Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ওয়ালটন তাকিওন ই-বাইকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 20 July 2025
ওয়ালটন তাকিওন ই-বাইক
Share on FacebookShare on Twitter

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বিআরটিএ অনুমোদিত ইলেকট্রিক বাইক সিরিজ তাকিওন (TAKYON) এ দিচ্ছে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। বাজারে থাকা ৩ মডেলের ওয়ালটন ই-বাইকে প্রতি কিলোমিটার যাতায়াতের খরচ মাত্র ১০-১৫ পয়সা। ওয়ালটনের তাকিওন ই-বাইকগুলো হয়ে উঠেছে স্মার্ট, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াতের আধুনিক সমাধান। শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে তৈরি TAKYON ই-বাইকগুলো শহরের ব্যস্ত রাস্তায় এবং দৈনন্দিন যাতায়াতে হতে পারে সকলের আদর্শ সঙ্গী।

বর্তমানে বাজারে তাকিওন সিরিজের তাকিওন ১.০০ (৩৮ এএইচ) TAKYON 1.00 (38Ah), তাকিওন ১.০০ (২৬ এএইচ) TAKYON 1.00 (26Ah) এবং তাকিওন লিও (২৩ এএইচ) TAKYON LEO (23Ah) মডেলের ই-বাইক পাওয়া যাচ্ছে। দেশজুড়ে সকল ওয়ালটন প্লাজা অথবা অফিসিয়াল ডিলার আউটলেট কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করলে গ্রাহকরা পাচ্ছেন তাকিওন ১.০০ (৩৮ এএইচ) এবং তাকিওন ১.০০ (২৬ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

এই ক্যাশব্যাক অফারটি নগদে ক্রয়ের পাশাপাশি কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে প্রথম মাসের কিস্তির সঙ্গে ক্যাশব্যাক সমন্বয় করা হবে। ই-বাইক ক্রয়ের পর গ্রাহক তার নিবন্ধিত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে নির্দিষ্ট ক্যাশব্যাকের পরিমাণ জানতে পারবেন। ইতোমধ্যেই অসংখ্য ক্রেতা ক্যাশব্যাকের সুবিধা উপভোগ করেছেন।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চিফ বিজনেস অফিসার (কম্পিউটার) তৌহিদুর রহমান রাদ বলেন, স্মার্ট, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াতের আধুনিক বাহন হিসেবে তাকিওন ইলেকট্রিক বাইক সকলের মন জয় করে নিয়েছে। যার প্রেক্ষিতে গ্রাহকদের জন্য ক্যাশব্যাকের এই সুবিধা দেয়া হচ্ছে। চলতি বছরের মধ্যে উন্নত বিভিন্ন স্পেসিফিকেশনে আরো অনেকগুলো মডেলের ই-বাইক বাজারে ছাড়তে যাচ্ছে ওয়ালটন।

জানা গেছে, তাকিওন ১.০০ মডেলটি ১.২ কিলোওয়াট রেটেড ও ১.৫ কিলোওয়াট সর্বোচ্চ ক্ষমতার ডিসি ব্রাশলেস মোটরসহ সর্বোচ্চ ৫০ কিমি/ঘণ্টা গতি প্রদান করে। ২৬ অ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারির মডেলটি একবার চার্জে ৭০-৮০ কিমি এবং ৩৮ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির মডেলটি ১২০-১৩০ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে। গ্রাফিন লেড এসি ব্যাটারি ব্যবহারে চার্জ ধরে রাখে দীর্ঘ সময়, যার ফলে প্রতিদিনের কাজে বারবার চার্জ দেওয়ার ঝামেলা নেই। তাকিওন ১.০০ মডেলটি ব্লু, রেড ও গ্রে এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, তাকিওন লিও মডেলটি হালকা ও শহরে চলাচলের জন্য অত্যন্ত উপযোগী। এতে রয়েছে ৮০০ ওয়াট হাব মোটর এবং ৪৮ ভোল্ট ২৩ অ্যাম্পিয়ার আওয়ার গ্রাফিন লেড এসিড ব্যাটারি, যা একবার চার্জে ৮০ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করে। এই মডেলের সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘণ্টা। তাকিওন লিও মডেলটি পাওয়া যাচ্ছে অলিভ, ব্লু এবং রেড কালারে।

বর্তমানে তাকিওন ১.০০ (৩৮ এএইচ), তাকিওন ১.০০ (২৬ এএইচ) এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলগুলোর রেগুলার মূল্য যথাক্রমে ১৫৯,৫০০ টাকা, ১৩৭,৫০০ টাকা  এবং ৭৮,৭৫০ টাকা। তাকিওন ই-বাইক সিরিজ ওয়ালটন প্লাজা এবং ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltonplaza.com.bd/global-product/list/e-bike?uid=C-JYG8YM&type=category&from=megamenu&isIgnoreFilterOption=true) থেকে সহজেই ক্রয় করা যাবে। প্রতিটি মডেলের সাথে থাকছে নির্দিষ্ট ওয়ারেন্টি সুবিধা এবং দেশজুড়ে দ্রুততম আফটার সেলস সার্ভিসসহ কল-সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক নির্ভরযোগ্য সেবা পাওয়ার নিশ্চয়তা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-বাইকওয়ালটনওয়ালটন ই-বাইকওয়ালটন তাকিওন ই-বাইকওয়ালটনের ই-বাইক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন আইফোন কিনে বিপাকে ব্যবহারকারীরা
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোন কিনে বিপাকে ব্যবহারকারীরা

হোটেলকক্ষে গোপন ক্যামেরা থাকলে ফোন দিয়ে শনাক্ত করবেন যেভাবে
কিভাবে করবেন

হোটেলকক্ষে গোপন ক্যামেরা থাকলে ফোন দিয়ে শনাক্ত করবেন যেভাবে

বিচ্ছিন্ন দুর্গত এলাকার জন্য ওয়াই-ফাই
নির্বাচিত

বিচ্ছিন্ন দুর্গত এলাকার জন্য ওয়াই-ফাই

অ্যাপলের ম্যাকবুক নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের
নির্বাচিত

অ্যাপলের ম্যাকবুক নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

কম ইন্টারনেট খরচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

বিক্রিতে দশ কোটি ছাড়ালো রেসিডেন্ট ইভিল
গেম

বিক্রিতে দশ কোটি ছাড়ালো রেসিডেন্ট ইভিল

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা...

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 July 2025

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ওয়ালটন তাকিওন ই-বাইকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix