Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বাইক কেনার আগে যেসব বিষয় জানা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ অক্টোবর ২০২১
নতুন বাইক কেনার আগে যেসব বিষয় জানা প্রয়োজন
Share on FacebookShare on Twitter

নতুন মোটরসাইকেল কেনার আগে বেশ কিছু বিষয়ে জানতে হবে। যা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। জেনে নিন নতুন বাইক কেনার আগে কোন কোন বিষয়ে নজর দিতে হবে।

স্কুটার না মোটরসাইকেল?

স্কুটারে অনেক বেশি আরামদায়ক ভাবে বসে রাইড করা সম্ভব। এছাড়াও স্কুটারে থাকে অটোমেটিক ট্রান্সমিশন ও অনেক বেশি স্টোরেজ স্পেস। স্কুটারের দাম কম হওয়ার কারণে অনেকেই স্কুটার কেনার কথা ভাবেন। বিশেষ করে শহরের রাইডারদের জন্য আদর্শ এই স্কুটার।

তবে মোটরসাইকেলে গিয়ারবক্স থাকার কারণে সেখানে অনেক বেশি নিয়ন্ত্রণ রাইডারের কাছেই থাকে। এছাড়াও মোটরসাইকেল ইঞ্জিন বেশিরভাগ সময়েই স্কুটারের ইঞ্জিনের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। ফলে তরুণ প্রজন্মের রাইডাররা মোটরসাইকেল কিনতে চান। এছাড়াও পাহাড় ও লম্বা দূরত্বের রাইডে স্কুটারের থেকে মোটরসাইকেলে বেশি আরাম পাওয়া যাবে।

কত টাকা খরচ করবেন?

আপনার রোজগারের উপরে নির্ভর করছে মোটরসাইকেল অথবা স্কুটার কেনার জন্য আপনি কত টাকা খরচ করবেন। বেশিরভাগ সময় ব্যাংক লোনের মাধ্যমে মোটরসাইকেল কেনা হয়। তাই কত টাকা মাসিক কিনতে দিতে পারবেন ও আপনার কাছে কত সেভিং রয়েছে তার উপরে নির্ভর করছে আপনার মোটর সাইকেল কেনার বাজেট।

এছাড়াও আপনি একটি স্কুটার অথবা মোটরসাইকেল অন্তত ২-৩ বছর চালাবেন। তাই রক্ষণাবেক্ষণের খরচও মাথায় রাখতে হবে। এছাড়াও চালানোর জন্য নিয়মিত পেট্রোল ভরতে হবে।

নতুন না পুরনো মোটরসাইকেল?

আপনার বাজেট ও অন্যান্য চাহিদার উপরে এই প্রশ্নের উত্তর নির্ভর করছে। আপনি যদি প্রথমবার নিজের স্কুটার অথবা মোটরসাইকেল কেনেন তবে পুরনো স্কুটার অথবা মোটরসাইকেল কেনা বেশি বুদ্ধিমানের কাজ হবে। একবার চালানো শিখে গেলে ১-২ বছর পরে তা বিক্রি করে একটি নতুন মোটরসাইকেল কিনতে পারেন।

মডেল ও মাইলেজ

দুই চাকার কোন মডেল কিনবেন তা ঠিক করা খুবই কষ্টকর কাজ। মোটরসাইকেল যেন আরামদায়ক হয় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও মোটরসাইকেলের ওজন আপনার শারীরিক ক্ষমতার মধ্যে থাকতে হবে।

এছাড়াও পেট্রোলের দাম যেভাবে বাড়ছে তাতে আপনাকে নজর দিতে হবে মাইলেজের দিকেও। মোটরসাইকেলের ক্ষেত্রে এক লিটার পেট্রোলে 80 কিলোমিটার পর্যন্ত পথ চলা যাবে।

কেনার জন্য প্রস্তুত?

নিজের দুই চাকা গাড়ি পছন্দ করে কেনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই জন্য আপনাকে আর্থিক লেনদেন করতে হবে। আর্থিক লেনদেন করার কয়েকটি পরামর্শ জেনে নিন।

একটির বেশি ডিলারের কাছে যান: স্কুটার অথবা মোটরসাইকেল কেনার আগে একের বেশি ডিলারের কাছে যান। দাম শোনার পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নিন। অন্তত ২-৩ জন ডিলারের কাছে দাম শুনে তবেই কেনার সিদ্ধান্ত নিন।

টেস্ট রাইড নিন: আপনি নিজে চালাতে না জানলে সঙ্গে এমন একজন বন্ধুকে রাখুন যিনি দুই চাকার গাড়ি চালাতে পারেন। চেষ্টা করুন হাইওয়ে ও শহরের রাস্তায় টেস্ট রাইড নিতে।

মুখের কথা বিশ্বাস করবেন না: স্কুটার অথবা মোটরসাইকেল কেনার আগে প্রত্যেকটি জিনিসের দাম আলাদা আলাদা করে জেনে নিন। শোরুম থেকে কেনার খরচ ও রেজিস্ট্রেশনের খরচ আলাদা ভাবে জানুন।

দর-দাম করুন: কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে ডিলারকে দাম কমানোর অনুরোধ করুন। ক্যাশে কিনলে কত সস্তা হবে তা জিজ্ঞাসা করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়ার নতুন ফোনে অত্যাধুনিক ফিচার
প্রযুক্তি সংবাদ

নকিয়ার নতুন ফোনে অত্যাধুনিক ফিচার

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?
প্রযুক্তি সংবাদ

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?

বাংলাদেশিদের জন্য গুগল ম্যাপসের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপে ত্রুটি, ভুল পথে গেলেন অসংখ্য মানুষ

এবার অস্ট্রেলিয়ার আকাশে উড়বে উবার ট্যাক্সি
অটোমোবাইল

এবার অস্ট্রেলিয়ার আকাশে উড়বে উবার ট্যাক্সি

ম্যাকের জন্য অফিস ২০২১ আনছে মাইক্রোসফট
নির্বাচিত

ম্যাকের জন্য অফিস ২০২১ আনছে মাইক্রোসফট

অনির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিল রিয়েলমি
টেলিকম

অনির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিল রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ অক্টোবর ২০২১

নতুন বাইক কেনার আগে যেসব বিষয় জানা প্রয়োজন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix