Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরনো গাড়ি কেনার আগে যেসব খুঁটিয়ে দেখবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 14 September 2021
পুরনো গাড়ি কেনার আগে যেসব খুঁটিয়ে দেখবেন
Share on FacebookShare on Twitter

গাড়ি কিনতে চাইলেও ক্রেতাদের পকেটে টানের জন্য পুরনো গাড়ি কেনায় অনেকেই ঝুকছেন। এটা ঠিক পুরনো গাড়ির দাম কম এবং যদি তা কোনও পরিচিত আত্মীয় বা বন্ধুর কাছ থেকে কেনা হয় তাহলে ঠকার আশংকা কম থাকে বলে অনেকেই মনে করেন।

নতুন গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স, আরটিও চার্জ— এই সব একগুচ্ছ অতিরিক্ত খরচা হয় যেটা পুরনো গাড়ি কেনায় থাকে না। অর্থাৎ সেদিক দিয়ে বিচার করলে পুরনো গাড়ি কিনলে অনেক কম দামে ভাল গাড়ি পাওয়ার সুযোগ থাকে। তবে আপাতদৃষ্টিতে বিষয়টা এতটা ইতিবাচক মনে হলেও ততটা ইচিবাচক আদৌ নয়৷ বরং নতুন গাড়ি কেনার তুলনায় পুরনো গাড়ি কেনার ঝামেলা বেশি৷ তাই বেশ কিছু ব্যাপারে সতর্ক থাকতে হবে।

গাড়ির গায়ে কোনও দাগ আছে কিনা, কোথাও কোনও ফাটল আছে কিনা তা ভালো করে দেখে নিন। এছাড়াও কোনও স্পার্টস বদলানো হলে তা ঠিকঠাক ফিট করছে কিনা তাও দেখুন। গাড়ির রংটাও একবার দেখে নিন। নতুন রং হলে সব জায়গায় ঠিকমতো রং হয়েছে কিনা, ভেতরে কোথাও ভাঙা, ফাটা আছে কিনা তা দেখে নিন। এই সব সমস্যা না থাকলে, অর্থাৎ ফিটিং সংক্রান্ত সমস্যা না থাকলে গাড়ি ভালোই বলা চলে।

কোথাও কোনও মরিচা আছে কি না
গাড়ির তলায় কোথাও কোনও মরিচা পড়েছে কিনা তাও খেয়াল রাখুন। গাড়ি ব্যবহার হলে, পানি লাগলে মরচে পড়া স্বাভাবিক। মরিচাতে গাড়ির কতটা ক্ষতি হয়েছে তা ভালো করে দেখে নিন। গাড়িতে মরিচা ধরা এমন গাড়ি নেবেন না। তাহলে পুরনো গাড়ি কিনে অযথা অনেক পয়সা খরচা করতে হতে পারে।

সব সিট দেখে নিন
সব কটি সিটে বসে দরজা খুলে ভালো করে দেখে নিন। সিট নোংরা কিনা, কোনও ফোম ছেঁড়া কিনা সেসব খুঁটিয়ে দেখুন। ড্রাইভারের সিটে বসে দেখে নিন৷ সিট বেল্ট, সব এয়ার ব্যাগ ভালো করে কাজ করছে কিনা তা যাচাই করে নিন। সেই সঙ্গে স্টিয়ারিং তো অবশ্যই দেখবেন। এমনকী মিউজিক সিস্টেম, এসি এসবও চালিয়ে পরীক্ষা করে নিন৷

ইঞ্জিন, টায়ার দেখে নিন
রঙ করা চকচকে গাড়ি দেখে মোহিত হবেন না৷ তাই গাড়ির বিষয়ে অভিজ্ঞ এমন কাউকে নিয়ে যান। ইঞ্জিন, টায়ার সব ভালো করে পরীক্ষা করুন। কতবার টায়ার বদলাতে হয়েছে তা জানুন। কতবার সার্ভিসিং হয়েছে সেই কাগজও নিন। কেনার আগে অন্তত একটা টেস্ট ড্রাইভ করে নেবেন৷ দেখে নিন গিয়ার চেঞ্জ করার সময় মসৃণ ভাবে হচ্ছে কিনা, স্পিড বাড়ালে গাড়িতে মৃদু কম্পন টের পাচ্ছেন কিনা। বর্তমানে প্রায় সব গাড়িতেই নিজস্ব কম্পিউটার আছে, তাতেও আপনাকে জানিয়ে দেবে কোনও সমস্যা হচ্ছে কিনা ইঞ্জিন, ট্রান্সমিশন বা অন্য কোথাও । এছাড়াও অবশ্যই ব্রেক ভালো করে দেখে নেবেন। গাড়ি কত কিলোমিটার চলেছে তাও অবশ্যই দেখবেন।

ঋণ নেওয়া
পুরনো গাড়ি কেনার ক্ষেত্রেও ঋণ মিলবে তবে সেক্ষেত্রে সাধারণত বেশি সুদ দিতে হয়৷ এজন্য ঋণ পরিশোধের মেয়াদকাল কম রাখার কথা ভাবা উচিত৷ তাছাড়া দেখে নেবেন ওই গাড়ির জন্য আগের মালিক যে ঋণ নিয়েছিল তা পুরোপুরি শোধ করে দিয়েছে কি না৷

কাগজপত্র
সর্বোপরি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হল গাড়ি সংক্রান্ত কাগজপত্র৷ ঠিকমতো মালিকানা পেতে কেনার সঙ্গে সঙ্গেই গাড়ির নথিপত্র নিজের নামে করুন। যাবতীয় আইনি প্রক্রিয়াও একবারে সারুন।তবে তার আগে দেখে নিন গাড়ির নামে পূর্বোক্ত কোনও অভিযোগ আছে কিনা।। কতবার ফাইন দিতে হয়েছে, কোনও ফাইন বা ট্যাক্স বাকি আছে কিনা সেটাও জেনে নিন। এছাড়াও গাড়ি কেনার পর নিজের নামে ইনসিওরেন্সের কাগজ বদলে নিন। কোথাকার গাড়ি, কোন শো রুম থেকে নেওয়া এই সব অরিজিনাল কাগজ দেখে তবেই কিনবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোটরসাইকেল-গাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়বে
অটোমোবাইল

মোটরসাইকেল-গাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়বে

ইন্টারনেট-সিম ছাড়াও কথা বলা যাবে ফোনে!
নির্বাচিত

ইন্টারনেট-সিম ছাড়াও কথা বলা যাবে ফোনে!

আইফোনের যে অ্যাপগুলো এখনই সরাতে হবে
নির্বাচিত

গুগলের সেবা বন্ধ হচ্ছে যেসব অ্যানড্রয়েড ফোনে

সাধারণ গ্লাস ও গরিলা গ্লাসের মধ্যে পার্থক্য কি
কিভাবে করবেন

সাধারণ গ্লাস ও গরিলা গ্লাসের মধ্যে পার্থক্য কি

ভিভো এক্স৮০ প্রো প্লাস ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

ভিভো এক্স৮০ প্রো প্লাস ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

ভিভোর প্রথম ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরার ফোন ভি১৯
নির্বাচিত

ভিভোর প্রথম ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরার ফোন ভি১৯

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

স্মার্টফোনের ক্যামেরায় আরও উন্নত ছবি ও জুমের অভিজ্ঞতা...

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 September 2021

পুরনো গাড়ি কেনার আগে যেসব খুঁটিয়ে দেখবেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix