Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আধুনিক প্রযুক্তির গাড়ির জগতে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
আধুনিক প্রযুক্তির গাড়ির জগতে যাচ্ছে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

পাঁচ সিটের সেডান গাড়ির দাম পড়বে ১৩ থেকে ১৪ লাখ টাকা। এখানেও এককালীন টাকা জমা দিয়ে বাকি টাকা কিস্তিতে জমা দেওয়ার সুযোগ থাকবে। কারখানায় শুধু চার চাকার বৈদ্যুতিক গাড়িই নয়, একই সঙ্গে মাইক্রোবাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।

এই পরিকল্পনা কিন্তু বাহিরের কোন দেশের নয়, বাংলাদেশ ইতিমধ্যে জাগুয়ারসহ বিশ্বের বড় বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানির বিদ্যুচ্চালিত গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে।

আধুনিক প্রযুক্তির বিদ্যুচ্চালিত গাড়ির জগতে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। কার্বন নিঃসরণ কমাতে ব্যাটারি তথা বিদ্যুচ্চালিত গাড়ি বাজারে আনার কাজ শুরু করেছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আসছে বছর দেশের রাস্তায় দেখা মিলবে বৈদ্যুতিক গাড়ি।

বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে কারখানাটি তৈরি হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে, বঙ্গবন্ধু শিল্পনগরে। এটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। ৩০ হাজার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলে ইলেকট্রিক গাড়ি প্রস্তুত করতে ১০০ একর জায়গা পেয়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০১৮ সাল থেকে শুরু হয়েছে কারখানার কাজ। তবে করোনার ধাক্কায় মাঝখানে কিছু সময় গতি কমেছে কাজে। চীন, হংকং, দক্ষিণ কোরিয়া ও ইতালিকে অংশীদার করে আগামী বছরের শুরুতেই দেশের বাজারে বৈদ্যুতিক গাড়ি আনতে চায় বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ।

স্কুল-কলেজের শিক্ষক, স্থানীয় প্রশাসন ও স্থানীয় রাজনীতিবিদদের কথা মাথায় রেখেই চার চাকার গাড়ি উৎপাদন করা হবে। মূলত মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তকে টার্গেট করতে চায় প্রতিষ্ঠানটি। গাড়ির দাম থাকবে ৭ থেকে ১৪ লাখ টাকার মধ্যে। কিস্তিতে থাকবে টাকা পরিশোধের সুযোগ। মহাসড়কে ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য দেশে বিদ্যমান সিএনজি ও পেট্রলপাম্পের পাশে বসানো হবে চার্জিং ইউনিট। বাসায়ও ব্যাটারি চার্জ দেওয়া যাবে।

দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের ব্যপারে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এ মান্নান খান বলেন, ‘বিশ্ববাজারে গাড়ি উৎপাদনে নতুন প্রযুক্তি কী আসছে, তা দেখার জন্য ২০১৬ সালে প্রথমে চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ভ্রমণ করি। ওই সব দেশ ভ্রমণে গিয়ে দেখেছি, পরিবহনে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছে বড় বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি। সেখান থেকেই দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের পরিকল্পনা শুরু করেছিলাম।’

বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির চাহিদা আছে কি না, তা যাচাই করতে দেশজুড়ে একটি জরিপ করে অটো ইন্ডাস্ট্রিজ। তাতে দেখা গেছে, জেলা, উপজেলা পর্যায়ে একজন শিক্ষকের বেতন-ভাতাসহ অন্যান্য আয় মিলে মাসিক বেতন ৩০ থেকে ৫০ হাজার টাকা। আবার গত এক দশকে সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতাও বেড়েছে। ফলে স্থানীয় প্রশাসনে যাঁরা কর্মরত, তাঁদের আয়ও ভালো। এর পাশাপাশি রাজনীতিবিদদের হাতেও টাকা আছে। তাঁদের অনেকে এখন মোটরসাইকেল চালায়। এমন বেশ কয়েকটি পেশার ওপর জরিপটি চালিয়ে দেখা গেছে, দেশের বাজারে চার চাকার বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করে যেকোনো কোম্পানি সফল হতে পারবে। তা ছাড়া দেশে চাহিদাও দিন দিন বাড়ছে। তাতে বাজারের আকারও বড় হচ্ছে। বিদেশ থেকে গ্রামে প্রচুর টাকা ঢুকছে। মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণি চাইলে চার চাকার ব্যাটারিচালিত গাড়ি ব্যবহার করতে পারে। এসব দিক বিবেচনা করে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ।

ব্যাটারিচালিত গাড়ি উৎপাদনে প্রথমেই দরকার জমি। বড় আকারে জমি পেতে ২০১৭ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ। প্রথমে বেজা থেকে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কাঁচামাল আমদানি করতে হবে, সে জন্য বন্দরের পাশে জমির নিশ্চয়তা চেয়েছিল প্রতিষ্ঠানটি। শেষ পর্যন্ত চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০ একর জমি বরাদ্দ দেওয়া হয় তাদের। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ বলছে, কারখানায় গাড়ি সংযোজন নয়, সরাসরি উৎপাদন করা হবে। গাড়ির ৭০ শতাংশই কারখানায় উৎপাদিত হবে, বাকি ৩০ শতাংশ হবে সংযোজন।

বৈদ্যুতিক গাড়ি হবে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের। গাড়িগুলোর নকশা এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে খুব সহজে এ দেশে ব্যবহার করা যায়। বিদ্যমান জাপানি ও কোরিয়ান গাড়ির নকশা যেভাবে করা, সেভাবেই এ দেশে গাড়ির নকশা করা হচ্ছে। নকশা তৈরির ক্ষেত্রে তরুণ প্রজন্মের কথাও মাথায় রাখা হয়। যাতে স্বাচ্ছন্দ্যে গাড়ি ব্যবহার করা যায়। পাঁচ সিটের হ্যাচব্যাক কার মডেলের দাম পড়বে ৭ থেকে ১০ লাখ টাকার মধ্যে। যে কেউ দেড় লাখ টাকা এককালীন জমা দিয়ে গাড়ি নিতে পারবেন। ৭ থেকে ১০ হাজার টাকা কিস্তিতে বাকি টাকা পরিশোধ করার সুযোগ থাকবে।

জানা যায়, বঙ্গবন্ধু শিল্পনগরে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ মোট তিনটি কারখানা করবে। একটি কারখানায় তৈরি হবে গাড়ির বডি, দ্বিতীয় কারখানায় তৈরি হবে ব্যাটারি এবং তৃতীয় কারখানায় তৈরি হবে মোটর কন্ট্রোলার চার্জার।

আরো জানা গেছে, কারখানায় মোট তিন ধাপে বিনিয়োগ করা হবে। প্রথম কারখানা নির্মাণ ও কাঁচামাল আমদানিতে ১০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫০ কোটি টাকা। দ্বিতীয় ধাপে বিনিয়োগ হবে ৩০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আড়াই হাজার কোটি টাকার বেশি। মান্নান খান আরো বলেন, ‘বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে আমরা বেশ আশাবাদী। আশা করছি, ভালো সাড়া পাব।’ আগামী বছরই বাংলাদেশ বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

উবারে ছাঁটাই হবে ৪০০ উচ্চপদস্থ কর্মী!

রাজধানীতে শাওমি ফোন বিস্ফোরিত
নির্বাচিত

রাজধানীতে শাওমি ফোন বিস্ফোরিত

নগদ প্রতারকদের গ্রাম: কুঁড়েঘর এখন দোতলা-তিনতলা দালান
প্রযুক্তি সংবাদ

নগদ প্রতারকদের গ্রাম: কুঁড়েঘর এখন দোতলা-তিনতলা দালান

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে ফ্রান্সের সহযোগিতার আগ্রহ : পলক
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে ফ্রান্সের সহযোগিতার আগ্রহ : পলক

পেপারফ্লাই এবং ই-ক্যাব নিয়ে এলো “সেলার ওয়ান” প্রোগ্রাম
ই-কমার্স

পেপারফ্লাই এবং ই-ক্যাব নিয়ে এলো “সেলার ওয়ান” প্রোগ্রাম

যেকোনো ব্র্যান্ডের সচল-অচল আইটি পণ্যের বদলে ওয়ালটনের নতুন পণ্য ক্রয়ে ২০% পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

যেকোনো ব্র্যান্ডের সচল-অচল আইটি পণ্যের বদলে ওয়ালটনের নতুন পণ্য ক্রয়ে ২০% পর্যন্ত ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
প্রযুক্তি বাজার

স্টার টেক থেকে পণ্য কিনছেন, নাকি ঝামেলা?

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে
প্রযুক্তি সংবাদ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

স্মার্ট লাইফে স্মার্ট ফ্রিজ
নির্বাচিত

স্মার্ট লাইফে স্মার্ট ফ্রিজ

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ
টেলিকম

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ সেপ্টেম্বর ২০২১

আধুনিক প্রযুক্তির গাড়ির জগতে যাচ্ছে বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV