Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যৌন হয়রানির ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেবে উবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 December 2019
নাটকের নাম ‘উবার’
Share on FacebookShare on Twitter

প্রতিষ্ঠানের অভ্যন্তরে যৌন হয়রানির প্রতিকারে ব্যর্থতার অভিযোগে বিদায় নিতে হয়েছিল সিইও ও সহ প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিককে। এবার সেই প্রশ্নে নতুন সিদ্ধান্ত জানালো উবার।

প্রতিষ্ঠানের মধ্যে যৌন হয়রানির শিকার হয়েছেন এমন ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ পরিশোধ করবে রাইড-হেইলিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।

যৌন হয়রানি বিষয়ে বিদ্যমান অভিযোগগুলো সরকারি তদন্তের মাধ্যমে মীমাংসা করতে উবার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে মার্কিন ফেডারেল কমিশন– খবর আইএএনএস-এর।

বুধবার মার্কিন ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন (ইইওসি)-এর পক্ষ থেকে বলা হয়, “২০১৪ সালের ১ জানুয়ারির পর থেকে যৌন হয়রানির শিকার হয়েছেন এমন ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে ৪৪ লাখ মার্কিন ডলারের তহবিল বানাবে উবার।”

২০১৭ সালে কমিশনের করা এক মামলা মীমাংসায় এই চুক্তি করা হয়েছে। মামলায় ইইওসি’র দাবি ছিল, “যেসব ব্যক্তি হয়রানি নিয়ে অভিযোগ করেন তাদের ওপর যৌন হয়রানি বা প্রতিশোধ নেওয়ার সংস্কৃতির অনুমোদন দেয় উবার।”

যেসব কর্মী যৌন হয়রানির অভিযোগ করেছেন এবং যেসব ব্যবস্থাপক এই বিষয়গুলোতে যথাসময়ে পদক্ষেপ নেননি তাদেরকে শনাক্ত করতে একটি ব্যবস্থাও বানাবে রাইড-হেইলিং প্রতিষ্ঠানটি।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে যৌন হয়রানির ঘটনা এড়িয়ে যাওয়া ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে উবার। এমনকি প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগে কোনো ব্যবস্থা নেননি উবার সহপ্রতিষ্ঠাতা ও সে সময়ের সিইও ট্রাভিস কালানিক। বন্ধুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগে কালানিককে ২০১৭ সালের জুন মাসে সিইও পদ থেকে সড়ে দাঁড়াতে হয়।

প্রতিষ্ঠানে কাজের পরিবেশ উন্নত করতে তৃতীয় পক্ষের একজন প্রতিনিধি তিন বছর উবারে নজরদারি করবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইইওসি স্যান ফ্রান্সিসকো ডিসট্রিক্ট ডিরেক্টর উইলিইয়ান তামায়ো বলেন, প্রায়ই প্রযুক্তি খাতে যৌন হয়রানির অভিযোগ এড়িয়ে যাওয়া হয়। বিশেষ করে “যখন যৌন হয়রানির শিকার ব্যক্তির চেয়ে অভিযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে বেশি মূল্যবান হয়।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

দক্ষিণ কোরিয়ায় ডিপসিক অ্যাপ ডাউনলোডে নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

দক্ষিণ কোরিয়ায় ডিপসিক অ্যাপ ডাউনলোডে নিষেধাজ্ঞা

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৩০সি
নির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৩০সি

প্লেস্টেশনে থাকছে না ফেসবুক সুবিধা
প্রযুক্তি সংবাদ

‘বেস্ট গ্লোবাল ব্র্যান্ড’ তালিকার শীর্ষ দশে নেই ফেসবুক

ওয়াইফাই ৫জি বনাম মোবাইল ফোন ৫জি: জেনে নিন মূল পার্থক্য
প্রযুক্তি পরামর্শ

ওয়াইফাই ৫জি বনাম মোবাইল ফোন ৫জি: জেনে নিন মূল পার্থক্য

বিকাশে বিদ্যুৎ বিল দিচ্ছেন অনেকেই
নির্বাচিত

বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে বিদ্যানন্দের পাশে লাখেরও বেশি মানুষ

নতুন আইফোনে চমক আনছে অ্যাপল, কত পড়বে দাম
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোনে চমক আনছে অ্যাপল, কত পড়বে দাম

Load More

ট্রেন্ডিং টপিক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য
নির্বাচিত

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 December 2019

যৌন হয়রানির ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেবে উবার

Techzoom.TV |
TechzoomTV