Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্কুটার তৈরিতে হিরোকে পেছনে ফেলল সুজুকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 October 2019
স্কুটার তৈরিতে হিরোকে পেছনে ফেলল সুজুকি
Share on FacebookShare on Twitter

চলতি অর্থবছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) ভারতের বাজারে হিরো মোটর করপোরেশনকে পেছনে ফেলে তৃতীয় বৃহত্তম স্কুটার নির্মাতার স্থান দখল করেছে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া। গাড়ি শিল্পের সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারসের (সিয়াম) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে যথারীতি শীর্ষস্থানে রয়েছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই)। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাইভিত্তিক টিভিএস মোটর কোম্পানি। খবর টাইমস অব ইন্ডিয়া।

চলতি অর্থবছরের এপ্রিল-সেপ্টেম্বরে সুজুকির মোট স্কুটার বিক্রি হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৯২৮টি। একই সময় হিরোর ২ লাখ ৪৯ হাজার ৩৬৫টি স্কুটার বিক্রি হয়েছে বলে জানিয়েছে সিয়াম।

অথচ গত বছরের একই সময় সুজুকির স্কুটার বিক্রি হয়েছিল ২ লাখ ৯১ হাজার ৮৪৭টি। অন্যদিকে হিরোর হয়েছিল ৩ লাখ ৯১ হাজার ১৯টি।

প্রবৃদ্ধির হিসাবে এপ্রিল-সেপ্টেম্বরে সুজুকির স্কুটার বিক্রি বেড়েছে ১৭ দশমিক ১৬ শতাংশ। এ সময় ভারতের পাঁচ শীর্ষ স্কুটার নির্মাতার মধ্যে শুধু সুজুকিই গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে ইতিবাচক স্কুটার বিক্রি করতে পেরেছে।

অন্যদিকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের একই সময় হিরোর বিক্রি কমেছে ৩৬ দশমিক ২৩ শতাংশ। তবে চলতি অর্থবছরে ভারতের স্কুটার বাজার ১৬ দশমিক ৯৪ শতাংশ সংকুচিত হয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে সেখানে মোট স্কুটার বিক্রি হয়েছে ৩১ লাখ ১৭ হাজার ৪৩৩টি। গত বছরের একই সময় দেশটিতে মোট স্কুটার বিক্রি হয়েছিল ৩৭ লাখ ৫৩ হাজার ৬৪টি।

এদিকে চলতি অর্থবছরের ওই সময় শীর্ষস্থানে থাকা এইচএমএসআইয়ের স্কুটার বিক্রি হয়েছে ১৭ লাখ ৩২ হাজার ৫৭৯টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬২ শতাংশ কম। গত অর্থবছরের একই সময় কোম্পানিটির স্কুটার বিক্রি হয়েছিল ২১ লাখ ৮২ হাজার ৮৬০টি। অন্যদিকে একই সময় দ্বিতীয় স্থানে থাকা টিভিএস মোটরের স্কুটার বিক্রি হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৬১৭টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১৯ শতাংশ কম। গত বছরের ওই সময় কোম্পানিটির স্কুটার বিক্রি হয়েছিল ৬ লাখ ৪৪ হাজার ৯৮১টি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সুজুকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
প্রযুক্তি সংবাদ

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!

আত্মহত্যাসহ ৬ স্বাস্থ্যঝুঁকি টিকটকে
নির্বাচিত

অল্প বয়সীদের সময় বেধে দিচ্ছে টিকটক

গুগল ম্যাপে চালু হচ্ছে পরিবেশবান্ধব ফিচার
নির্বাচিত

গুগল ম্যাপে চালু হচ্ছে পরিবেশবান্ধব ফিচার

ক্ষতিকর কাজ করতে বাধ্য করছে ইউটিউব
নির্বাচিত

ক্ষতিকর কাজ করতে বাধ্য করছে ইউটিউব

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং
নির্বাচিত

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং

স্যামসাং ফোল্ডিং ফোনের দাম কমল
নির্বাচিত

স্যামসাং ফোল্ডিং ফোনের দাম কমল

Load More

ট্রেন্ডিং টপিক

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

টিএসএমসির আয় অক্টোবরে বেড়েছে ৬০%

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 October 2019

স্কুটার তৈরিতে হিরোকে পেছনে ফেলল সুজুকি

Techzoom.TV |
TechzoomTV