Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে চলছে চালকবিহীন বাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 2 September 2016
Share on FacebookShare on Twitter

চালকবিহীন গাড়ি নিয়ে গুগল ও অন্যান্য প্রযুক্তি এবং অটোমোবাইল প্রতিষ্ঠানের গবেষণার কথা তো সবারই জানা আছে। তবে গণপরিবহনের ক্ষেত্রে গাড়ির তুলনায় বাস বেশি কার্যকর। আর সে কারণে চালকবিহীন গাড়ির পাশাপাশি চালকবিহীন বাস নিয়েও চলছে গবেষণা।

এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান চালকবিহীন বাস রাস্তায় পরীক্ষামূলকভাবে চালিয়েও দেখেছে। এবার অস্ট্রেলিয়ার পার্থ শহরে নামল ‘আরএসি ইন্টেলিবাস’ নামের নতুন এক চালকবিহীন বৈদ্যুতিক বাস। পার্থের রাস্তায় তিন মাস পরীক্ষামূলকভাবে চলবে বাসটি। আর সে কারণে রয়েল অটোমোবাইল ক্লাব অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে (আরএসি) দেওয়া হয়েছে বিশেষ অনুমতি। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

আরএসির এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার প্যাট্রিক ওয়াকার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে বলেন, ‘পরীক্ষামূলকভাবে চালকবিহীন বাসটি চালানো সফল হয়েছে। অনুমতি পেলে আমরা আরো কয়েকটি রাস্তায় পরীক্ষামূলকভাবে বাসটি চালিয়ে দেখব। তবে সেজন্য নতুন করে অনুমতি নিতে হবে।’

বর্তমানে আড়াই কিলোমিটার রাস্তায় বাসটি চালানো হয়েছে। এতে সময় ব্যয় হয়েছে ২০ মিনিট। ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে বাসটি চালানো হয়েছে। তবে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে বাসটি যাত্রী বহন করতে পারবে।

প্যাট্রিক ওয়াকার আরো বলেন, ‘যে রাস্তায় বাসটি চালানো হয়েছে সেটি বেশ ব্যস্ত সড়ক। গাড়ির পাশাপাশি পথচারী, সাইকেল ও অন্যান্য যানবাহনও রয়েছে সড়কটিতে। কোনো দুর্ঘটনা ছাড়াই এ রাস্তায় বাসটি চলেছে। তবে আমরা আরো জটিল ও জনবহুল রাস্তায় বাসটি চালিয়ে দেখতে চাই।’

ওয়াকার জানান, বাসটিতে রয়েছে পাঁচ স্তরের স্বয়ংক্রিয় পরিচালন ব্যবস্থা। তাই এটিতে মানব-চালকের কোনো ব্যবস্থা রাখা হয়নি। কোনো স্টিয়ারিং হুইল, অপারেটর বা প্যাডলও রাখা হয়নি। ট্রাফিক সংকেত, পথচারী, জেব্রা ক্রসিং বোঝার জন্য বাসটিতে রয়েছে ক্যামেরা ও সেন্সর। মানচিত্র ও পথ চিনে চলার জন্য রয়েছে জিপিএস সিস্টেম। সংঘর্ষ এড়াতে রয়েছে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম।

আরএসি ইন্টেলিবাসে রয়েছে ১১টি আসন। এ ছাড়া চারজন যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন। তবে পরীক্ষামূলকভাবে চালানোর সময় নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বাসের ভেতরে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।

ওয়াকার জানান, আগামী চার বছরের মধ্যে যেকোনো রাস্তায় চলাচলের জন্য উপযোগী হয়ে উঠবে আরএসি ইন্টেলিবাস। তিনি বলেন, ‘আগামী তিন মাস আমরা বিভিন্ন রাস্তায় বাসটি চালিয়ে দেখব। আমাদের অভিজ্ঞতা খুবই সন্তোষজনক কারণ যাত্রীরা বেশ আগ্রহ নিয়েই বাসে উঠছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবা চালুর অনুমতি দিয়েছে সরকার
অটোমোবাইল

১৫ জুলাই থেকে রাইডশেয়ারিং চালানো যাবে যেসব শর্তে

জাপানে উডুক্কু গাড়ি দেখালো এনইসি
অটোমোবাইল

জাপানে উডুক্কু গাড়ি দেখালো এনইসি

কাওয়াসাকির নতুন স্পোর্টস বাইক নিনজা
অটোমোবাইল

বৈদ্যুতিক বাইক জগতে প্রবেশ করছে কাওয়াসাকি

নতুন ইঞ্জিনের সাথে এল হোন্ডা এক্স ব্লাড
অটোমোবাইল

নতুন ইঞ্জিনের সাথে এল হোন্ডা এক্স ব্লাড

আমদানির বদলে দেশেই মোটরসাইকেলের উৎপাদন
অটোমোবাইল

আমদানির বদলে দেশেই মোটরসাইকেলের উৎপাদন

এক চার্জে ৫০০ কিলোমিটার চলবে এই গাড়ি
অটোমোবাইল

এক চার্জে ৫০০ কিলোমিটার চলবে এই গাড়ি

Load More

ট্রেন্ডিং টপিক

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস
নির্বাচিত

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬
অর্থ ও বাণিজ্য

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং...

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2016

অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে চলছে চালকবিহীন বাস

Techzoom.TV |
TechzoomTV