Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে কেটিএম ব্র্যান্ডের বাইক বিক্রি করবে রানার অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৮ আগস্ট ২০২০
দেশে কেটিএম ব্র্যান্ডের বাইক বিক্রি করবে রানার অটোমোবাইলস
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে কেটিএম ব্র্যান্ডের বাইক বিক্রি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড। এজন্য কোম্পানিটির পর্ষদ ভারতের বাজাজ অটো লিমিটেডের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, দেশের বাজারে কেটিএম ব্র্যান্ডের বাইক বাজারজাতের জন্য তারা বাজাজ অটোর সঙ্গে অনুমোদিত সরবরাহকারী হিসেবে চুক্তি করবে। কেটিএম ব্র্যান্ডের বাইক দেশে কমপ্লিটলি বিল্ডআপ (সিবিইউ), সেমি নকড ডাউন (এসকেডি) কিংবা কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) হিসেবে বাজারজাত করা হবে। এর মাধ্যমে দেশের হাই অ্যান্ড সেগমেন্টের বাইকের বাজারে রানারের অবস্থান আরো সংহত হবে।

জানতে চাইলে রানার অটোমোবাইলসের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের বাইকের বাজারের ২০ শতাংশ হচ্ছে হাই অ্যান্ড সেগমেন্টের দখলে। এ ধরনের বাইকে মুনাফা মার্জিন বেশি থাকে। আমাদের নিজস্ব জরিপ অনুসারে, দেশে কেটিএম ব্র্যান্ডের বাইক ভালো সাড়া ফেলবে বলে মনে করছি। পর্ষদের অনুমোদন পাওয়ার কারণে এখন দ্রুতই বাজাজের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। সিবিইউ, এসকেডি কিংবা সিকেডি যেটি আমাদের জন্য ব্যবসায়িকভাবে সুবিধাজনক হবে, আমরা সেটি করব। রানারের বিদ্যমান কারখানাতেই কেটিএম বাইক সংযোজন করা সম্ভব, এজন্য আলাদা কোনো প্লান্টের প্রয়োজন নেই বলে জানান তিনি।

গেল বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া রানার অটোমোবাইলস প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত ১০০ কোটি টাকার মধ্যে অব্যবহূত ৬৩ কোটি টাকা ব্যবহারের সংশোধিত প্রস্তাবে এ বছরের ফেব্রুয়ারিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে। সংশোধিত পরিকল্পনা অনুসারে, রানার অটোমোবাইলস চেসিস ওয়েল্ডিং লাইন স্থাপনে ১২ কোটি ১৮ লাখ, বডি ওয়েল্ডিং লাইন স্থাপনে ৭ কোটি ১০ লাখ, পেইন্ট বুথ স্থাপনে ২৭ কোটি ৭২ লাখ ও ভেহিকল অ্যাসেম্বল অ্যান্ড টেস্টিং লাইন স্থাপনে ১৬ কোটি টাকা ব্যয় করবে।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রানার অটোমোবাইলস। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৪ টাকা ৯০ পয়সা। ৩০ জুন সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৬৫ টাকা ৪৯ পয়সা, যা আগের হিসাব বছর শেষে ছিল ৫৯ টাকা ৫৩ পয়সা।

এদিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৫৮ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৫৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৭ পয়সা। ৩১ মার্চ কোম্পানিটি এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ১৫ পয়সা।

বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২। এর ৫০ দশমিক শূন্য ৪ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২৬ দশমিক ১৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৩ দশমিক ৭৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল রানার অটোমোবাইলস শেয়ারের সর্বশেষ দর ছিল ৪৯ টাকা ৮০ পয়সা। এক বছরে শেয়ারটির দর ৩৯ টাকা থেকে ৯৯ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপ ছাড়া মোটরসাইকেল-প্রাইভেটকারে যাত্রী পরিবহন করলে ব্যবস্থা
অটোমোবাইল

অ্যাপ ছাড়া মোটরসাইকেল-প্রাইভেটকারে যাত্রী পরিবহন করলে ব্যবস্থা

নতুন হায়াবুসা বাইক আনলো সুজুকি
অটোমোবাইল

নতুন হায়াবুসা বাইক আনলো সুজুকি

অ্যাপলের গাড়ি ২০২৫-২০২৭ সালের আগে নয়: কুয়ো
অটোমোবাইল

অ্যাপলের গাড়ি ২০২৫-২০২৭ সালের আগে নয়: কুয়ো

৬৩টি শেষ, ৬৪তম জেলায় যাওয়ার আগে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয় ছাত্র ফুয়াদ
অটোমোবাইল

৬৩টি শেষ, ৬৪তম জেলায় যাওয়ার আগে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয় ছাত্র ফুয়াদ

৯৫০ সিসির সুপার বাইক আনল কাওয়াসাকি
অটোমোবাইল

৯৫০ সিসির সুপার বাইক আনল কাওয়াসাকি

ওয়ালটন তাকিওন ই-বাইক
অটোমোবাইল

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ওয়ালটন তাকিওন ই-বাইকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন
বিবিধ

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix