Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজাজ পালসার কেন এত জনপ্রিয়?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ জানুয়ারি ২০২১
বাজাজ পালসার কেন এত জনপ্রিয়?
Share on FacebookShare on Twitter

দুই দশক ধরে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে বাজাজ পালসার। তুঙ্গস্পর্শী জনপ্রিয় এই সিরিজ বিক্রি হচ্ছে দেদারসে। এর অসাধারণ বিল্ড কোয়ালিটি, শক্তিশালী ইঞ্জিন এবং ভালো মাইলেজের জন্য পালসার সব বয়সীদের পছন্দ। এই বাইকে সবাইকেই মানায়।

অনেকেই মনে করেন সেই শুরু থেকে এখন পর্যন্ত পালসারের একই ডিজাইন। কিন্তু তারপরও পালসার কেন এত জনপ্রিয়? এর মূল কারণ হচ্ছে বিল্ট কোয়ালিটি। পালসারের বিল্ট কোয়ালিটি অন্যান্য বাইকের তুলনায় ভালো। এছাড়াও পালসার ডিজাইনেও অনবদ্য। পালসার এমন এক মোটরসাইকেল যেটাতে সবাইকেই মানায়। ছেলে-বুড়ো থেকে শুরু করে সব বয়সীদেরই মানায় পালসারে।

বাজাজ দাবি করে পালসার স্পোর্টস বাইক। কিন্তু আদতে এটি কমিউটার বাইক। তাই এর মাইলেজ বেশ ভালো। ভালো মালাইজের কারণেও অনেকে পালসার কেনেন।

বাজারের অন্যসব বাইকের তুলনায় পালসারের রিসেল ভ্যালু বেশি। কয়েক বছর চালিয়েও ভালো দামে পালসার বিক্রি করা যায়।

পালসারের জনপ্রিয়তার উল্লেখ্যযোগ্য আরেকটি কারণ হচ্ছে পালসারের খুচরা যন্ত্রাংশের দাম খুবই কম। আর সব জায়গায়ই পালসারের যন্ত্রাংশ পাওয়া যায়।

বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি মডেলের পালসার বিক্রি হচ্ছে। এর মধ্যে ১৬০ সিসির দুইটি মডেল এবং ১৫০ সিসির তিনটি মডেল রয়েছে। ১৬০ সিসিতে আছে পালসার এনএস ১৬০ এফআইএবিএস। এই মডেলের দাম ২ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা। এছাড়াও ১৬০ সিসিতে পাওয়া যাচ্ছে পালসার এনএস ১৬০ টুইন ডিস্ক এবিএস কার্বুরেটর ভার্সন। এর দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।

১৫০ সিসিতে এগিয়ে আছে পালসার ১৫০ টুইন ডিস্ক ভার্সন। এর দাম ১ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা। একই মডেলের সিঙ্গেল ডিস্ক ভার্সনের দাম ১ লাখ ৬৭ হাজার ৯০০ টাকা।

এছাড়াও সাশ্রয়ী দামে বাংলাদেশে পালসারের আরেকটি মডেল পাওয়া যাচ্ছে। ১ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা দামের ওই মডেলটি হচ্ছে বাজাজ পালসার ১৫০ নিওন।

বাংলাদেশে পালসারের জনপ্রিয় ভার্সন ১৫০ টুইন ডিস্ক বা টিডি। এই ভার্সনটিতে কিকার নেই। নেই চেইন কভার। মিটার কনসোলেও আনা হয়েছে পরিবর্তন। মিটারের ব্যাকগ্রাউন্ড কালারে দেয়া হয়েছে ব্লু টোন। ক্লিপ অন হ্যান্ডেলবারেও আনা হয়েছে নতুন ডিজাইন। এর সামনের সাসপেনশন আগের চেয়ে মোটা করা হয়েছে। সিট দেয়া হয়েছে স্প্লিট। গ্রাব রেইলেও আছে স্টাইলের ছোয়া।

২০১৯ সালে বাংলাদেশের বাজারে আসে ১৫০ সিসির পালসারের টুইন ডিস্ক ভার্সন। পালসার ১৮০ সিসির মডেল থেকে চেসিস এবং ডিজাইন এনেছে ১৫০ টুইন ডিস্কে। সিঙ্গেল ডিস্ক ভার্সন ও ডাবল ডিস্ক ভার্সনের ব্রেকিং সিস্টেমে আকাশ-পাতাল তফাৎ। ইউজি ৫ এর সামনে আছে ১৬০ মিলিমিটারের ফ্রন্ট ডিস্ক। পেছনে ১৬০ মিলিমিটারে ডিস্ক ব্রেক। ব্রেকিং সিস্টেমে এগিয়ে আছে ডাবল ডিস্ক ভার্সন।

ডাবল ডিস্ক ভার্সনের পালসার অনেকেটাই মাসকুলার। এর ইঞ্জিনের নিচের অংশে কাউল যুক্ত হয়েছে। যা দেখতে অনেকেই আকর্ষণীয়। বাইকটি ওজন ১৪৪ কেজি।

বাংলাদেশে বাজাজের অনুমোদিত ডিলার উত্তরা মোর্টস লিমিটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাজাজ পালসার

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

অনুদান দিচ্ছে ফেসবুক, জেনে নিন আবেদনের পদ্ধতি

ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার উপায়
কিভাবে করবেন

ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার উপায়

৬জি’র গতি হবে ৫জি’র চেয়ে ৮ হাজার গুণ বেশি
নির্বাচিত

৫জি এখন বাস্তব, গতি ১.৫ গিগাবাইট

ডায়নামিক র‌্যাম এক্সপানশন ফিচারসহ রিয়েলমির ভি১১এস
নির্বাচিত

ডায়নামিক র‌্যাম এক্সপানশন ফিচারসহ রিয়েলমির ভি১১এস

বাংলাদেশে চলবে না ফেসবুক-গুগল
নির্বাচিত

বাংলাদেশে চলবে না ফেসবুক-গুগল

নগদের সাথে প্রাণ-আরএফএলের নবযাত্রার চুক্তি
অর্থ ও বাণিজ্য

নগদের সাথে প্রাণ-আরএফএলের নবযাত্রার চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’
অটোমোবাইল

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬
প্রযুক্তি সংবাদ

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাদক ও অবৈধ সামগ্রীর হটস্পট এখন ‘দারাজ’
ই-কমার্স

মাদক ও অবৈধ সামগ্রীর হটস্পট এখন ‘দারাজ’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা ও অনলাইন শপিংয়ের সুবিধার আড়ালে...

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ জানুয়ারি ২০২১

বাজাজ পালসার কেন এত জনপ্রিয়?

Techzoom.TV |
TechzoomTV