Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজাজ পালসার ১২৫ এর নতুন ভ্যারিয়েন্ট, যেমন স্টাইলিশ তেমন স্পোটিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 June 2020
বাজাজ পালসার ১২৫ এর নতুন ভ্যারিয়েন্ট, যেমন স্টাইলিশ তেমন স্পোটিং
Share on FacebookShare on Twitter

গত প্রায় এক দশক ধরে বাজাজ সংস্থা পালসারের যে ক’টি মডেল বাজারে এনেছে প্রায় সব ক’টিই হইহই করে বিকিয়েছে। গত বৃহস্পতিবার ভারতের বাজারে পালসার ১২৫-এর নতুন মডেল আনল বাজাজ। যুক্ত হল নতুন অনেক ফিচার। তার মধ্যে অন্যতম স্প্লিট সিট। সঙ্গে স্পোর্টি মোটরসাইকেলের একাধিক ফিচার। ধারণা করা হচ্ছে দেশের বাজারেও আসতে পারে নতুন এই মডেলটি ।

সংস্থার তরফে জানানো হয়েছে আগের ১২৫ মডেলের ডিস্ক ব্রেকের সঙ্গে এই মডেলের ফারাক বিস্তর। আগের ক্ষেত্রে ছিল ফ্রন্ট সিট ডিস্ক ব্রেক। এবারে তার বদলে থাকছে সিঙ্গল সিট ডিস্ক ব্রেক। অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, সিঙ্গল সিট ডিস্ক ব্রেকের সুবিধা হচ্ছে বালি-কাঁকড় বা ভিজে রাস্তায় ডিস্ক ব্রেক চাপলেও স্কিট করার সম্ভাবনা কম। তাঁদের ভাষায় সিঙ্গল সিট ডিস্ক ব্রেক চাকাকে মাটির সঙ্গে কামড়ে ধরে রাখতে সাহায্য করে।

তিনটি রঙের কম্বিনেশন হবে নতুন পালসার ১২৫। তা হল- নিয়ন-ব্ল্যাক, ব্ল্যাক-সিলভার এবং ব্ল্যাক-রেড। এদিন বাজাজ অটোর প্রেসিডেন্ট সারাং কানাকাড়ে বলেন, “নতুন মডেল নিয়ে আমরা উত্তেজিত। আমরা আশা করছি আগের বারের মতোই এই মডেলেরও চাহিদা থাকবে তুঙ্গে।” গতবছর অগস্ট মাসে প্রথম পালসার ১২৫ সিসির বাইক বাজারে এনেছিল বাজাজ। প্রথম ছ’মাসের মধ্যে সারা দেশে এক লক্ষ বাইক বিক্রি হয়েছিল।

তবে বাজাজের পক্ষ থেকে বলা হয়েছে, ১২৫ সিসির প্রথম মডেলে যা যা ফিচার ছিল তার উপরে দাঁড়িয়ে অনেক ক্রেতা আমাদের নতুন নতুন ফিচার যোগ করার পরামর্শ দেন। তাঁরা জানান, এই ফিচারগুলি যোগ হলে যে কোনও তথাকথিত স্পোর্টি বাইকের সমতুল্য হয়ে যাবে পালসার-১২৫। বাজাজ তাঁদের পরামর্শেই নতুন ফিচার যোগ করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন বিএস৬ পালসার-১২৫ মডেলে হেড লাইটের অংশটি দেখতে হবে নেকড়ের চোখের মতো। টুইন পাইলট ল্যাম্পের সঙ্গে থাকবে টুইন স্ট্রিপ এলইডি ল্যাম্প। যা অন্ধকার রাস্তায় অনেক দূর পর্যন্ত দৃশ্যমাতা তৈরি করবে। এখানেই শেষ নয়। এর সঙ্গে থাকবে ৩১ মিলিমিটার টেলিস্কোপ ফ্রন্ট ফর্কস, দুটি গ্যাস শক করার অ্যাবজর্বার। চাকার মাপ ১৭ ইঞ্চি। এই মোটর সাইকেলে যে ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করা হবে তা হল ১১.৬ বিএইচপি – .৮৫০০ আরপিএম। সঙ্গে ১০.৮এনএম-৬৫০আরপিএম-এর পিক ট্রক্যু। যার ফলে গতিও হবে মসৃণ। বাইকটির মোট ওজন হবে ১৪২ কেজি। যা পালসারের যে কোনও মডেলের মধ্যে সর্বোচ্চ। অনেকেই বলেন, লম্বা রাস্তায় যেখানে বেশি গতিতে বাইক চালানো যায় সেখানে বেশি ওজন হলে সুবিধা।

এমনিতে লকডাউনের কারণে অটোমোবাইলস শিল্প মন্দার মুখে পড়েছে। তবে আনলকের প্রথম পর্ব থেকেই ফের গাড়ি বিক্রি শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সংক্রমণের কারণে এখন অনেকেই ট্রেন, বাস মেট্রোর মতো গণপরিবহন এড়িয়ে চলবেন। মধ্যবিত্তরা মোটর সাইকেলকেই আগামী দিনে কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে বাহন করে নেবেন। সেদিক থেকে দু’চাকা যানের বিক্রি বাড়ার সম্ভাবনাও রয়েছে। ঠিক সেই সময়েই পালসার ১২৫-এর নতুন ফিচার যুক্ত মডেল আনল বাজাজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাজাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

শক্তিশালী ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা
অটোমোবাইল

শক্তিশালী ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা

এক চার্জে ৫০০ কিলোমিটার চলবে এই গাড়ি
অটোমোবাইল

এক চার্জে ৫০০ কিলোমিটার চলবে এই গাড়ি

হোন্ডার নতুন ইঞ্জিন সংযোজন লাইন উদ্বোধন
অটোমোবাইল

হোন্ডার নতুন ইঞ্জিন সংযোজন লাইন উদ্বোধন

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
অটোমোবাইল

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

হিরো আনল ইলেকট্রিক বাইক
অটোমোবাইল

হিরো আনল ইলেকট্রিক বাইক

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি আনছে রোলস রয়েস
অটোমোবাইল

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি আনছে রোলস রয়েস

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি
বিবিধ

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2020

বাজাজ পালসার ১২৫ এর নতুন ভ্যারিয়েন্ট, যেমন স্টাইলিশ তেমন স্পোটিং

Techzoom.TV |
TechzoomTV