Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইয়ামাহা আনল নতুন স্কুটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 September 2021
ইয়ামাহা আনল নতুন স্কুটার
Share on FacebookShare on Twitter

নতুন ম্যাক্সি স্কুটার আনল ইয়ামাহা। মডেল এরোক্স ১৫৫। সম্প্রতি ভারতের বাজারে স্কুটারটি বিক্রির ঘোষণা দেয়া হয়। দিল্লিতে এই স্কুটার বিক্রি হচ্ছে ১ লাখ ২৯ হাজার রুপিতে।

রেসিং ব্লু ও গ্রে ভার্মিলিয়ন রঙে পাওয়া যাবে এই স্কুটার। এছাড়াও মনস্টার এনার্জি মোটো জিপি এডিশনে বিক্রি হবে ইয়ামাহা এরোক্স ১৫৫ মডেলটি।

বাইকটিতে রয়েছে ১৫৫ সিসির ব্লু কোর ইঞ্জিন। এই ইঞ্জিনে রয়েছে ভেরিয়েবল ভাল্ভ অ্যাকচুয়েশন। ৪ স্ট্রোক লিকুইড কুলড এই ইঞ্জিনে থাকছে সিভিট ট্রান্সমিশন।

এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৫ বিএইচপি শক্তি এবং ১৩.৯ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনে নতুন সিলিন্ডার হেড ও কম্বাসশন চেম্বার যুক্ত হয়েছে।

ওয়াইজেএফ-আর১৫ ইঞ্জিনে যে পিস্টন ব্যবহার হয়েছে সেই একই পিস্টন ব্যবহার করা হয়েছে এরোক্স ১৫৫ মডেলেও।

এই স্কুটারের ট্রেল ৫ মিমি লম্বা যা সোজা পথে চলার সময় এই স্কুটারকে দুর্দান্ত স্টেবল করে তোলে। স্কুটারের সমনে রয়েছে ২৬ মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক, পিছনে ব্যবহার হয়েছে ডুয়াল পিচ স্প্রিং।

স্কুটারটিতে থাকছে ১৪ ইঞ্চির চাকা। সামনে ১১০ মিলিমিটার এবং পেছনে ১৪০ মিলিমিটার টিউবলেস টায়ার ব্যবহার করেছে ইয়ামাহা। সামনের চাকায় থাকছে ১৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক ও এবিএস। এই স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিমিমিটার।

রাতে দুর্দান্ত ভিসিবিলিটি দেবে এই স্কুটারের এলইডি হেডলাইট। টেললাইটে থাকছে ১২টি এলইডি। এছাড়াও এই ম্যাক্সি স্কুটারের ৫.৮ ইঞ্চির টাচস্ক্রিন এলইডি ডিসপ্লে দিয়েছে জাপানের কোম্পানিটি।

এই ডিসপ্লেতেই স্পিডোমিটার, আরপিএম, ভিভিএ ইন্ডিকেটর দেখা যাবে।

ওয়াই-কানেক্ট অ্যাপ ব্যবহার করে স্কুটারকে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে। এই অ্যাপে স্কুটার মেনটেনেন্সের পরামর্শ, শেষ পার্কিং লোকেশন, ফুয়েল খরচ, যন্ত্রাংশে ত্রুটির সতর্কবার্তা ইত্যাদি তথ্য দেখে নেওয়া যাবে।

স্কুটারটিতে জ্বালানি নেয়ার সময় সিট খুলতে হবে না।

এই স্কুটারের সামনে রয়েছে চার্জিং সকেট। সিটের নিচে থাকছে ২৪.৫ লিটার স্টোরেজ। এখানে একটি ফুল ফেসড হেলমেট রাখা যাবে। এছাড়াও ফুটবোর্ডে রয়েছে স্পোর্টি ফিল। স্কুটারটিতে ব্যবহার হয়েছে ৫.৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৮৯ টাকায় ৮ জিবি ইন্টারনেট
টেলিকম

৮৯ টাকায় ৮ জিবি ইন্টারনেট

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে
নির্বাচিত

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে

সূর্যোদয় থেকে অনুপ্রাণিত লাইট শিফট ডিজাইনের রিয়েলমি ৯ প্রো ৫জি সিরিজ
নির্বাচিত

সূর্যোদয় থেকে অনুপ্রাণিত লাইট শিফট ডিজাইনের রিয়েলমি ৯ প্রো ৫জি সিরিজ

চলতি বছর সবচেয়ে বেশি ডিলিট হওয়া অ্যাপ
নির্বাচিত

চলতি বছর সবচেয়ে বেশি ডিলিট হওয়া অ্যাপ

আসছে নকিয়ার প্রথম গেমিং ফোন
নির্বাচিত

আসছে নকিয়ার প্রথম গেমিং ফোন

রবিশপে বিভিন্ন পণ্যে বিশাল ছাড়
ছাড় ও অফার

রবিশপে বিভিন্ন পণ্যে বিশাল ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 September 2021

ইয়ামাহা আনল নতুন স্কুটার

Techzoom.TV |
TechzoomTV