Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন সেডান এখন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 February 2021
বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন সেডান এখন বাংলাদেশে
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে ফাইভ সিরিজের নতুন সেডান গাড়ির ঘোষণা দিলো বিএমডব্লিউ এশিয়া এবং এক্সিকিউটিভ মটরস লিমিটেড।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএমডব্লিউ প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এক্সিকিউটিভ মটরস এর ডিরেক্টর অপারেশন্স মো. শামসুল আরেফীন বলেন, ‘এই নতুন বিএমডব্লিউ গাড়ির বাহিরের নকশায় সর্বোচ্চ গুরুত্বের পাশাপাশি অভ্যন্তরেও এসেছে নতুনত্ব। অধিক কার্যক্ষমতা সম্পন্ন ফাইভ সিরিজের এই গাড়িটিতে প্লাগইন হাইব্রিড প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে যা একই সাথে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।’

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জার্মানিতে প্রস্তুতকৃত এই জেনারেশনের ৬ লক্ষ ফাইভ সিরিজ সেডান বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, যা এই শ্রেণীর সর্বাধিক বিক্রিত গাড়ি।

বিএমডব্লিউ নতুন ডিজাইনের কিডনি গ্রিল এবং এল-শেপড এলইডি হেডলাইটে গাড়ির সম্মুখভাগকে করেছে আরও আকর্ষণীয়। এছাড়াও নতুন থ্রি-ডি ডিজাইনের রিয়ার-লাইট এবং ট্র্যাপিজয়েডাল টেইল-পাইপ গাড়িটিতে এনেছে আধুনিকতার ছোঁয়া।

বিএমডব্লিউ ফাইভ সিরিজ এর নতুন ফিচার লাইভ ককপিট প্লাস-এ রয়েছে ১০.২৫ ইঞ্চি ডিসপ্লে সুবিধা। এছাড়াও অপশন হিসেবে ক্রেতারা লাইভ-ককপিট প্রফেশনাল বেছে নিতে পারে যাতে রয়েছে ১২.৩ ইঞ্চি ডিসপ্লে।

এইট-স্পিড স্টেপট্রোনিক ট্রান্সমিশন সম্বলিত শক্তিশালী ১৮৪ হর্সপাওয়ার ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সাথে সংযোজিত হয়েছে ১০৯ হর্সপাওয়ারের হাইব্রিড প্রযুক্তি যা গাড়িটিকে করেছে আরও গতিশীল।

গাড়িটির স্পেশাল ফিচার ‘পার্কিং এসিস্ট্যান্ট প্লাস’ এর মাধ্যমে গাড়িটি স্বয়ংক্রিয় ভাবে সমান্তরাল এবং উঁচু-নিচু জায়গাতেও পার্ক করা যাবে। এতে আরও রয়েছে পার্কভিউ প্যানারোমা ভিউ এবং থ্রি-ডি টপ ভিউ যার মাধ্যমে গাড়িটিতে পাওয়া যাবে ৩৬০ ডিগ্রি ভিউ সুবিধা।

এছাড়াও গাড়িটিতে রয়েছে রিভার্সিং এসিস্ট্যান্ট সুবিধা যার ফলে গাড়িটিসম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে ৫০ মিটার পেছনে যেতে সক্ষম। এছাড়াও এতে রয়েছে উন্নততর প্রযুক্তির স্মার্টফোন ইন্টিগ্রেশন সিস্টেম যা অ্যাপল কার-প্লে এবং এন্ড্রয়েড অটো প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের সাথে গাড়ির সংযোগ তৈরিতে দারুণ ভাবে কার্যকর।

নতুন বিএমডব্লিউ ফাইভ সিরিজের গাড়িটির মূল্য শুরু হয়েছে ১ কোটি ১৮ লাখ টাকা থেকে। এছাড়াও এর সাথে বিক্রয়োত্তর সেবা হিসেবে রয়েছে ৫ বছর এবং ৬০,০০০ কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে পার্টস, সার্ভিসিং, রিপেয়ার এবং মেইন্টেইনেন্স সুবিধ। নতুন এই বিএমডব্লিউ ফাইভ সিরিজ এর গাড়িটি দেখতে এবং টেস্ট ড্রাইভের জন্যে যেতে হবে এক্সিকিউটিভ মটরস এর শো-রুমে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন
নির্বাচিত

অ্যানড্রয়েড ১১ আসছে সেপ্টেম্বরেই

বিক্রয়োত্তর সেবায় সবার চেয়ে এগিয়ে অপো
নির্বাচিত

বিক্রয়োত্তর সেবায় সবার চেয়ে এগিয়ে অপো

স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবা চালুর অনুমতি দিয়েছে সরকার
অটোমোবাইল

কমছে বাইক-শেয়ারিং অ্যাপের ব্যবহার, বন্ধ হয়ে যাচ্ছে অনেক কোম্পানি

একনজরে দেখে নেওয়া যাক মটোরোলা মোটো জি ১০ মোবাইলের স্পেসিফিকেশন
নির্বাচিত

একনজরে দেখে নেওয়া যাক মটোরোলা মোটো জি ১০ মোবাইলের স্পেসিফিকেশন

ইন্টারনেট সার্ভিসেস ও রিটেইলিং ক্যাটাগরিতে শাওমি ৭ম
নির্বাচিত

স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 February 2021

বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন সেডান এখন বাংলাদেশে

Techzoom.TV |
TechzoomTV