পণ্য
অটোমোবাইল

কারকোপোলো ট্র্যাকারে উদ্ধার চুরি হওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লাখ টাকার গার্মেন্টস পণ্য

হোন্ডার নতুন ইঞ্জিন সংযোজন লাইন উদ্বোধন
অটোমোবাইল

হোন্ডার নতুন ইঞ্জিন সংযোজন লাইন উদ্বোধন

এটাই নতুন সুজুকি জিক্সার এসএফ ১৫৫?
অটোমোবাইল

এটাই নতুন সুজুকি জিক্সার এসএফ ১৫৫?

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 June 2026

বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি

Techzoom.TV |
TechzoomTV