Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গাড়ির ইঞ্জিন চালু রেখে এসি চালিয়ে ঘুমানো বিপজ্জনক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 September 2021
গাড়ির ইঞ্জিন চালু রেখে এসি চালিয়ে ঘুমানো বিপজ্জনক
Share on FacebookShare on Twitter

আবহাওয়ার জন্য বা ভ্যাপসা গরম থাকায় এসি না চালানো অবস্থায় বদ্ধ গাড়িতে থাকাটাও মুশকিল। বাইরের গরম থেকে এসেই গাড়িতে বসে সঙ্গে সঙ্গেই এসি চালু করে দেন। অনেকে গাড়ি না চালিয়ে ইঞ্জিন চালু অবস্থায় এসিতে ঘুমিয়ে পড়েন। আর তেমনটা হলে কোন কোন বিপদ হতে পারে দেখে নেওয়া যাক।

কাঁচবন্ধ গাড়ি যখন রোদে পার্ক করানো হয় তখন বাইরের তাপমাত্রা যদি ১৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে ভেতরে ২ থেকে ৪ হাজার মিলিগ্রাম বেঞ্জিন জমা হয়। গাড়িতে বসার সঙ্গে সঙ্গে এসি অন করে দিলে ওই জমা বেঞ্জিনই বের হয়ে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরে ঢোকে। যা আমাদের সহনক্ষমতার ৪০ গুণ বেশি। দীর্ঘদিন ধরে শরীরে বেঞ্জিন ঢোকার প্রভাব মারাত্মক ক্ষতি করে।

ফলে শারীরিক সমস্যা শুরু হয়। যেমন- অস্থিমজ্জার কর্মক্ষমতা কমে। লোহিত কণিকার উৎপাদন কম হয়। রক্তস্বল্পতা দেখা দিতে পারে। এটি অ্যান্টিবডি তৈরির ক্ষমতা কমিয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর ফলে ঋতুচক্র অনিয়মিত হতে পারে। লিউকোমিয়া বা রক্তের ক্যানসার হতে পারে। হঠাৎ শরীরে বেশি পরিমাণ বেঞ্জিন ঢুকে গেলে হৃদযন্ত্র কাজ বন্ধ করে দিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বন্ধ গাড়ি খুলে ঢোকার পরেই এসি চালাবেন না। এসি চালানোর পর অন্তত ১০ মিনিট কাচ নামিয়ে রাখুন। যাতে জমে থাকা বেঞ্জিন বেরিয়ে যায়।

গাড়িতে ঘুমানোর ক্ষেত্রে কোনও অপরাধমূলক ঘটনাও ঘটে যেতে পারে। গাড়িতে ডাকাত হামলা করতে পারে। মদ্যপ লোকেরা অতিষ্ঠ করতে পারে।

অন্যদিকে ইঞ্জিন চালু রেখে এসি চালিয়ে ঘুমানোটা খুব একটা সাশ্রয়ের বুদ্ধি না বলছেন বিশেষজ্ঞরা। কারণ, একটি ছোট গাড়ির ১.২ লিটার ইঞ্জিন ০.৬ লিটার থেকে ০.৮ লিটার পেট্রল প্রতি ঘন্টায় খরচ করে। সেক্ষেত্রে প্রতি ঘন্টায় গাড়ি না চালিয়েও শুধু ইঞ্জিন চালু রাখলে ৬০-৮০ টাকা খরচ হবে। পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে খরচ হয়ে যাবে ৩০০ -৫০০ টাকা।

এছাড়া গাড়িতে ঘুমানো নিরাপত্তার ক্ষেত্রেও ঝঁকিপূর্ণ। এসি গ্যাস লিক হতে পারে। সেক্ষেত্রে গাড়ির জানলা খুলে রাখা যেতে পারে। কিন্তু তাতে মশার পাশাপাশি অন্য পোকামাকড়ও গাড়ির ভিতর ঢুকে পড়তে পারে।

গাড়িতে অস্বস্তিকর ভাবে শুয়ে ৩০০-৫০০ টাকা খরচ না করে, সস্তা হোটেল খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এতে হয়তো কয়েক শো টাকা বেশি খরচ হবে, তবে ৭-৮ ঘন্টা ভালো ঘুম হবে। টয়লেট ব্যবহার করা যাবে, গোসলও করা যেতে পারে। যা গাড়িতে সম্ভব না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৮০ হার্জ রিফ্রেশ রেটে আসছে অপো রেনো ৫এ
নির্বাচিত

১৮০ হার্জ রিফ্রেশ রেটে আসছে অপো রেনো ৫এ

বৈদ্যুতিক গাড়ি বানাচ্ছে সনি, দেখালো সেডান ও এসইউভি
অটোমোবাইল

বৈদ্যুতিক গাড়ি বানাচ্ছে সনি, দেখালো সেডান ও এসইউভি

রোবট ডি চ্যালেঞ্জে ৬ পুরস্কার জিতলো বাংলাদেশ
নির্বাচিত

রোবট ডি চ্যালেঞ্জে ৬ পুরস্কার জিতলো বাংলাদেশ

টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার নিয়ম জানুন
টেলিকম

দেনায় জর্জরিত টেলিটক, টিকে থাকা নিয়ে সংশয়

কমদামে ফোন নিয়ে হাজির হতে চলেছে ওয়ানপ্লাস
নির্বাচিত

কমদামে ফোন নিয়ে হাজির হতে চলেছে ওয়ানপ্লাস

ঢাকায় উবারে যাতায়াতে লাগবে না ভাড়া, শর্ত একটাই
নির্বাচিত

ঢাকায় উবারে যাতায়াতে লাগবে না ভাড়া, শর্ত একটাই

Load More

ট্রেন্ডিং টপিক

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2021

গাড়ির ইঞ্জিন চালু রেখে এসি চালিয়ে ঘুমানো বিপজ্জনক

Techzoom.TV |
TechzoomTV