Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবিএস ভার্সনে এলো টিভিএস অ্যাপাচি আরটিআর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 March 2021
এবিএস ভার্সনে এলো টিভিএস অ্যাপাচি আরটিআর
Share on FacebookShare on Twitter

এবিএস ভার্সনে এলো টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ মডেল। সম্প্রতি এই বাইকটির স্মার্ট কানেক্ট ভার্সন বাংলাদেশে আসে। এবার স্মার্ট কানেক্ট ভার্সনে যুক্ত হলো সিঙ্গেল চ্যানেল এবিএস।

মঙ্গলবার সন্ধ্যায় এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে টিভিএস টিভিএস অটো বাংলাদেশ এবিএস ভার্সনের অ্যাপাচি আরটিআর উদ্বোধন করে।

এবিএস-এর সঙ্গে এই মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজি, সম্পূর্ণ নতুন এলইডি হেডল্যাম্প, রেডিয়াল টায়ার ও নতুন গ্রাফিক্স।

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসাইন বলেন, ‘টিভিএস আপ্যাচি আরটিআর সিরিজটি ইতোমধ্যেই বাংলাদেশে অসাধারণ গ্রাহক সন্তুষ্টি অর্জন করেছে। এর নতুন যেকোনো ভার্সনই বাংলাদেশের বাইক প্রেমীদের জন্য খুবই এক্সসাইটিং। অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভির সঙ্গে এবিএস এবং স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজি বাংলাদেশের বাইকারদের জন্য সম্পূর্ণ নতুন একটি ফিচার। পাশাপাশি নতুন হেডলাইট, রেডিয়াল টায়ার ও নতুন গ্রাফিক্স স্থানীয় মার্কেটের অবস্থানকে আরো শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি জানান, টিভিএস অটো বাংলাদেশের সব শো-রুম ও ২৩৫টি থ্রি-এস অর্থাৎ সেলস্, সার্ভিস ও পার্টস ডিলার পয়েন্টে পাওয়া যাবে নতুন ভার্সনটি।

টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর দিলীপ বলেন, ‘আমরা অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি সঙ্গে এবিএস মোটরসাইকেলটি বাংলাদেশের মার্কেটে বাজারজাত করতে পেরে খুবই আনন্দিত। সম্প্রতি বিশ্বব্যাপী আমরা চার মিলিয়ন মোটরসাইকেল বিক্রির মাইলস্টোন অতিক্রম করেছি। এর জন্য বাংলাদেশের ক্রেতাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি-এর নতুন সংস্করণটি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অ্যাপাচি কাস্টমারদের সত্যিকারের রেসিং অভিজ্ঞতার প্রতি আমাদের প্রতিশ্রুতিবদ্ধতার আরেকটি প্রতিফলন।

কোম্পানির যাত্রা শুরুর প্রায় ১৪ বছর পর এলো এবিএস ভার্সনটি যাতে বাইকাররা পাবেন স্পোর্টস বাইকের অনুভূতি। নতুন অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি ফোরভি এর রেয়ার হুইল লিফট অব প্রোটেকশন বা আরপিএলসহ সুপার মোটো এবিএস জরুরি ব্রেকিংয়ের সময় চাকাকে লকআপ করা থেকে বিরত রেখে ভেজা, পিচ্ছিল ও ময়লা রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণকে উন্নত করে বহুগুণে।

যেখানে প্রায় সব মোটরসাইকেলের গতি প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার উঠার পর এবিএস কাজ শুরু করে। সেখানে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি-এর এবিএস প্রতি ঘণ্টায় মাত্র ৫ কিলোমিটার গতিতে কাজ শুরু করে। এর সিঙ্গেল চ্যানেল এবিএস ভেজা, পিচ্ছিল ও ময়লা রাস্তায় ব্রেক করার সময় বাইকের নিয়ন্ত্রণকে আরও উন্নত করে স্কিডিং প্রতিরোধ করার সঙ্গে সঙ্গে হার্ড ব্রেকিংয়ে থামার জন্য প্রয়োজনীয় দূরত্বকে অনেক কমিয়ে দেয়।

এবিএস বাইক চালানোর সময় শুধুমাত্র পিচ্ছিল, উঁচু-নিচু রাস্তা বা কোনও জরুরি পরিস্থিতিতে নয়, বরং প্রতিদিনের রাস্তায় চলমান অনিয়ন্ত্রিত পরিস্থিতিগুলিতেও রাইডারকে সবসময় সুরক্ষিত রাখবে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি এবিএস।

এই টিউবটির জন্য ব্রেক লিভারে আলতো চাপ প্রয়োগ করলেই মোটরসাইকেলটির ব্রেক খুব দৃঢ় ও দ্রুততার সঙ্গে প্রতিক্রিয়া করে। টিউবটি দীর্ঘ সময় ধরে উচ্চ কার্যকারিতা বজায় রাখতেও সক্ষম।

মূলত মোটরসাইকেলের সঙ্গে বাইক রাইডারের স্মার্টফোনটিকে টিভিএস কানেক্ট অ্যাপের মাধ্যমে যুক্ত করবে যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

এই অ্যাপের সাহায্যে বাইক রাইডার মোটরসাইকেল চালানো অবস্থায় এলসিডি ডিজিটাল মিটারে বেশ কয়েকটি ফিচার যেমন কল/এসএমএস এলার্ট, নেভিগেশনের সহায়তা, কম জ্বালানি সতর্কতা ইত্যাদি দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

এক্স কানেক্টের ফিচারগুলোকে নিয়ন্ত্রণ করতে মোটরসাইকেলের হ্যান্ডেলবারের বা দিকের ইউনিটে একটি নতুন সুইচ দেয়া হয়েছে। এছাড়া অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি এর রেস টেলিমেট্রি অপশন যেমন টপ স্পিড, অ্যাভারেজ স্পিড, লীন এঙ্গেল এবং আরপিএমের সাথে গিয়ার শিফট প্যাটার্নের গ্রাফ প্যারামিটারগুলির অনেক তথ্য রাইডার খুব সহজেই টিভিএস ঝসধৎঃঢড়হহবপঃ অ্যাপে দেখতে পারবেন।

এছাড়া এতে রয়েছে ১৫৯.৭ সিসি পাওয়ারফুল ইঞ্জিন। ১৬০ সিসি সেগমেন্টে সবচেয়ে পাওয়ারফুল এই ইঞ্জিন ৮০০০ আরপিএমে ১৬.৫ পিএস শক্তি উৎপাদন করতে সক্ষম যা মাত্র ৪.৭৩ সেকেন্ডেই দেবে ০-৬০ কিলোমিটার স্পিড।

৪টি ভ্যাল্ভ সমৃদ্ধ এই মোটরসাইকেলটিতে রয়েছে ডাবল ব্যারেল এগজ্যস্ট যা ইজ্ঞিনকে দিবে স্মুথ রেসিং সাউন্ড। এতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা রেসিং বাইক শক অ্যাবজারভার ম্যানুফ্যাকচারার কর্তৃক প্রস্তুতকৃত গ্যাস ফিলড মনোশক্ অ্যাবজারভার। যা সাতটি ধাপে অ্যাডজাস্ট করা সম্ভব।

এতে ব্যবহার করা হয়েছে ২৭০ এমএম রোটো পেটাল ফ্রন্ট ব্রেকিং সিস্টেম ও ২০০ এমএম রিয়ার ডিস্ক ব্রেক যা গাড়ির গতি কমিয়ে ঝুঁকিমুক্ত স্মুথ ব্রেক দেবে তাৎক্ষনিক। বেস্ট ক্লাস ফোমে বানানো রেসিং ডুয়েল টোন সিট দেবে বাড়তি স্বাচ্ছন্দ্য। সঙ্গে সুরক্ষাও।

অ্যাপাচি আরটিআর ১৬০ ফোরভি এবিএস-এর নতুন সংস্করণটির ডাবল ডিস্কের দাম ২ লাখ ৭ হাজার ৯০০ টাকা।

টিভিএস অটো বাংলাদেশের সব শো-রুম ও ডিলার পয়েন্টে আকর্ষণীয় তিনটি রং- রেসিং রেড, নাইট ব্ল্যাক এবং মেটালিক ব্লু-এ পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপাচি আরটিআরএবিএস

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের কারণে চোখে যেসব সমস্যা হতে পারে
নির্বাচিত

স্মার্টফোনে গোপন নজরদারি ঠেকাতে যা করতে হবে

সাড়া ফেলেছে হুয়াওয়ে মেটবুক ডি১৫
নির্বাচিত

সাড়া ফেলেছে হুয়াওয়ে মেটবুক ডি১৫

বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা বিষয়টি পজিটিভলি দেখছি: রাসেল
ই-কমার্স

ইভ্যালির আর্থিক লেনদেনের তথ্য সরবরাহে বিকাশ-নগদকে নির্দেশ

বিশ্বের প্রথম পপ আপ ফ্রন্ট ক্যামেরাযুক্ত ফোল্ডিং ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

বিশ্বের প্রথম পপ আপ ফ্রন্ট ক্যামেরাযুক্ত ফোল্ডিং ফোন আনছে স্যামসাং

কুমিল্লা আইটি এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

কুমিল্লা আইটি এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্মার্টফোনে একসঙ্গে দুটি হেডফোন ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোনে একসঙ্গে দুটি হেডফোন ব্যবহার করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী
প্রযুক্তি সংবাদ

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

বাংলাদেশে অনারের কানেক্টেড ইকোসিস্টেম ও রোবট ফোন প্রদর্শন
নির্বাচিত

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্টেড ইকোসিস্টেম গড়ছে অনার

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের দোহাই দিয়ে কেন্দ্রীয়...

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 March 2021

এবিএস ভার্সনে এলো টিভিএস অ্যাপাচি আরটিআর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix