Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকার রাস্তায় চালু ’উবার রেন্টাল’, এক গাড়িতেই ১০ ঘন্টা ঘোরাঘুরি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 July 2020
মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
Share on FacebookShare on Twitter

করোনা মহামারি পরিস্থিতিতে আরও বেশি নিরাপদ গ্রাহক সেবা নিশ্চিত করতে মঙ্গলবার থেকে ঢাকায় চালু হয়েছে ’উবার রেন্টাল’। নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করতে পারবেন এবং একাধিক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। উবারের রেন্টাল একেবারে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অভিজ্ঞতাই দেবে।

এ ব্যাপারে মঙ্গলবার ভার্চুয়াল আলাপে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ সমকালকে জানান, বর্তমান পরিস্থিতিতে যাত্রীরা ‘সিঙ্গেল ট্রিপ’সেবার বদলে দীর্ঘ সময়ের জন্য একটি সেবা চাচ্ছিলেন। যেন তারা একবার গাড়ি ভাড়া করে কয়েকটি স্থানে যেতে পারেন, বার বার গাড়ি বদল না করতে হয়। এ দিকটি চিন্তা করেই ঢাকার জন্য আরও নিরাপদ ও মূল্য সাশ্রয়ী ‘উবার রেন্টাল’ নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, ‘উবার রেন্টাল’ চালু হওয়ার সঙ্গে সঙ্গে আগের ‘উবার হায়ার’ সেবা বন্ধ করা হয়েছে। এখন ‘উবার এক্স’ এবং ‘উবার রেন্টাল’ এ দু’টি সেবাই ঢাকার রাস্তায় চালু থাকবে। উবার রেন্টাল ব্যবহার করে ঢাকার পাশের এলাক যেমন সাভার, গাজীপুর, ময়মনসিংহে যাওয়া যাবে বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে রাতুল ঘোষ জানান, বাংলাদেশ সরকারের আইন ও নীতিমালা মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তালিকাভুক্ত হয়েই উবার বাংলাদেশে ব্যবসা পরিচালণা করছে। উবার খুবই খুশী যে এই মুহূর্তে যে সব শহরে উবার সেবার ব্যবহার প্রত্যাশার চেয়েও দ্রুত বাড়ছে তার মধ্যে অন্যতম ঢাকা। এ জনৗই ঢাকা এখণ ‘উবারের টপ ক্যাপিটাল সিটি’ তালিকায়।

এ ব্যাপারে উবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সপ্তাহেই আবারও কার্যক্রম শুরু করা উবার এক্স সার্ভিসের গাড়িগুলোতেই রেন্টাল সার্ভিস ব্যবহার করা যাবে। এই সাশ্রয়ী সেবাটি পেতে যাত্রীদের ২ ঘন্টা কিংবা ২০ কিলোমিটার দূরত্বের জন্য ৮৯৯ টাকা দিতে হবে। এছাড়াও আরও বিভিন্ন প্যাকেজ আছে যেখান থেকে সর্বোচ্চ ১০ ঘন্টা পর্যন্ত রাইড সিলেক্ট করার সুযোগ থাকবে যাত্রীদের জন্য।

এতে জানানো হয়েছে, যেসব যাত্রীরা অনেক ব্যস্ত থাকেন এবং স্বল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে চান তাদের জন্য এই সেবাটি সবচেয়ে বেশি প্রযোজ্য হবে। এখন থেকে তাদের একাধিক জায়গায় যাওয়া, কোনো ব্যবসায়িক মিটিংয়ে অংশগ্রহণ করে একই গাড়িতে বাড়ি ফেরা ইত্যাদি কাজের জন্য বার বার রাইড বুক দিতে হবেনা, ‘উবার রেন্টাল’ একটি গাড়ি ভাড়া করেই তারা সব কাজ শেষ করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে জানা যাবে যেভাবে

নতুন চমক আইফোন এসই, বাঁচবে ৮ হাজার টাকা
প্রযুক্তি সংবাদ

মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে আইফোন বিক্রি করবে অ্যাপল

মারুতি সুজুকির নতুন গাড়ি ভিক্টোরিস আসলো বাজারে
অটোমোবাইল

মারুতি সুজুকির নতুন গাড়ি ভিক্টোরিস আসলো বাজারে

ইন্টেল প্রসেসরে ‘অ্যাভেঞ্জার্স গেম ফ্রি
গেম

ইন্টেল প্রসেসরে ‘অ্যাভেঞ্জার্স গেম ফ্রি

যে কারণে ‘উধাও’ হচ্ছে ফেসবুক আইডি ও গ্রুপ
প্রযুক্তি সংবাদ

কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস

টিকটককে ৩৭ কোটি ডলার জরিমানা করল ইইউ
প্রযুক্তি সংবাদ

দেশের নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য রোধ করবে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতা আর সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে...

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 July 2020

ঢাকার রাস্তায় চালু ’উবার রেন্টাল’, এক গাড়িতেই ১০ ঘন্টা ঘোরাঘুরি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix